Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

নাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী আব্দুল জব্বার

জনগণ থেকে দূরত্ব তৈরি না করার আহ্বান প্রধানমন্ত্রীর

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • নাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী আব্দুল জব্বার
  • জনগণ থেকে দূরত্ব তৈরি না করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • কেইনের জোড়া গোলে ইংল্যান্ডের উড়ন্ত সূচনা
  • সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা মানহানিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শেষযাত্রার সেবায় জেলা পরিষদের মানবিক পদক্ষেপ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

শেষযাত্রার সেবায় জেলা পরিষদের মানবিক পদক্ষেপ

দেশের আলোজুন ১৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

নিজস্ব সংবাদদাতা

আধুনিক লাশ ধোয়ার ঘর ও ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রকল্পটি বাস্তবায়ন হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে মরদেহ সংরক্ষণ ও শেষকৃত্যের প্রাথমিক প্রক্রিয়ায় সম্মানজনক সুবিধা পাবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

বুধবার (১৮ জুন) শহরের এলজিডি ভবনের বিপরীত পাশে প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় তিনি নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে দ্রুত প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ জানিয়েছেন, জরুরি সময়ে সাধারণ মানুষ যেন দ্রুত অ্যাম্বুলেন্স সেবা পান এবং মৃতদেহের শেষযাত্রার আনুষ্ঠানিকতা যথাযথ মর্যাদা ও পবিত্রতার সঙ্গে সম্পন্ন করতে পারেন, এই লক্ষ্যেই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের একটি স্থাপনা নির্মিত হলে নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রকল্পের আওতায় নির্মিত লাশ ধোয়ার ঘরে সব ধর্মের মানুষের মরদেহ রাখার ব্যবস্থা থাকবে। একই সঙ্গে জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে প্রয়োজনের সময়ে মরদেহ স্বজনদের নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া সহজ হয়।

পরিদর্শনকালে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “মানুষের জীবনের শেষ যাত্রাটুকুও যেন মর্যাদার সঙ্গে হয়, সেই চিন্তা থেকেই আমরা আধুনিক লাশ ধোয়ার ঘর নির্মাণ করছি। পাশাপাশি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড থাকলে রোগী পরিবহন আরও সহজ হবে। জনকল্যাণই জেলা পরিষদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, জনসেবামূলক এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। নির্মাণকাজ শুরু হলে নির্ধারিত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনের সময় নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল নোমান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাহিদুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী তাতী দলের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নাগরিকদের জরুরি প্রয়োজনের সঙ্গে যুক্ত এই প্রকল্প চালু হলে নারায়ণগঞ্জ শহরে মরদেহ ব্যবস্থাপনা ও জরুরি পরিবহন সেবায় নতুন একটি মানবিক অবকাঠামো যুক্ত হবে বলে আশা করছেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

নাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী আব্দুল জব্বার

By দেশের আলোজুন ১৯, ২০২৬
নারায়ণগঞ্জ

হয়রানি রোধে কঠোর নারায়ণগঞ্জ পুলিশ

By দেশের আলোজুন ১৮, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জকে মেগাসিটি রূপান্তরে চায়না হারবারের আগ্রহ

By দেশের আলোজুন ১৭, ২০২৬
বন্দর

বন্দরে জিম্মি যুবক উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

By দেশের আলোজুন ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ

তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে সানির শোক প্রকাশ

By দেশের আলোজুন ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে মাসুদুজ্জামানের শোক

By দেশের আলোজুন ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনডিএ চেয়ারম্যান রাজীবের শোক

By দেশের আলোজুন ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এমপি আবুল কালামের শোক প্রকাশ

By দেশের আলোজুন ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক প্রকাশ

By দেশের আলোজুন ১৭, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

শিশু নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে উত্তাল আদিতমারী, আহত ২০

By দেশের আলোজুন ১৭, ২০২৬

ইরান চুক্তিতে থাকছে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

ইরান-যুক্তরাষ্ট্র খসড়া চুক্তির ১৪ দফায় যা আছে

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির খসড়া প্রকাশ

Demo
আলোচিত

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬১৬ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১৪ Views

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬১৩ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১২ Views

স্বাস্থ্যমন্ত্রীর আল্টিমেটাম শেষে ভিক্টোরিয়ায় জেলা প্রশাসনের অভিযান

জুন ১৬, ২০২৬১১ Views

শিশু নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে উত্তাল আদিতমারী, আহত ২০

জুন ১৭, ২০২৬৯ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন