Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
- কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
- একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
- টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
- সুবিধাবঞ্চিত শিশুদের সৃজনশীলতা ফুটিয়ে তুলতে উৎসব
- গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় আনার তাগিদ অর্থমন্ত্রীর
Author: দেশের আলো
নিজস্ব সংবাদদাতা বাংলাদেশ সড়ক ও জনপথ ঠিকাদার সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটিতে বড় রদবদল আনা হয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টামণ্ডলীর নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, দ্য টাইমস অব ঢাকার প্রকাশক ও ‘মিহিরিমা কন্ট্রাক্টর’-এর প্রোপ্রাইটার জনাব আল বারু মুস্তাকীম নিবিড়। আগামী ৩ বছর মেয়াদে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। আজ (২৪ জুন) বেলা ২:৩০ মিনিটে সমিতির প্রধান কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির শীর্ষ নেতৃবৃন্দ জানান, সংগঠনের বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রমকে আরও আধুনিক ও বেগবান করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে বের হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীনে ছয় দিনের এই সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব শক্তিশালীকরণ, বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিকেই মূল লক্ষ্য হিসেবে সামনে রাখছে সরকার। রোববার (২১ জুন) বিকেল ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। সফরসঙ্গী হচ্ছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ ২৭-২৮ সদস্যের একটি তুলনামূলক ছোট প্রতিনিধিদল। সফরের বিস্তারিত শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আলম সিয়াম। তিনি জানান, ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রীর…
স্পোর্টস ডেস্ক ব্যাটিংয়ে শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। টপ অর্ডারের ব্যর্থতায় মাত্র ১৩ রানে ৩ উইকেট হারিয়ে বড় বিপদের মুখে পড়েছিল বাংলাদেশ। কিন্তু অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দায়িত্বশীল ব্যাটিং এবং স্বর্ণা আক্তারের ঝড়ো ইনিংসে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ঐতিহাসিক দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার (২০ জুন) সাউদাম্পটনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুতেই পাকিস্তানের বোলারদের সামনে বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা। উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত আরও দুটি উইকেট হারালে মাত্র ১৩ রানেই তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এই কঠিন পরিস্থিতিতে দলের…
নিজস্ব সংবাদদাতা বিএনপি নেতা, দৈনিক দেশের আলো’র সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি ৬৬ বছর পূর্ণ করে ৬৭ বছরে পদার্পণ করেছেন। এ উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে তার জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার (২০ জুন) শহরের উকিলপাড়াস্থ আনিসুল ইসলাম সানির নিজ বাসভবনে ঘরোয়া পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আনিসুল ইসলাম সানি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাসের নেতাকর্মী, বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “জীবনের এই বিশেষ…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে ট্রাকের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এই ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের চর সৈয়দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নাম দুলাল মিয়া (৫৮)। তিনি কিশোরগঞ্জের মনির মিয়ার ছেলে এবং বর্তমানে ঢাকার ডেমরার ডগাইর এলাকায় বসবাস করতেন। ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল মিয়া সকালে রেফ্রিজারেটরের ভাঙারি মালামাল বোঝাই করে নিজের ভ্যানটি চালিয়ে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিলেন। চর সৈয়দপুর এলাকা অতিক্রম করার সময় শাহজালাল…
নিজস্ব সংবাদদাতা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে অত্যন্ত দ্রুততার সাথে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২০ জুন) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের উপস্থিতিতে কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা এবং জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের ১৫ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার, সনদ ও আর্থিক সম্মানী প্রদান শেষে তিনি এ তথ্য তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ফেডারেল এনসিবি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে বেনজীর আহমেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত…
নিজস্ব প্রতিবেদক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নজরদারি জোরদারের কথাও বলা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ নির্দেশনার কথা জানান। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক অবস্থান সম্পর্কে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, সরকার আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে না; বরং এটি একটি ‘মাফিয়া দল’। তাঁর ভাষ্য, আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ও চীনের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বেইজিং সফরে ১৫ থেকে ১৭টি চুক্তি, সমঝোতা স্মারক ও অন্যান্য দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। একই সঙ্গে দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর একটি যৌথ ইশতেহার ঘোষণার প্রস্তুতিও চলছে। কূটনৈতিক মহলে এটি ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। শনিবার (২০ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, চীন সফরের আলোচ্যসূচিতে উন্নয়ন সহযোগিতা, অবকাঠামো, প্রযুক্তি, বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। সম্ভাব্য দলিলগুলোর মধ্যে রয়েছে ১৩টি…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধে সংঘটিত সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় আয়ান আহমেদ শাকিল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া আয়ান আহমেদ শাকিল স্থানীয় আওয়ামী লীগ নেতা খোরশেদ মিয়ার ছেলে। তিনি পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলেও জানা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা একটি মামলায়…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সশস্ত্র ডাকাত দলের উপর্যুপরি হামলায় কুমিল্লার মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। একই রাতে নিকটবর্তী একটি বসতবাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করেছে ওই চক্রটি। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এবং রাইনাদী-আতাদী এলাকায় এই পৃথক দুটি অপরাধের ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধন্দী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে কুমিল্লায় কর্মরত সরকারি কর্মকর্তা সাকিব হাছান খাঁন ছুটিতে…
