Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
- একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
- টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
- সুবিধাবঞ্চিত শিশুদের সৃজনশীলতা ফুটিয়ে তুলতে উৎসব
- গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় আনার তাগিদ অর্থমন্ত্রীর
- প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে বাংলাদেশসহ ৮ দেশ
Author: দেশের আলো
নিজস্ব সংবাদদাতা চলতি অর্থবছরে দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি ও রূপরেখা জানতে আনুষ্ঠানিক আলোচনায় বসতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আগামী সপ্তাহেই নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এক সৌজন্য সাক্ষাৎ করেন। নির্বাচন আয়োজনের আর্থিক প্রস্তুতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, পাঁচটি স্তরের নির্বাচন…
নিজস্ব সংবাদাতা স্থানীয় মাদকচক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। এ সময় মাদকের একটি বড় চালানসহ তিন সন্দেহভাজন কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৪ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় পৃথক এসব অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত আকস্মিক এই তল্লাশিতে নেতৃত্ব দেয় রূপগঞ্জ থানা পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর এই সাঁড়াশি অভিযানে উদ্ধার হওয়া মাদকের মধ্যে সবচেয়ে বড় চালানটি ছিল গাঁজার। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে মোট ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এর পাশাপাশি ৫১ পিস ইয়াবা এবং ১০ গ্রাম হেরোইনও উদ্ধার করেছেন অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা। অভিযানে গ্রেপ্তার হওয়া…
নিজস্ব সংবাদদাতা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা ও গুজব ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ভূত যেকোনো পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি বাহিনীর গোয়েন্দা নজরদারি ও সাইবার স্পেসে তৎপরতা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী, স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এরই মধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন র্যাব সদস্যরা। সার্বিক নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে মাঠে নেমেছে। বিভিন্ন অনুষ্ঠানস্থল ও…
[dflip id=”15031″ type=”thumb”][/dflip]
[dflip id=”15024″ type=”thumb”][/dflip]
[dflip id=”14984″ type=”thumb”][/dflip]
নিজস্ব প্রতিবেদক মানবাধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটির আংশিক নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকায় আইএইচআরসি ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে শারমিন ইসলাম স্মৃতিকে সভাপতি এবং হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য শীর্ষ দুই পদে এসেছেন সিনিয়র সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) মোঃ তরিকুল ইসলাম ও সহ-সভাপতি মিতু আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আইএইচআরসি ট্রাস্টের দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আনন্দ মহল সরকার। নবনির্বাচিত এই চার শীর্ষ নেতার ওপর ২১ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা…
[dflip id=”14876″ type=”thumb”][/dflip]
[dflip id=”14885″ type=”thumb”][/dflip]
নিজস্ব প্রতিবেদক দেশের সমতল অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শুনে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব জাতি-গোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ১৭ জেলার ১৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সভায় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আন্না মিনজ, সংস্কৃতিকর্মী সঞ্জীব দ্রংসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রতিনিধিরা ভূমির মালিকানা সংকট নিরসনে পৃথক ভূমি কমিশন গঠন,…
