Author: দেশের আলো

স্পোর্টস ডেস্ক আক্রমণ আর পাল্টা আক্রমণের এক দুর্দান্ত ফুটবল নাটকে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের ডালাসে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের এই হাই-ভোল্টেজ লড়াইয়ে দর্শকরা উপভোগ করেছেন ছয় গোলের রুদ্ধশ্বাস এক ম্যাচ। থ্রি লায়ন্সদের জয়ের কেন্দ্রে ছিলেন অধিনায়ক হ্যারি কেইন, যিনি করেছেন জোড়া গোল। দলের হয়ে বাকি দুটি গোল আসে জুড বেলিংহাম ও মার্কাস রাশফোর্ডের পা থেকে। ক্রোয়েশিয়ার হয়ে মার্তিন বাতুরিনা ও পেতার মুসা গোল করলেও শেষ পর্যন্ত তা পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে মরিয়া ছিল ইংল্যান্ড। গতি, নিখুঁত পাসিং এবং মাঝমাঠে জুড বেলিংহাম ও ননি মাদুয়েকের প্রাণবন্ত…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, সংসদ সদস্যদের মধ্যে কেউ ঋণগ্রস্ত হতে পারেন, কিন্তু আইনগত অর্থে ঋণখেলাপি নন। বৃহস্পতিবার (১৮ জুন) সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও নাহিদ ইসলাম-এর পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় তিনি নির্বাচনী আইন ও প্রার্থিতা সংক্রান্ত বিধানের প্রসঙ্গও তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রচলিত আইন, বিশেষ করে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও) এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী, কেউ আদালতের মাধ্যমে ঋণখেলাপি হিসেবে ঘোষিত হলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারান। এমন ব্যক্তি সংসদ সদস্য পদে মনোনয়নও জমা দিতে পারেন…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা আধুনিক লাশ ধোয়ার ঘর ও ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রকল্পটি বাস্তবায়ন হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে মরদেহ সংরক্ষণ ও শেষকৃত্যের প্রাথমিক প্রক্রিয়ায় সম্মানজনক সুবিধা পাবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। বুধবার (১৮ জুন) শহরের এলজিডি ভবনের বিপরীত পাশে প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় তিনি নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে দ্রুত প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ জানিয়েছেন, জরুরি সময়ে সাধারণ মানুষ যেন দ্রুত অ্যাম্বুলেন্স সেবা পান এবং মৃতদেহের শেষযাত্রার আনুষ্ঠানিকতা যথাযথ মর্যাদা ও পবিত্রতার সঙ্গে সম্পন্ন করতে পারেন, এই লক্ষ্যেই…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জে থানাকেন্দ্রিক হয়রানি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একাধিক পুলিশ সদস্যের বিরুদ্ধে বদলি, প্রত্যাহার ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত কয়েক মাসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার, ফতুল্লা ও বন্দর থানার কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়। জেলা পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জেলা পুলিশ সূত্র জানায়, অভিযোগ তদন্তে সত্যতা পাওয়ার পর বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে গত ৯ জুন রাতে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বহুল আলোচিত মামলায় সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ দেশি-বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এক দশকের বেশি সময় ধরে তদন্তের পর সংস্থাটি মামলার খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে এবং তা আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠিয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সিআইডির মুখপাত্র জসীমউদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, প্রায় ১০ হাজার পৃষ্ঠার খসড়া চার্জশিটে দেশের ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। চূড়ান্ত আইনি মতামত পাওয়ার পর মামলার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘ অনুসন্ধান ও দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত সমঝোতা চুক্তির দাপ্তরিক খসড়া প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। ‘যুক্তরাষ্ট্র ও ইরান ইসলামি প্রজাতন্ত্রের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক (MOU)’ শিরোনামের এই খসড়া নথিতে সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১৪টি বিষয়ে দুই পক্ষের প্রস্তাবিত সমঝোতার রূপরেখা তুলে ধরা হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা এই নথিতে বলা হয়েছে, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ইসলামাবাদ সমঝোতা স্মারক ১. সামরিক অভিযান বন্ধ ও যুদ্ধের অবসান যুক্তরাষ্ট্র, ইরান ইসলামি প্রজাতন্ত্র…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক সমঝোতা চুক্তির আনুষ্ঠানিক খসড়া প্রকাশ করেছে ওয়াশিংটন। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান ও হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হওয়ার পথ তৈরি হয়েছে। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ এবং দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে দুই পক্ষ একটি সুনির্দিষ্ট রূপরেখায় সম্মত হয়েছে। গত বুধবার (১৭ জুন) মার্কিন প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত সংবেদনশীল এই কূটনৈতিক দলিলের ১৪টি দফা আনুষ্ঠানিকভাবে পড়ে শোনানো হয়। মূলত দীর্ঘ প্রতীক্ষিত এই চুক্তির মূল ধারাগুলো জনসমক্ষে প্রকাশ না করায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। রোববার দুই দেশের মধ্যে অনলাইনে (ইলেকট্রনিক্যালি) সই হওয়া এই…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর উদ্বোধনী ম্যাচটি ছিল দুই ভিন্ন গল্পের মঞ্চ। একদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন রেকর্ড গড়ার রাত, অন্যদিকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ইতিহাস লেখার সুযোগ। টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে থামে লড়াই। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি পর্তুগাল। আর মাঠের বাইরে ইবোলা প্রাদুর্ভাবসহ নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্বমঞ্চে ফিরে পর্তুগিজদের রুখে দিয়ে অনন্য এক কীর্তি গড়েছে আফ্রিকার দলটি। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে ডিআর কঙ্গো শুধু শক্তিশালী পর্তুগালের বিপক্ষে পয়েন্টই ছিনিয়ে নেয়নি,  অর্জন করেছে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোল এবং প্রথম পয়েন্টের গৌরবও। ম্যাচটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যও এক ঐতিহাসিক উপলক্ষ। ৪১…

বিস্তারিত