Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
- কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
- কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
- একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
- টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
Author: দেশের আলো
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত সমঝোতা চুক্তির দাপ্তরিক খসড়া প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। ‘যুক্তরাষ্ট্র ও ইরান ইসলামি প্রজাতন্ত্রের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক (MOU)’ শিরোনামের এই খসড়া নথিতে সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১৪টি বিষয়ে দুই পক্ষের প্রস্তাবিত সমঝোতার রূপরেখা তুলে ধরা হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা এই নথিতে বলা হয়েছে, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ইসলামাবাদ সমঝোতা স্মারক ১. সামরিক অভিযান বন্ধ ও যুদ্ধের অবসান যুক্তরাষ্ট্র, ইরান ইসলামি প্রজাতন্ত্র…
আন্তর্জাতিক ডেস্ক ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক সমঝোতা চুক্তির আনুষ্ঠানিক খসড়া প্রকাশ করেছে ওয়াশিংটন। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান ও হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হওয়ার পথ তৈরি হয়েছে। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ এবং দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে দুই পক্ষ একটি সুনির্দিষ্ট রূপরেখায় সম্মত হয়েছে। গত বুধবার (১৭ জুন) মার্কিন প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত সংবেদনশীল এই কূটনৈতিক দলিলের ১৪টি দফা আনুষ্ঠানিকভাবে পড়ে শোনানো হয়। মূলত দীর্ঘ প্রতীক্ষিত এই চুক্তির মূল ধারাগুলো জনসমক্ষে প্রকাশ না করায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। রোববার দুই দেশের মধ্যে অনলাইনে (ইলেকট্রনিক্যালি) সই হওয়া এই…
স্পোর্টস ডেস্ক ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর উদ্বোধনী ম্যাচটি ছিল দুই ভিন্ন গল্পের মঞ্চ। একদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন রেকর্ড গড়ার রাত, অন্যদিকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ইতিহাস লেখার সুযোগ। টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে থামে লড়াই। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি পর্তুগাল। আর মাঠের বাইরে ইবোলা প্রাদুর্ভাবসহ নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্বমঞ্চে ফিরে পর্তুগিজদের রুখে দিয়ে অনন্য এক কীর্তি গড়েছে আফ্রিকার দলটি। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে ডিআর কঙ্গো শুধু শক্তিশালী পর্তুগালের বিপক্ষে পয়েন্টই ছিনিয়ে নেয়নি, অর্জন করেছে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোল এবং প্রথম পয়েন্টের গৌরবও। ম্যাচটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যও এক ঐতিহাসিক উপলক্ষ। ৪১…
নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহের ধোবাউড়ায় কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পাঁচ বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও অচেতন অবস্থায় নদীতে চুবিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার চার তরুণই আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার ও বুধবার (১৭ জুন) দুই দফায় ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তনয় সাহার খাস কামরায় হাজির করা হলে দণ্ডবিধির ১৬৪ ধারায় তাঁরা এই জবানবন্দি দেন। জবানবন্দি দেওয়া তরুণেরা হলেন আরিফ মিয়া (১৯), রাকিব মিয়া (২১), মারুফ মিয়া (১৯) ও মো. সাঈম মিয়া (১৯)। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার বিকেল পাঁচটার দিকে নিজ…
নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে দেশের মানুষই বিএনপিকে আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে। যারা সরকারকে সময় দেওয়া যাবে না বলে হুমকি দিচ্ছে, তারা মূলত জনগণের স্বার্থে নয়, বরং নিজেদের স্বার্থে কথা বলছে। তাদের বিষয়ে সতর্ক থাকুন। বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল হয়ে তিনি মৌলভীবাজারে পৌঁছান। সেখানে প্রান্তিক নারীদের কল্যাণে অনলাইন ও সরাসরি মিলিয়ে মোট ২২টি জেলায় তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির একযোগে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারপ্রধান। সমাবেশে একটি…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ সিটিকে আধুনিক ও পরিবেশবান্ধব মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বিভিন্ন মেগা প্রকল্পে চীনের শীর্ষস্থানীয় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পান বড় অঙ্কের অর্থায়ন ও কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরশেন (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানে। বুধবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়ে সংস্থার প্রশাসকের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় চায়না হারবারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়। সভায় নারায়ণগঞ্জকে একটি যুগোপযোগী শহর হিসেবে গড়ে তুলতে বেশ কয়েকটি সম্ভাবনাময় মেগা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, এক হাজার শয্যার আধুনিক…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের বন্দরে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভোলা থেকে ডেকে আনা এক যুবককে অপহরণ ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় জিম্মিদশা থেকে ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি এক অপহরণকারীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ঘারমোড়া এলাকার ইমান শরীফের একটি নির্জন আমবাগানে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা অপহৃতের চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং সাহাদাত (২৮) নামে এক অপহরণকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। তবে চক্রের অন্য দুই সদস্য কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শাকিল (২৫)…
নিজস্ব সংবাদদাতা নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি। বুধবার (১৭ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন। শোক বিবৃতিতে আনিসুল ইসলাম সানি বলেন, “মরহুমার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন মায়ের মৃত্যু অপূরণীয় ক্ষতি। আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমার বিদেহী আত্মাকে মাগফিরাত দান করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।” একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে পরিবারটিকে এই কঠিন শোক সহ্য…
নিজস্ব সংবাদদাতা নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মার্কেটিং কমিটির চেয়ারম্যান, বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। বুধবার (১৭ জুন) এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। শোকবার্তায় মাসুদুজ্জামান বলেন, “মায়ের স্থান পৃথিবীতে অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। তানভীর হোসেনের মাতৃবিয়োগের এই খবর অত্যন্ত বেদনাদায়ক। আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য ও…
নিজস্ব সংবাদদাতা নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তানভীর হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। বুধবার (১৭ জুন) এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় মাসুকুল ইসলাম রাজীব বলেন, “মায়ের মৃত্যু একজন সন্তানের জীবনে সবচেয়ে বড় এবং অপূরণীয় ক্ষতি। আমি সাংবাদিক তানভীর হোসেন ও তাঁর পরিবারের এই কঠিন সময়ে তাদের পাশে আছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি…
