Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

    সশস্ত্র বাহিনীর সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

    স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির
    • সশস্ত্র বাহিনীর সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী
    • স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
    • মিস ইউনিভার্স ২০২৬’ ফ্যান ভোটিংয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
    • শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
    • নারায়ণগঞ্জে ঝুটভর্তি ট্রাকে আগুন, পুড়ল মালামাল
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    নারায়ণগঞ্জ

    নারায়ণগঞ্জকে মেগাসিটি রূপান্তরে চায়না হারবারের আগ্রহ

    বর্জ্য বিদ্যুৎ ও গণপরিবহনে কারিগরি সহায়তার প্রস্তাব
    দেশের আলোজুন ১৭, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)প্রশাসকের সাথে চীনের শীর্ষস্থানীয় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির প্রতিনিধি দলের সাক্ষাতের ছবি।

    নিজস্ব সংবাদদাতা

    নারায়ণগঞ্জ সিটিকে আধুনিক ও পরিবেশবান্ধব মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বিভিন্ন মেগা প্রকল্পে চীনের শীর্ষস্থানীয় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পান বড় অঙ্কের অর্থায়ন ও কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেছে  বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরশেন (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানে।

    বুধবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়ে সংস্থার প্রশাসকের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় চায়না হারবারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।

    সভায় নারায়ণগঞ্জকে একটি যুগোপযোগী শহর হিসেবে গড়ে তুলতে বেশ কয়েকটি সম্ভাবনাময় মেগা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন এবং এলআরটি বা মনোরেলভিত্তিক আধুনিক গণপরিবহন ব্যবস্থা চালুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পায়। এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহ এবং আধুনিক সেতু নির্মাণের পরিকল্পনাও তুলে ধরা হয়।

    চীনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান এসব উন্নয়ন উদ্যোগকে দূরদর্শী বলে প্রশংসা করেন। তারা জানান, নারায়ণগঞ্জের এই মহাপরিকল্পনা বাস্তবায়নে তাদের প্রতিষ্ঠান প্রয়োজনীয় কারিগরি সহায়তার পাশাপাশি বড় ধরনের বিনিয়োগ করতে প্রস্তুত।

    নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এ সময় নগরবাসীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, আধুনিক চিকিৎসা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা ব্যক্ত করেন। মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্টরা মনে করছেন, এই দ্বিপাক্ষিক সহযোগিতা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে শিল্পনগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকাসহ সমগ্র জেলার অবকাঠামো খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। যৌথ উদ্যোগের এই মেলবন্ধন ভবিষ্যতে নারায়ণগঞ্জকে একটি উন্নত ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক মানের মেগাসিটি হিসেবে প্রতিষ্ঠার পথ সুদৃঢ় করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    ফতুল্লা

    নারায়ণগঞ্জে ঝুটভর্তি ট্রাকে আগুন, পুড়ল মালামাল

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    আড়াইহাজার

    স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    ফতুল্লা

    নারায়ণগঞ্জে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৩

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    ফতুল্লা

    ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    সোনারগাঁও

    বাস-ট্রাকে আগুন, তদন্তে পুলিশ

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    ফতুল্লা

    হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    সোনারগাঁও

    কবুতর চুরির সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

    By দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    সোনারগাঁও

    নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

    By দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬
    সিদ্ধিরগঞ্জ

    হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    সংকটের জন্য দায়ী সরকার : বিএনপি মহাসচিব

    অক্টোবর ৩১, ২০২৫
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন