Author: দেশের আলো

নিজস্ব প্রতিবেদক গ্যাস সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে চলতি জুন মাসে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার। এসব কার্গোর মাধ্যমে প্রায় ১ কোটি ২৮ লাখ এমএমবিটিইউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস দেশের মওজুদে যোগ হবে। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক এ কে এম মিজানুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, জুন মাসের চাহিদা পূরণে মোট নয়টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে ১৫ জুন পর্যন্ত পাঁচটি কার্গো দেশে পৌঁছেছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ইতোমধ্যে দেশে আসা পাঁচটি কার্গোর মাধ্যমে প্রায় ১ কোটি ৬০ লাখ এমএমবিটিইউ গ্যাস সরবরাহ ব্যবস্থায় যুক্ত হয়েছে। এসব এলএনজি স্পট…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হারানো অতীত প্রতিশোধের মাধ্যমে ফিরে পাওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেছেন, প্রতিশোধ নয়, দেশের ভবিষ্যৎ নির্মাণই হওয়া উচিত সবার লক্ষ্য। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় তিনি সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে দেশ পরিচালনায় গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় নিজের জীবনের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, অতীতে তাঁর ওপর যে শারীরিক ও মানসিক নির্যাতন হয়েছে, প্রতিশোধ নিলেও তা ফিরে পাওয়া সম্ভব নয়।…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সেবার মান ও হাসপাতালের পরিবেশে ইতিবাচক পরিবর্তন ধরে রাখতে নিয়মিত তদারকিরও আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাখাওয়াত হোসেন খান। এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনের পর হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে মূল্যায়ন করতে গিয়ে সিটি প্রশাসক বলেন, স্বাস্থ্যমন্ত্রীর সাম্প্রতিক সফরের সময় যে চিত্র দেখা গিয়েছিল, তার তুলনায় বর্তমানে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। যদিও এখনও সব সমস্যা পুরোপুরি সমাধান…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা রাজধানীর বাসস্ট্যান্ডগুলো আপাতত সরিয়ে নেওয়া হচ্ছে না। তবে যানজট ও পরিবহন ব্যবস্থার বিশৃঙ্খলা কমাতে সরকার স্ট্যান্ডকেন্দ্রিক পুরোনো ব্যবস্থার পরিবর্তে ডিপোভিত্তিক ব্যবস্থাপনায় যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহনমন্ত্রী এ তথ্য জানান। সড়ক পরিবহনমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে একটি বাসস্ট্যান্ডে অনেক বাস ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত অবস্থান করে। এতে জায়গার সংকট তৈরি হওয়ার পাশাপাশি যানজট ও যাত্রীসেবায় বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তনে বাসগুলো নির্ধারিত ডিপোতে রাখা হবে। মন্ত্রী বলেন, যেসব বাসের যাত্রার সময় কাছাকাছি থাকবে, শুধু সেগুলোই বাসস্ট্যান্ডে অবস্থান করবে। অন্য বাসগুলো রাখা হবে নির্ধারিত ডিপোতে। মহাখালী…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা হাসপাতালের পরিবেশ ও সেবার মানে দৃশ্যমান পরিবর্তন আনতে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তিন দিনের সময়সীমার পর নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে মাঠপর্যায়ে তদারকি শুরু করেছে জেলা প্রশাসন। এর আগে ১৪ জুন হাসপাতালটির ১০ শয্যার আইসিইউ উদ্বোধন করতে এসে অপরিচ্ছন্ন পরিবেশ, শৌচাগারের নোংরা অবস্থা এবং কর্মচারীদের অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে হাসপাতাল পরিদর্শন করে রোগীসেবার প্রতিটি স্তরে কঠোর নজরদারি এবং কোনো অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। মঙ্গলবার জেলা প্রশাসকের নেতৃত্বে ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করা হয়। এ সময় জরুরি বিভাগ, ইনডোর…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় সংসদে নিষ্পত্তি না হলে আন্দোলনের মাধ্যমে রাজপথে তা আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। জনগণের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতাও করা হবে না। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সংবিধান সংশোধনে সরকারি দলের প্রস্তাবিত কমিটিতে বিরোধীদল প্রতিনিধি দেবে না জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার। এ বিষয়ে ইতোমধ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছে। বাহাত্তর শতাংশ মানুষ যেখানে ভোট দিয়েছে, সেখানে সংসদের ভেতরে এসে সেই…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক অতীতে স্বৈরাচারী শাসনামলে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙিয়ে কথা বললেও বর্তমান গণতান্ত্রিক সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সমস্যা সমাধানে সরকার প্রকৃত ‘সহযোগী অংশীদার’ হিসেবে কাজ করতে চায়। মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হওয়ার পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে এসব নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। তিনি জানান, প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে। মঙ্গলবার (১৬ জুন) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত অর্থের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক ড্র মানেই সাধারণত অমীমাংসিত লড়াই, যেখানে কেউ জয়ের উল্লাস নিয়ে মাঠ ছাড়তে পারে না। কিন্তু ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও ইরানের মধ্যকার ম্যাচটি সেই প্রচলিত ধারণাকেই বদলে দিল। ২-২ গোলের এই ড্রয়ে ছিল নাটক, আবেগ, প্রতিরোধ আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাওয়ার এক অনন্য গল্প। ম্যাচের ৬৩তম মিনিটে নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে, বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ওশেনিয়ার দলটি। সেই মুহূর্তে ইদৃশ্যপটে হাজির হন ইরানের রামিন রেজাইয়ান। ডান প্রান্ত থেকে তাার নিখুঁত মাপা ক্রস খুঁজে নেয় ডি-বক্সের ভেতরে থাকা মোহামেদ মুহিবিকে। মুহিবির দুর্দান্ত হেড নিউজিল্যান্ডের রক্ষণভাগকে পরাস্ত করে বল জালে জড়াতেই…

বিস্তারিত