Author: দেশের আলো

আন্তর্জাতিক ডেস্ক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বড় ধরনের বৈশ্বিক বিভ্রাটের মুখে পড়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। হঠাৎ এই বিভ্রাটে নিউজফিড লোড না হওয়া, লগইন সমস্যা এবং অ্যাপ ক্র্যাশের মতো সমস্যার মুখে পড়েন ব্যবহারকারীরা। পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। ডাউনটাইম পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ‘ইজডাউন’ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা রিপোর্ট করেছেন। দুপুরের পর থেকেই সার্ভিসে ত্রুটি শনাক্ত করা যায় বলে জানিয়েছে তারা। প্রতিবেদনে বলা হয়, সমস্যাটি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিভিন্ন দেশ থেকে…

বিস্তারিত

মো. হারুন অর রশিদ বাংলাদেশের সংস্কৃতি ও রাজনীতির নির্মম সত্য হলো, বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে যারা সবচেয়ে বেশি অবদান রাখেন, তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন না। দুঃসময়ে যারা বুক চিতিয়ে দাঁড়ান, সুসময়ে এলে তাদের আড়ালে সরিয়ে দেওয়ার প্রবণতা শুরু হয়। অথবা তারা নিজেরাই আড়ালে সরে যেতে বাধ্য হন। নারায়ণগঞ্জের ঐতিহাসিক ‘শহীদ জিয়া হল’কে ঘিরে সাম্প্রতিক আলোচনা এই নির্মম সত্যটিকেই আবার সামনে নিয়ে এসেছে। জিয়া হল শুধু একটি ভবন নয়। এটি নারায়ণগঞ্জের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ইতিহাসের অংশ। কয়েক দশক ধরে অসংখ্য রাজনৈতিক সভা, সাংস্কৃতিক আয়োজন এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের সাক্ষী এই স্থাপনাটি। ফলে জিয়া হল নিয়ে আলোচনা মানে শুধু একটি ভবনের নাম নিয়ে…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দেশের চলমান অর্থনৈতিক চাপের মধ্যেও ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে মোটামুটি সন্তোষজনক ও শিল্পবান্ধব হিসেবে মূল্যায়ন করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। শুক্রবার (১২ জুন) বাজেট প্রতিক্রিয়ায় সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কর ব্যবস্থার সংস্কার এবং জ্বালানি সংকট মোকাবিলায় বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে নেওয়া উদ্যোগগুলো শিল্প খাতের জন্য ইতিবাচক সংকেত। তিনি বলেন, সৌরবিদ্যুৎ ও সংশ্লিষ্ট উপকরণের ওপর কর সুবিধা সম্প্রসারণ এবং নীতিগত কাঠামো উন্নয়নের উদ্যোগ সময়োপযোগী। এ জন্য তিনি সরকার, অর্থমন্ত্রী ও এনবিআরকে ধন্যবাদ জানান। তবে উৎসে অগ্রিম আয়কর সমন্বয় ও ফেরত ব্যবস্থার স্পষ্টতা বাড়ানোর দাবি জানান তিনি। তার মতে, সময়মতো সমন্বয় না হলে কার্যকর মূলধন আটকে…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে দক্ষিণ কোরিয়া। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে দারুণ জয় তুলে নেয় এশিয়ান পরাশক্তিটি। একই গ্রুপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। শুক্রবার (১২ জুন) গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় দক্ষিণ কোরিয়া। তবে দলের অভিজ্ঞ অধিনায়ক ৪০ বছর বয়সী সন হিউং-মিন আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পাননি। প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের দুর্বলতায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় ম্যাচ। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে ভ্লাদিমির সুফালের লম্বা থ্রো থেকে পাওয়া সুযোগে হেডে গোল করে চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দারুণ জয় তুলে নিয়ে মিশন শুরু করলো স্বাগতিক মেক্সিকো। তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শেষ হাসি হাসে তারা। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। মাত্র ৯ মিনিটেই এগিয়ে যায় মেক্সিকো। এবারের বিশ্বকাপের প্রথম গোলটি করেন হুলিয়ান কিনিয়োনেস। ম্যাচে পুরো সময়জুড়েই আধিপত্য ছিল মেক্সিকোর। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও একাধিক সুযোগ হাতছাড়া করে তারা। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়…

বিস্তারিত

ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশের বোলাররা যখন স্কোরবোর্ডে ২ ওভার শেষে ৩ উইকেট ঝুলিয়ে দিলেন, তখনও অস্ট্রেলিয়ার রান শূন্য। স্কোরলাইনটা দেখে চোখ কচলানোরই কথা। কারণ প্রতিপক্ষ যে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া। ওয়ানডে ইতিহাসে ১,০২৪ ম্যাচ খেলার পর এই প্রথম শূন্য রানে ৩ উইকেট হারাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর আজ (বৃহস্পতিবার, ১১ জুন) ম্যাচ শেষে আরও একটি প্রথমের সাক্ষী হলো তারা। প্রথমবারের মতো বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারল অস্ট্রেলিয়া। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে। বৃষ্টি আইনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য ৬ বল বাকি থাকতেই টপকে যায় স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজও নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। এই জয় শুধু…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটকে সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগবান্ধব বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তবে বাজেটের সাফল্য নির্ভর করবে রাজস্ব আহরণ ও ঘোষিত সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর বলে জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত বাজেট-পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেশের অর্থনীতির আকার ও উন্নয়ন চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ৩০ শতাংশের বেশি রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বড় চ্যালেঞ্জ। তাসকীন আহমেদ বলেন, বাজেট ঘাটতি মেটাতে ঋণের ওপর নির্ভরতা ব্যাংক খাত ও বেসরকারি বিনিয়োগের জন্য…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী শেখ মহিউদ্দীনকে পাঠানো এক চিঠিতে লাইসেন্স বাতিলের বিষয়টি জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে চিঠিটি পাঠান অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ)। চিঠিতে বলা হয়, গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ৪ জুন হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। প্রথমে ৭ জুনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনে সময় বাড়িয়ে ৯ জুন পর্যন্ত করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৯…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দেন। নতুন প্রস্তাবে ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ বিভিন্ন পণ্যের ওপর উৎসে কর ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জনজীবনে স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী…

বিস্তারিত