Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফ্যামিলি-কৃষক কার্ডে দারিদ্র্য কমার আশা বিশ্বব্যাংক-আইএমএফের

    ফ্যাসিবাদের আমলে দুর্নীতি-স্বজনপ্রীতিতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত: রাষ্ট্রপতি

    বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ফ্যামিলি-কৃষক কার্ডে দারিদ্র্য কমার আশা বিশ্বব্যাংক-আইএমএফের
    • ফ্যাসিবাদের আমলে দুর্নীতি-স্বজনপ্রীতিতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত: রাষ্ট্রপতি
    • বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
    • কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
    • প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. ইউনূস
    • জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    দেশের আলো - Daily Desher Alo Advertisement
    বিশ্বকাপ ২০২৬

    চার গোলে ইতিহাস, প্যারাগুয়েকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

    দেশের আলোজুন ১৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    বিশ্বকাপ ফুটবল ২০২৬ যুক্তরাষ্ট্রের প্রথ ম্যাচে বিজয় উদযাপন।

    স্পোর্টস ডেস্ক

    লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে বিশ্বকাপের আলো ঝলমলে রাতে ইতিহাস গড়ল স্বাগতিক যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে এর আগে কোনো ম্যাচে চার গোল করতে পারেনি যুক্তরাষ্ট্র। সেই অপেক্ষার অবসান ঘটল দাপুটে এক জয়ে।

    বাংলাদেশ সময় (শনিবার, ১৩ জুন) প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের এক ম্যাচে নিজেদের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে কোচ মরিসিও পচেত্তিনোর দল।

    গ্যালারিতেও ছিল তারকাদের মেলা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, মার্কো রুবিও, বাস্কেটবল কিংবদন্তি করিম আবদুল-জব্বার, ফুটবল আইকন ডেভিড বেকহ্যাম এবং হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও ও টম ক্রুজ উপস্থিত ছিলেন সোফি স্টেডিয়ামে।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে যুক্তরাষ্ট্র। মাত্র সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ক্রিস্টিয়ান পুলিসিচের নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন প্যারাগুয়ের ডিফেন্ডার ডামিয়ান ববাদিয়া।

    গোলের পরও থামেনি যুক্তরাষ্ট্র। কিছুক্ষণ পর ফোলারিন বালোগানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে অপেক্ষা বেশি দীর্ঘ হয়নি। পুলিসিচের নিখুঁত পাস ধরে ডিফেন্স লাইনের পেছন থেকে দারুণ ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন বালোগান।

    প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও জ্বলে ওঠেন তিনি। বক্সের ভেতরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই ফরোয়ার্ড। বিরতিতে যাওয়ার সময় স্কোরবোর্ডে তখন ৩-০।

    বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে হারিয়ে আলোচনায় উঠে আসা প্যারাগুয়ে যেন এই ম্যাচে নিজেদের ছায়া হয়ে ছিল। চোট কাটিয়ে শেষ মুহূর্তে একাদশে ফেরা হুলিও এনসিসো ছিলেন নিষ্প্রভ। অভিজ্ঞ মিগেল আলমিরনও ম্যাচে প্রভাব ফেলতে পারেননি।

    দ্বিতীয়ার্ধে ম্যাচে কিছুটা নাটকীয়তাও দেখা যায়। আলমিরনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রথমে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিমকে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলানো হয়। রিমের কার্ড বাতিল করে উল্টো অভিনয়ের দায়ে আলমিরনকে সতর্ক করা হয়।

    ম্যাচে ফেরার আশা জাগান বদলি হিসেবে নামা মৌরিসিও। আলমিরনের পাস থেকে দারুণ ফিনিশে গোল করে ব্যবধান কমান তিনি। স্কোরলাইন দাঁড়ায় ৩-১।

    তবে সেটিই ছিল প্যারাগুয়ের শেষ প্রতিরোধ। গোল হজমের পর আবারও খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় যুক্তরাষ্ট্র। নির্ধারিত সময়ের একেবারে শেষ আক্রমণে গোল করেন জিওভান্নি রেইনা। তার শটে বল জালে জড়াতেই নিশ্চিত হয় ৪-১ ব্যবধানের জয় এবং লেখা হয় নতুন ইতিহাস।

    এই জয়ে বিশ্বকাপে শক্ত অবস্থান তৈরি করল স্বাগতিকরা। অন্যদিকে বাছাইপর্বের ‘জায়ান্ট কিলার’ প্যারাগুয়ে বড় ধাক্কা খেল টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে। শুরুতেই গোল হজম, পরিকল্পনার ভাঙন এবং তারকাদের ব্যর্থতা মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হলো দক্ষিণ আমেরিকার দলটিকে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    ফ্যাসিবাদের আমলে দুর্নীতি-স্বজনপ্রীতিতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত: রাষ্ট্রপতি

    By দেশের আলোঅক্টোবর ১৬, ২০২৬
    বাংলাদেশ

    কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ১৬, ২০২৬
    বাংলাদেশ

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    By দেশের আলোঅক্টোবর ১৫, ২০২৬
    খেলা

    বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক হ্যান্ডবলে ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের

    By দেশের আলোঅক্টোবর ১৫, ২০২৬
    বাংলাদেশ

    দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬
    বাংলাদেশ

    ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটির পরামর্শ রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬
    খেলা

    তুর্কি ক্লাব গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা

    By zamanঅক্টোবর ১৪, ২০২৬
    বাংলাদেশ

    দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

    মে ২৯, ২০২৬

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ

    জুন ২, ২০২৬

    সাফল্যে পুরস্কার ও ব্যর্থতায় শাস্তি নীতি : স্বরাষ্ট্রমন্ত্রী

    জুন ৭, ২০২৬

    দিল্লির বৈঠকে সীমান্তে শান্তির অঙ্গীকার

    জুন ১২, ২০২৬

    আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা

    জুন ২০, ২০২৬

    প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আজ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা

    জুলাই ৪, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন