Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
- কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
- কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
- একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
- টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
Author: দেশের আলো
প্রযুক্তি ডেস্ক বৈশ্বিক বিভ্রাট কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যার পর বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহারকারীরা সাময়িক সেবা সমস্যার মুখে পড়েন। ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর ফেসবুকসহ মেটার সেবায় অভিযোগ বাড়তে থাকে। মোট অভিযোগের ৫৬ শতাংশ ছিল অ্যাপ ব্যবহারে সমস্যা নিয়ে। লগইন সমস্যার হার ছিল ২৬ শতাংশ, আর ১১ শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইটে প্রবেশে সমস্যা জানান। সবচেয়ে বেশি প্রভাব পড়ে যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, মিয়ানমার, মধ্যপ্রাচ্য ও ফিলিপাইনসহ বিভিন্ন অঞ্চলে। ব্যবহারকারীরা অ্যাপ না খোলা, লগইন ব্যর্থতা এবং নিউজফিড লোড না হওয়ার অভিযোগ করেন। সমস্যা শুরু হওয়ার পর…
নিজস্ব প্রতিবেদক বিএনপি সরকারের ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘আওয়াজসর্বস্ব ও প্রতারণামূলক’ বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, এটি জনকল্যাণ নয়, বরং দলীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রণীত একটি ঋণনির্ভর বাজেট। শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলের ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ। তিনি বলেন, বাজেটটি বাস্তব অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আগের বছরের তুলনায় বাজেটের আকার ১৮ শতাংশ বাড়ানো হলেও বর্তমান ভঙ্গুর অর্থনীতিতে তা বাস্তবায়নযোগ্য নয়। আতিকুর রহমান মোজাহিদ আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা…
নিজস্ব প্রতিবেদক সীমান্তে পুশ-ইনসহ অন্যান্য চ্যালেঞ্জ সমাধানে আলোচনার পথেই অগ্রসর হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও ভারত। নয়াদিল্লিতে অনুষ্ঠিত সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে দুই দেশই সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে। গত ৯ জুন শুরু হয়ে ১১ জুন শেষ হওয়া ৫৭তম মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ভারতের পক্ষের নেতৃত্বে ছিলেন বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমার। যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দেশের সীমান্তকে শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে উভয় বাহিনী ঘনিষ্ঠভাবে কাজ করবে। যোগাযোগ বাড়ানো এবং দ্রুত তথ্য আদান-প্রদানের মাধ্যমে সীমান্তে উদ্ভূত সমস্যার…
আন্তর্জাতিক ডেস্ক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বড় ধরনের বৈশ্বিক বিভ্রাটের মুখে পড়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। হঠাৎ এই বিভ্রাটে নিউজফিড লোড না হওয়া, লগইন সমস্যা এবং অ্যাপ ক্র্যাশের মতো সমস্যার মুখে পড়েন ব্যবহারকারীরা। পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। ডাউনটাইম পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ‘ইজডাউন’ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা রিপোর্ট করেছেন। দুপুরের পর থেকেই সার্ভিসে ত্রুটি শনাক্ত করা যায় বলে জানিয়েছে তারা। প্রতিবেদনে বলা হয়, সমস্যাটি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিভিন্ন দেশ থেকে…
মো. হারুন অর রশিদ বাংলাদেশের সংস্কৃতি ও রাজনীতির নির্মম সত্য হলো, বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে যারা সবচেয়ে বেশি অবদান রাখেন, তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন না। দুঃসময়ে যারা বুক চিতিয়ে দাঁড়ান, সুসময়ে এলে তাদের আড়ালে সরিয়ে দেওয়ার প্রবণতা শুরু হয়। অথবা তারা নিজেরাই আড়ালে সরে যেতে বাধ্য হন। নারায়ণগঞ্জের ঐতিহাসিক ‘শহীদ জিয়া হল’কে ঘিরে সাম্প্রতিক আলোচনা এই নির্মম সত্যটিকেই আবার সামনে নিয়ে এসেছে। জিয়া হল শুধু একটি ভবন নয়। এটি নারায়ণগঞ্জের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ইতিহাসের অংশ। কয়েক দশক ধরে অসংখ্য রাজনৈতিক সভা, সাংস্কৃতিক আয়োজন এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের সাক্ষী এই স্থাপনাটি। ফলে জিয়া হল নিয়ে আলোচনা মানে শুধু একটি ভবনের নাম নিয়ে…
নিজস্ব প্রতিবেদক দেশের চলমান অর্থনৈতিক চাপের মধ্যেও ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে মোটামুটি সন্তোষজনক ও শিল্পবান্ধব হিসেবে মূল্যায়ন করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। শুক্রবার (১২ জুন) বাজেট প্রতিক্রিয়ায় সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কর ব্যবস্থার সংস্কার এবং জ্বালানি সংকট মোকাবিলায় বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে নেওয়া উদ্যোগগুলো শিল্প খাতের জন্য ইতিবাচক সংকেত। তিনি বলেন, সৌরবিদ্যুৎ ও সংশ্লিষ্ট উপকরণের ওপর কর সুবিধা সম্প্রসারণ এবং নীতিগত কাঠামো উন্নয়নের উদ্যোগ সময়োপযোগী। এ জন্য তিনি সরকার, অর্থমন্ত্রী ও এনবিআরকে ধন্যবাদ জানান। তবে উৎসে অগ্রিম আয়কর সমন্বয় ও ফেরত ব্যবস্থার স্পষ্টতা বাড়ানোর দাবি জানান তিনি। তার মতে, সময়মতো সমন্বয় না হলে কার্যকর মূলধন আটকে…
[dflip id=”13634″ type=”thumb”][/dflip]
স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে দক্ষিণ কোরিয়া। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে দারুণ জয় তুলে নেয় এশিয়ান পরাশক্তিটি। একই গ্রুপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। শুক্রবার (১২ জুন) গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় দক্ষিণ কোরিয়া। তবে দলের অভিজ্ঞ অধিনায়ক ৪০ বছর বয়সী সন হিউং-মিন আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পাননি। প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের দুর্বলতায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় ম্যাচ। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে ভ্লাদিমির সুফালের লম্বা থ্রো থেকে পাওয়া সুযোগে হেডে গোল করে চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন…
স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দারুণ জয় তুলে নিয়ে মিশন শুরু করলো স্বাগতিক মেক্সিকো। তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শেষ হাসি হাসে তারা। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। মাত্র ৯ মিনিটেই এগিয়ে যায় মেক্সিকো। এবারের বিশ্বকাপের প্রথম গোলটি করেন হুলিয়ান কিনিয়োনেস। ম্যাচে পুরো সময়জুড়েই আধিপত্য ছিল মেক্সিকোর। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও একাধিক সুযোগ হাতছাড়া করে তারা। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়…
ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশের বোলাররা যখন স্কোরবোর্ডে ২ ওভার শেষে ৩ উইকেট ঝুলিয়ে দিলেন, তখনও অস্ট্রেলিয়ার রান শূন্য। স্কোরলাইনটা দেখে চোখ কচলানোরই কথা। কারণ প্রতিপক্ষ যে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া। ওয়ানডে ইতিহাসে ১,০২৪ ম্যাচ খেলার পর এই প্রথম শূন্য রানে ৩ উইকেট হারাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর আজ (বৃহস্পতিবার, ১১ জুন) ম্যাচ শেষে আরও একটি প্রথমের সাক্ষী হলো তারা। প্রথমবারের মতো বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারল অস্ট্রেলিয়া। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে। বৃষ্টি আইনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য ৬ বল বাকি থাকতেই টপকে যায় স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজও নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। এই জয় শুধু…
