Author: দেশের আলো

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল মিষ্টির দোকান এলাকায় কল্যাণী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৯ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে খালের ওপর ও তীরবর্তী এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় একাধিক বড় শিল্পপ্রতিষ্ঠান (গার্মেন্টস কারখানা) এবং ব্যক্তিমালিকানাধীন স্থাপনার অবৈধ অংশ অপসারণ শুরু করা হয়। জেলা প্রশাসন জানায়, কল্যাণী খাল পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বসতবাড়িতে হামলা, নারী সদস্যদের শ্লীলতাহানি, মারধর, ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ জুন সকাল ১০টার দিকে ফতুল্লার পাগলা শাহী মহল্লার মায়ের দোয়া কমিউনিটি সেন্টার সংলগ্ন তাদের পৈত্রিক ও বসতবাড়িতে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি হামলা চালায়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা লাঠিসোটা, লোহার রড, ছুরি ও ধারালো রামদা নিয়ে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। প্রথমে বাড়ির নারীদের…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানিয়েছেন। অনুদান প্রদান অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঋতুপর্ণা চাকমা ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে। ২০২৫ সালে তাঁর ক্যানসারে আক্রান্ত মায়ের…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার দীর্ঘসূত্রতা শেষ করে দ্রুত চার্জশিট দাখিল ও বিচার শুরুর দাবি জানিয়েছেন সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা। সোমবার (৯ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা মামলার তদন্তে অগ্রগতি না থাকা এবং দীর্ঘদিনেও অভিযোগপত্র আদালতে দাখিল না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনি সুপান্থ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীনা তাজরিন। এতে বক্তব্য দেন ত্বকীর পিতা রফিউর রাব্বি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রথীন চক্রবর্তী, প্রদীপ ঘোষ বাবু, জাহিদুল হক দীপু, শিবনাথ চক্রবর্তী, সচিদ আবুনাইম খান বিপ্লব, অঞ্জন দাস, হাফিজুর…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প চালুর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৮ জুন) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ঢাকা ওয়াসা-এর অধীনে বাস্তবায়নাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতোমধ্যে প্রায় ৯৭ শতাংশ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ শেষ করে আগামী এক বছরের মধ্যে প্রকল্পটি পুরোপুরি চালু করা হবে। তিনি বলেন, ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশনে ভূগর্ভস্থ পানির ওপর ক্রমবর্ধমান নির্ভরতা কমানো এবং পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় মেঘনা নদী থেকে উপরিভাগের পানি এনে সরবরাহের এই মেগা প্রকল্প এখন…

বিস্তারিত

 নিজস্ব প্রতিবেদক দেশে হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা ও সময়মতো টিকা আমদানিতে ব্যর্থতার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে নালিশি মামলাটি দায়ের করেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মজিবুর রহমান ইকবাল। মামলার অন্য আসামিরা হলেন—স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক বাংলাভাষী লোকজনকে বাংলাদেশি দাবি করে সীমান্তে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা অব্যাহত রেখেছে ভারত। এমন পরিস্থিতিতে আজ সোমবার (৮ জুন) নয়াদিল্লিতে বৈঠকে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। চলমান প্রেক্ষাপটে পুশইন ইস্যুই বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে যাচ্ছে। প্রতিষ্ঠিত প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে ভারত সাম্প্রতিক সময়ে বাংলাভাষী বিপুলসংখ্যক মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। এতে সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিয়মিত ফিরিয়ে আনা হয়। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ কিংবা মধ্যপ্রাচ্য, সব ক্ষেত্রেই নির্ধারিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক ইরানে ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ আইআরজিসির বরাতে জানায়, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর তেহরান, তাবরিজ ও ইস্পাহানসহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তেহরানে অন্তত দুটি এবং  ইস্পাহানে অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কারাজ শহরের কাছেও বিস্ফোরণ ঘটেছে। ইরনা জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে। এ…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে একাধিক দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার (৮ জুন) এ হামলার পর ইসরায়েল তাৎক্ষণিক পাল্টা আঘাত হানার ঘোষণা দেয়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযম দেখাতে সম্মত হয়েছেন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা উত্তর ইসরায়েলের হাইফার কাছে রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর হাইফা ও উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ…

বিস্তারিত