Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’
- ৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী
- দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
- চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ
- শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Author: দেশের আলো
নিজস্ব প্রতিবেদক ’স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু এখন আর মৌসুমি বা সাধারণ রোগ নয়; এটি একটি জাতীয় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। এ সংকট মোকাবিলায় প্রতিরোধ ব্যবস্থাকেই মূল কৌশল হিসেবে নিতে হবে, কারণ শতভাগ নিয়ন্ত্রণ বাস্তবে সম্ভব নয়। রোববার (৭ জুন) ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহিদ ড. মিলন হলে ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট বিষয়ক জাতীয় ট্রেনিং অব ট্রেইনার্স কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশ এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। মন্ত্রী বলেন, শহর ও গ্রামজুড়ে নালা-নর্দমা, ডোবা, জলাবদ্ধ স্থান এবং বিভিন্ন…
নিজস্ব প্রতিবেদক রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটের দিকে হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের পশ্চিমাঞ্চলে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভুটানের পশ্চিমাঞ্চলীয় শহর পুনাখার পশ্চিম-উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমও ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যে এর মাত্রা ৫ দশমিক ৩ উল্লেখ করা হলেও পরবর্তী পর্যবেক্ষণে ইউএসজিএস ৫ দশমিক ৬ মাত্রার তথ্য প্রকাশ করে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। রংপুর, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, বগুড়া,…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর লাশ নিয়ে বন্দর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। রোববার (৭ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. জোবায়ের (১৮) মারা যান। সন্ধ্যায় তার লাশ বন্দরে পৌঁছালে এলাকাবাসী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগে এক পুলিশ উপ-পরিদর্শককে (এসআই) ক্লোজড করা হয়েছে। নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি বন্দরের এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং পাশাপাশি অটোরিকশা চালাতেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ৩ জুন ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল…
নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনে ধর্ষণের পর হত্যার শিকার চার শিশু, সাবেক মন্ত্রী-সংসদ সদস্য এবং বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। রোববার (৭ জুন) অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে প্রয়াতদের স্মরণে সংসদে এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। শোক প্রস্তাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা ও মন্ত্রী তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন, শফিক আহমেদ, সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এ বি এম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, আবদুল মতিন, দেওয়ান শামসুল আবেদীন, জি এম ফজলুল হক, সৈয়দ মো. কায়সার, আবু…
নিজস্ব প্রতিবেদক রামিসা হত্যাকাণ্ডসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাধীন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। আগামী রোববার (১৪ জুন) থেকে বেঞ্চটি কার্যকর হবে। রোববার (৭ জুন) রাজধানীর পল্লবীতে রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচারিক আদালতের রায়ের পর নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অ্যাটর্নি জেনারেল বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন মামলাগুলো, বিশেষ করে পল্লবীর আলোচিত শিশুহত্যা মামলার মতো ঘটনায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় দ্রুত নিষ্পত্তির বিষয়ে জনমনে যে উদ্বেগ রয়েছে, তা প্রধান বিচারপতির নজরে আনা হয়েছে। তিনি…
নিজস্ব প্রতিবেদক চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৭ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় প্রযুক্তিগত বিপ্লব মোকাবিলায় কেবল সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষা অপরিহার্য। তাঁর মতে, একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনে দেশের শিক্ষা ব্যবস্থা কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। গণতান্ত্রিক বাংলাদেশে এখন শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন…
নিজস্ব প্রতিবেদক অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার এবং গাফিলতির ক্ষেত্রে তিরস্কার ও বিভাগীয় শাস্তির নীতি বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৭ জুন) রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, পুলিশ বাহিনীর পেশাদারিত্ব বজায় রাখতে স্বীকৃতি ও জবাবদিহি ব্যবস্থাই কার্যকর থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনে সফলভাবে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে কোনো গাফিলতি, নিষ্ক্রিয়তা বা অনিয়মের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সম্প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার দ্রুত তদন্ত ও আসামি গ্রেফতারে পুলিশ পেশাদার ভূমিকা রেখেছে। এসব কাজের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট সদস্যদের পুরস্কারের আওতায় আনা হবে।…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা। রোববার (৭ জুন) রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, পরিবার প্রত্যাশিত রায় পেয়েছে এবং দ্রুত তা কার্যকরের প্রত্যাশা করছে। আব্দুল হান্নান মোল্লা বলেন, “আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ে আমাদের আশা ও আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমি শতভাগ খুশি হয়েছি।” তিনি বলেন, “প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি। বিচারক, পুলিশ প্রশাসন, সাংবাদিক এবং দেশের যেসব মানুষ বিপদের সময়ে আমাদের পাশে ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।” রায়ের দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, “আমার মেয়ে…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সোহেল রানা ও স্বপ্না খাতুন। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদানের নির্দেশও দিয়েছেন আদালত। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় দুই আসামিকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেন। রায়ের পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আদালত নির্দেশ দেন, অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী শিশুর আইনগত উত্তরাধিকারীরা পাবেন। ক্ষতিপূরণ আদায় না হলে আসামিদের স্থাবর…
