Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

ইউরোপের তাপপ্রবাহে বাড়ছে এশিয়ার এসি বিক্রি

দেশের আলোজুন ২৭, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

রেকর্ড ভাঙা তাপপ্রবাহে যখন ইউরোপের বিভিন্ন দেশ চরম ভোগান্তির মুখে, তখন এশিয়ার শীর্ষস্থানীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিক্রিতে বড় ধরনের প্রবৃদ্ধি দেখছে। দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস ও এলজি ইলেকট্রনিকস, চীনের মিডিয়া এবং জাপানের মিতসুবিশি ইলেকট্রিক জানিয়েছে, ইউরোপে তাদের এসির চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এশিয়ার বড় শহরগুলোতে বাসাবাড়ি, অফিস ও গণপরিবহনে এসির ব্যবহার বহুদিন ধরেই সাধারণ বিষয় হলেও ইউরোপের অধিকাংশ দেশে এর ব্যবহার তুলনামূলকভাবে সীমিত। ফলে রেকর্ড তাপমাত্রার মুখে পড়ে ইউরোপের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তাপপ্রবাহে প্রাণহানি, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এবং কিছু এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘটনাও ঘটছে।

এই পরিস্থিতিতে তীব্র গরম থেকে স্বস্তি পেতে ইউরোপজুড়ে ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো স্থায়ী ও বহনযোগ্য—দুই ধরনের এসিই দ্রুত কিনে নিচ্ছে। আবহাওয়া কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, সামনের দিনগুলোতে তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে।

স্যামসাং ইলেকট্রনিকস জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো গুরুত্বপূর্ণ বাজারে তাদের এসির বিক্রি দ্বিগুণ অঙ্কের হারে বেড়েছে। প্রতিষ্ঠানটির আশা, পুরো গ্রীষ্মকালজুড়েই ইউরোপে এসির চাহিদা শক্তিশালী থাকবে।

অন্যদিকে এলজি ইলেকট্রনিকস জানিয়েছে, বৈশ্বিক চাহিদা মেটাতে তাদের দক্ষিণ কোরিয়ার একটি কারখানার এসি উৎপাদন লাইন কয়েক মাস ধরেই পূর্ণ সক্ষমতায় চলছে।

চীনের মিডিয়া জানিয়েছে, তাদের বহনযোগ্য এসির চাহিদা এতটাই বেড়েছে যে কিছু ক্ষেত্রে ব্যবহৃত এসির দামও নতুন পণ্যের চেয়ে বেশি হয়ে গেছে। মে মাসের শেষ দুই সপ্তাহের তীব্র তাপপ্রবাহ বিক্রিকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মিডিয়ার তথ্য অনুযায়ী, জার্মানিতে মে মাসে অনলাইনে এসি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৭ শতাংশ বেড়েছে। একই সময়ে স্পেন ও ফ্রান্সে এসি সরবরাহ ১০৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপের ভোক্তাদের আচরণে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। একসময় বিলাসী পণ্য হিসেবে বিবেচিত এসি এখন ধীরে ধীরে প্রয়োজনীয় গৃহস্থালি যন্ত্রে পরিণত হচ্ছে। তবে ইউরোপের পুরোনো ভবনগুলোতে এসি স্থাপন এখনও ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। অনেক ক্ষেত্রে একটি এসি স্থাপনে এক হাজার ইউরো বা তারও বেশি খরচ হচ্ছে, যা অনেক পরিবারের জন্য বড় আর্থিক চাপ তৈরি করছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, ইউরোপের মোট পরিবারের মাত্র প্রায় ২০ শতাংশের কাছে এসি রয়েছে। অন্যদিকে বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, ইউরোপ বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে উষ্ণ হচ্ছে।

এমন পরিস্থিতিতে মিতসুবিশি ইলেকট্রিক জানিয়েছে, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য ও জার্মানি থেকে এসির অর্ডার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষজ্ঞদের ধারণা, জলবায়ু পরিবর্তনের কারণে আগামী বছরগুলোতে ইউরোপ এশিয়ার এসি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য আরও গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হবে।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

মমতা ও মানিক দিল্লিতে আটক

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

তাজমিনকে শ্বাসরোধ করে খুন : পুলিশ

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

সন্দেহের বশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন