Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র

প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন
  • ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র
  • প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত
  • সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত : তথ্য উপদেষ্টা
  • ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক খুন
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

কদমরসুল সেতুর কাজে ধীরগতি

দেশের আলোমে ৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

শীতলক্ষ্যা নদীর উপর কদমরসুল সেতু প্রকল্পের কাজ বাজেটে পাস হয়ে যাওয়ার পরও নানা জটিলতায় নির্মাণ কাজ আটকে ছিল অন্তত ৬ বছর। দীর্ঘ সময় পর কাজ শুরু হলেও তা এগোচ্ছে ঢিমেতালে। ফলে স্থানীয় লোকজনের ভোগান্তি কমেনি, বেড়েছে হতাশাও।
প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ জেলার সদর ও বন্দর উপজেলাকে বিভক্ত করেছে শীতলক্ষ্যা নদী। এ ২ জনপদকে যুক্ত করতে ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শীতলক্ষ্যার উপর ১৩৮৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের উদ্যোগ নেন। বন্দর উপজেলার ঐতিহ্যবাহী কদমরসুল দরগাহের নামে এ সেতুটির নামকরণও করা হয়। ২০১৮ সালে ৫৯০ কোটি টাকা বাজেটও পাস হয়।
এটি সদর উপজেলার ৫ নম্বর গুদারাঘাট থেকে বন্দর উপজেলার একরামপুর পর্যন্ত সংযোগ স্থাপন করবে, যেখানে যাতায়াতে সময় লাগবে মাত্র দুই মিনিট। কিন্তু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জমি সংক্রান্ত জটিলতা কাটিয়ে এ সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০২৪ সালের মাঝামাঝি সময়ে। ততদিনে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় ৭৩৫ কোটি ১৮ লাখ টাকায়।
কিন্তু কাজ শুরু হলেও তা মন্থর গতিতে চলছে বলে অভিযোগ স্থানীয়দের।
সদর উপজেলার ৫ নম্বর ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর পশ্চিমাংশে পাইলিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। পাশে সারিবদ্ধভাবে রাখা লোহার রডের তৈরি যন্ত্রাংশ ও স্টিলের খুটিতে মরিচা পড়ে গেছে। নির্মাণকাজের জন্য আনা ভারী ক্রেনগুলোও অলস পড়ে থাকতে দেখা যায়।
একই চিত্র প্রকল্প এলাকার পূর্বাংশেও। সেখানে পাইলিংয়ের মেশিনটি ছিল বন্ধ, শ্রমিকদের মধ্যেও ছিল না কর্মব্যস্ত কোনো অভিব্যক্তি।
তবে কর্মরত শ্রমিকরা জানিয়েছেন, প্রথমদিকে কাজের গতি ভালো ছিল, কিছু সমস্যা থাকার কারণে কয়েকদিন বন্ধ থাকার পর আবার পুনরায় চালু হয়েছে। তবে এখন দুপুরের খাবারের সময় হওয়াতে কাজ বন্ধ আছে।
যদিও স্থানীয়দের অভিযোগ, এটি নিয়মিত চিত্র। কাজ কখনো চলে, আবার দীর্ঘ সময় বন্ধ থাকে।
বন্দর এলাকার বাসিন্দা ফিরোজা বেগম বলেন, “এই চলে, এই বন্ধ থাকে। প্রায় দুই মাস বন্ধ ছিল এই কাজ।”
একই এলাকার মুদি দোকানি নাজিম উদ্দীন ভূইয়া বলেন, “শুরুর দিকে কাজের গতি ঠিকই ছিল, কিন্তু ঈদের পর কাজ বন্ধ হয়ে যায়। পরে আবার অনেক দিন পর চালু হয়েছে।”
গত মার্চ মাস থেকে চলতি মাসের ২ তারিখ পর্যন্ত এক মাসেরও বেশি সময় নির্মাণকাজ বন্ধ থাকতে দেখতে পান নাজিম। কৌতুহল থেকে শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানি তেলের সংকটের অজুহাত দেন বলেও জানান বন্দরের এ বাসিন্দা।
নাজিমের এ ভাষ্যের সত্যতা মেলে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর। কদমরসুল সেতু নির্মাণ প্রকল্পের সমন্বয়ক (কো-অর্ডিনেটর) রাকিবুল হাসান বলেন, “ঈদের আগে আমরা বন্দর অংশে ৩২টি পাইলের কাজ শেষ করেছি। ঈদের ছুটির পর দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু তেলের সংকটের কারণে কাজ চালিয়ে যেতে পারিনি। আমাদের কাজ মূলত জ্বালানিনির্ভর- মেশিনগুলো তেলের মাধ্যমে চলে।”
“তেল না থাকলে কাজ করা সম্ভব নয়। তবে এখন তেলের সংকট কেটে গেছে, দ্রুতগতিতে কাজ এগিয়ে নেওয়া হবে,” যোগ করেন তিনি।
সেতুর কাজে আর কোনো প্রতিবন্ধকতা আছে কিনা জানতে চাইলে রাকিবুল বলেন, “যেকোনো বড় প্রকল্পেই কিছু সমস্যা থাকে। আশা করি, আমরা সফলভাবে কাজটি সম্পন্ন করতে পারবো।”
তবে, এ প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসানুজ্জামান বলছেন, প্রকল্পের কাজ অর্ধেক ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এক বছরের মধ্যে এ সেতুর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলেও দাবি তার।
আহসানুজ্জামান বলেন, “নির্মাণসামগ্রী আনা-নেওয়া, তেলের সংকট এবং রড সরবরাহে কিছু সমস্যা ছিল। প্রায় ১০-১৫ দিনের মতো সাময়িক বিঘ্ন ঘটেছিল। কিন্তু সেতুর প্রায় ১৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং দুই প্রান্তে মোট ৩৫টি পাইল বসানো হয়েছে। আগামী বছর সেতুটির দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।”
সেতুটি নির্মিত হলে এর সুফল নিয়ে আশাবাদী স্থানীয়রা। কাঁচামাল ব্যবসায়ী মোঃ সিরাজ বলেন, “এই সেতু হলে আমরা খুব সহজে ও দ্রুত সময়ের মধ্যে শহর থেকে মালামাল আনতে পারবো। এতে খরচ ও ভোগান্তি কমবে।”
একই এলাকার আবুল হাশেম মৃধা বলেন, “কাঁচপুর ও কয়লাঘাট সেতু আমাদের তেমন কাজে আসে না। কদমরসুল সেতু হলে ব্যবসা-বাণিজ্য সহজ হবে এবং দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে।”
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হবে। তাদের মতে, সেতুটি চালু হলে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। বর্তমানে বর্ষা মৌসুমে ঝড়-বৃষ্টি ও তুফানের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয়। নৌ-দুর্ঘটনাও একটি বড় উদ্বেগের বিষয়।
প্রকল্প সংশ্লিষ্টদের তথ্যমতে, এটি একটি আধুনিক ক্যাবল-স্টেইড সেতু হিসেবে নির্মিত হবে। এর মধ্যবর্তী একক স্প্যান হবে ২২০ মিটার, যা দেশে নির্মিত সর্বোচ্চ দৈর্ঘ্যের সিঙ্গেল স্প্যান হিসেবে বিবেচিত হবে। স্টিল ও কংক্রিটের সমন্বয়ে নির্মিত এ সেতুটি হবে দৃষ্টিনন্দন ও আধুনিক স্থাপত্যশৈলীর একটি নিদর্শন।
সব মিলিয়ে, কদমরসুল সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। তাই স্থানীয়দের একটাই দাবি- কাজের গতি বাড়িয়ে দ্রুত সেতুটির নির্মাণ সম্পন্ন করা হোক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিনোদন

দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বিশ্ব

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
নারায়ণগঞ্জ সদর

প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত : তথ্য উপদেষ্টা

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক খুন

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

বাজার সামলাতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচন: বরাদ্দ ৬ হাজার কোটি টাকা

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
রূপগঞ্জ

৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

জাতিসংঘের মহাসচিব পদে এসপিনোসার প্রচারণা শুরু

By দেশের আলোমে ১৪, ২০২৬

ফের ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজার

পানামা খালে নতুন বিধিনিষেধ, কমছে জাহাজ চলাচল

সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

না’গঞ্জ ক্লাবের সভাপতি সোলায়মানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Demo
আলোচিত

সীমান্তের বাইরে বন্ধু আছে, প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী

জুন ৫, ২০২৬

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

প্রতিহিংসা নয়, দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১৬, ২০২৬

এবারের বাজেট বাস্তবমুখী ও স্বস্তির: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

জুলাই ১২, ২০২৬

সিএনজি ও রিকশা পেলেন জুলাইযোদ্ধারা

আগস্ট ৮, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন