Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রচণ্ড খরায় শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদী, স্পষ্ট মহাকাশেও

দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সার্কুলার জারির নির্দেশ

এফডিএর অনুমোদন পেল মডার্নার নতুন ফ্লু টিকা

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • প্রচণ্ড খরায় শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদী, স্পষ্ট মহাকাশেও
  • দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সার্কুলার জারির নির্দেশ
  • এফডিএর অনুমোদন পেল মডার্নার নতুন ফ্লু টিকা
  • জাতীয় বাজেটে বিডার ৮২ শতাংশ সুপারিশ প্রতিফলিত: বিডা চেয়ারম্যান
  • নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
  • নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Friday, August 7, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সার্কুলার জারির নির্দেশ

দেশের আলোAugust 6, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে বাধ্যতামূলকভাবে জরুরি চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে অবিলম্বে সার্কুলার জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সড়ক পরিবহন আইন, ২০১৮ সংশোধন করে দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে জরুরি চিকিৎসা নিশ্চিত করার বিধান সংযোজনের নির্দেশও দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জিসান হায়দার। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে আইনজীবী কাজী এরশাদুল আলম এবং সালাউদ্দিন হাসপাতালের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোস্তাফিজুর রহমান শুনানিতে অংশ নেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ জানুয়ারি রাজধানীর সায়েদাবাদে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হন খুলনার সোনাডাঙার মোটর পার্টস ব্যবসায়ী ইব্রাহিম। তাকে নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হলেও সেখানে চিকিৎসা না দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রকাশিত সংবাদ প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) রিট আবেদন করে। ওই বছরের ৫ ফেব্রুয়ারি আদালত রুল জারি করেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার ওই রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট।

রায়ে আদালত বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত সার্কুলার জারি করে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দুর্ঘটনায় আহত রোগীদের প্রাথমিক ও জরুরি চিকিৎসা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ সংশোধনের মাধ্যমে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করার বিধান আইনে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানিতে মনজিল মোরসেদ বলেন, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী বেঁচে থাকার অধিকার একটি মৌলিক অধিকার। সরকারি লাইসেন্স নিয়ে পরিচালিত কোনো হাসপাতাল বা ক্লিনিক দুর্ঘটনায় আহত রোগীকে ফিরিয়ে দিতে পারে না। সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ক্ষতিপূরণের বিষয়ে আদালত পর্যবেক্ষণে বলেন, সালাউদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালন করেছে বলে দাবি করেছে। ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণে তদন্ত প্রয়োজন। তাই এ রায়ে সরাসরি ক্ষতিপূরণের নির্দেশ না দিলেও ভুক্তভোগীর পরিবার সংশ্লিষ্ট আইনের আওতায় ক্ষতিপূরণ দাবি করতে পারবে।

উল্লেখ্য, এইচআরপিবির পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী ও অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম রিট আবেদনটি দায়ের করেন। মামলায় স্বাস্থ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি-সহ মোট ১২ জনকে বিবাদী করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

প্রচণ্ড খরায় শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদী, স্পষ্ট মহাকাশেও

By দেশের আলোAugust 6, 2026
স্বাস্থ্য

এফডিএর অনুমোদন পেল মডার্নার নতুন ফ্লু টিকা

By দেশের আলোAugust 6, 2026
অর্থনীতি

জাতীয় বাজেটে বিডার ৮২ শতাংশ সুপারিশ প্রতিফলিত: বিডা চেয়ারম্যান

By দেশের আলোAugust 6, 2026
বাংলাদেশ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোAugust 6, 2026
বাংলাদেশ

জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী

By দেশের আলোAugust 4, 2026
বিনোদন

৫৫ বছরে ‘কনসার্ট ফর বাংলাদেশ’, ‘দ্য লিগ্যাসি’র সুরে শ্রদ্ধা

By দেশের আলোAugust 4, 2026
অর্থনীতি

বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে কেন্দ্রীয় ব্যাংক

By দেশের আলোAugust 4, 2026
বিশ্ব

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই: জয়সোয়াল

By দেশের আলোAugust 4, 2026
বাংলাদেশ

বাংলাদেশের অবস্থান সবসময় বিশ্বশান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

By দেশের আলোAugust 4, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

চাষাঢ়ায় অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ২

May 5, 2026

প্রয়োজনীয় যাচাই ছাড়া নামজারি নয়: জেলা প্রশাসক

May 20, 2026

ইমেজ সংকট এড়াতে হার্ডলাইনে জেলা পুলিশ

June 12, 2026

নারায়ণগঞ্জ কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

July 1, 2026

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

April 7, 2026

সংঘবদ্ধ অপরাধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার

March 29, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন