ফতুল্লায় অবৈধভাবে পরিচালিত একটি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার (৪ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মোহাম্মাদ আসাদুজ্জামান নূর। অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি, তিতাস গ্যাস এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযান সূত্রে জানা যায়, ফতুল্লার সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীতে ১৩৯ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং গ্যাস মিটার খুলে নিয়ে যায় কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশ দূষণকারী ও অবৈধভাবে পরিচালিত কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
- স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
- পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
- অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
- সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

