Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

১.২ কিলোমিটার হিমবাহ ধসেই নেপালে ‘তরল কংক্রিট’ বন্যা

ফেরার পথ ধসে নেপালে আটকা সংগীতশিল্পী তাসরিফ খান

নারায়ণগঞ্জে প্রকাশ্যে অস্ত্র হাতে দুই যুবকের ভিডিও ভাইরাল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ১.২ কিলোমিটার হিমবাহ ধসেই নেপালে ‘তরল কংক্রিট’ বন্যা
  • ফেরার পথ ধসে নেপালে আটকা সংগীতশিল্পী তাসরিফ খান
  • নারায়ণগঞ্জে প্রকাশ্যে অস্ত্র হাতে দুই যুবকের ভিডিও ভাইরাল
  • সোমবার মন্ত্রিসভায় পে-স্কেল, বৃহস্পতিবারেই প্রজ্ঞাপনের সম্ভাবনা
  • কপ৩১ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • নারায়ণগঞ্জ জেলার তদারকিতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, আগস্ট ২৯, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিনোদন

ফেরার পথ ধসে নেপালে আটকা সংগীতশিল্পী তাসরিফ খান

দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

ছুটি কাটাতে নেপালে গিয়ে বন্যা ও পাহাড়ধসের কারণে বিপাকে পড়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। ফেরার সড়কের বিভিন্ন অংশ ধসে যাওয়ায় দুই দিন ধরে দেশটির পর্যটন এলাকা ঘান্দ্রুকে আটকা রয়েছেন তিনি ও তার সফরসঙ্গীরা।

২০ আগস্ট অবসর কাটাতে নেপালে যান তাসরিফ। মঙ্গলবার তারা ঘান্দ্রুকে পৌঁছান। পরদিন সেখান থেকে ফেরার পরিকল্পনা থাকলেও মোদি খোলার বন্যা ও পাহাড়ধসে বিরেঠাঁটি–ঘান্দ্রুক সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

তাসরিফ জানান, তারা নেপালের গণ্ডকী প্রদেশের কাস্কি জেলার ঘান্দ্রুক গ্রামে অবস্থান করছেন। অন্নপূর্ণ অঞ্চলের প্রায় দুই হাজার মিটার উচ্চতার এই পর্যটন এলাকায় বড় ধরনের প্রাণহানি বা ধ্বংসযজ্ঞ তারা দেখেননি। তবে বন্যা ও ভূমিধসে ফেরার সড়কের একাধিক অংশ ধসে গেছে। কোথাও কোথাও সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসন ওই পথে চলাচল বন্ধ রেখেছে।

তার ভাষ্য, বুধবারই তাদের ঘান্দ্রুক থেকে বের হওয়ার কথা ছিল। কিন্তু কিছুটা দেরি হওয়ায় গাইড তাদের সতর্ক করে বলেন, ওই দিন আর যাওয়া নিরাপদ নয়। পরে তারা জানতে পারেন, যে পথ দিয়ে ফেরার কথা ছিল, তার বেশ কিছু অংশ ধসে গেছে।

তাসরিফ বলেন, ‘আমরা যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে। সময়মতো বের হলে হয়তো আমরাও বিপদের মধ্যে পড়তাম। দেরি হওয়াটাই আমাদের রক্ষা করেছে।’

বর্তমানে তাদের গাইড বিকল্প পথের সন্ধান করছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন। গাইড ফিরে আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তাসরিফ। পরিস্থিতি বিবেচনায় আরও দুই থেকে তিন দিন ঘান্দ্রুকে অবস্থান করতে হতে পারে বলেও জানান তিনি।

দেশে ফেরার পথ নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি অর্থসংকটের কথাও জানিয়েছেন এই সংগীতশিল্পী। তার কাছে অল্প কিছু নেপালি রুপি ও প্রায় ১০০ মার্কিন ডলার রয়েছে। কার্ড বা ডিজিটাল মাধ্যমে লেনদেনের সুযোগ সীমিত হওয়ায় নগদ অর্থ দ্রুত শেষ হয়ে আসছে। এদিকে নতুন করে দেশে ফেরার টিকিটও পাওয়া যাচ্ছে না।

সড়কপথ পুরোপুরি ব্যবহার করা সম্ভব না হলে নদীর পাশ দিয়ে ৮ থেকে ১০ ঘণ্টা হেঁটে যাওয়ার একটি বিকল্প রয়েছে। তবে বন্যা ও ভূমিধসের মধ্যে পাহাড়ি পথে এমন যাত্রাকেও ঝুঁকিপূর্ণ মনে করছেন তাসরিফ। পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনো ঝুঁকি নিতে চান না তিনি।

টানা কাজের পর কয়েক দিনের অবসর কাটাতেই নেপালে গিয়েছিলেন তাসরিফ। সম্প্রতি তার রোমান্টিক ঘরানার গান ‘বৃষ্টি’ প্রকাশ পেয়েছে। দেশে ফিরে রক ঘরানার নতুন গান ‘জীবনের চাকা’র মিউজিক ভিডিও ধারণের পরিকল্পনাও ছিল তার।

তবে নেপালে আটকে পড়ার পর আপাতত এসব পরিকল্পনা নিয়ে ভাবছেন না তিনি। তার একমাত্র চাওয়া নিরাপদে দেশে ফেরা। তাসরিফ বলেন, ‘শুধু নিরাপদে দেশে ফিরতে চাই। সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুস্থভাবে প্রিয়জনদের কাছে ফিরতে পারি।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

১.২ কিলোমিটার হিমবাহ ধসেই নেপালে ‘তরল কংক্রিট’ বন্যা

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে প্রকাশ্যে অস্ত্র হাতে দুই যুবকের ভিডিও ভাইরাল

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
অর্থনীতি

সোমবার মন্ত্রিসভায় পে-স্কেল, বৃহস্পতিবারেই প্রজ্ঞাপনের সম্ভাবনা

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
বাংলাদেশ

কপ৩১ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
বাংলাদেশ

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন ৩৩৮ এজেন্সি

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
বাংলাদেশ

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-হুইপকে সমন্বয়কের দায়িত্ব

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
বিনোদন

দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বিশ্ব

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত : তথ্য উপদেষ্টা

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

মোদি-কাদের গোপন বৈঠক

অক্টোবর ১২, ২০২৫

অফিস সময় কমল, ৬টার পর বন্ধ মার্কেট

এপ্রিল ৩, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংক: চিকিৎসার প্রয়োজনে উত্তোলন ১০ লাখ

এপ্রিল ৭, ২০২৬

দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭

এপ্রিল ১৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন