Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    ক্যানসার টিকায় বড় সাফল্য, ঝুঁকি কমেছে ৪২ শতাংশ

    বোনকে খুঁজতে গিয়ে শিশুকে গণধর্ষণের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
    • ক্যানসার টিকায় বড় সাফল্য, ঝুঁকি কমেছে ৪২ শতাংশ
    • বোনকে খুঁজতে গিয়ে শিশুকে গণধর্ষণের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক
    • প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগে নতুন গতির আশা টোকিওর
    • অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্ট উড়িয়ে দেওয়ার হুমকি
    • রাষ্ট্রদূত ছাড়াই প্রধানমন্ত্রীর জাপান সফর
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি একটি মাইলফলক : বাণিজ্যমন্ত্রী

    দেশের আলোএপ্রিল ৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজুইকি কাটাওকার সঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বৈঠকের ছবি।
    ঢাকা ব্যুরো

    বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে জাপান-বাংলাদেশ ইপিএ (Economic Partnership Agreement) চুক্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এটি ভবিষ্যতে অন্যান্য দেশের সঙ্গে ইপিএ আলোচনার ক্ষেত্রেও রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে বলে তিনি উল্লেখ করেন।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজুইকি কাটাওকার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

    বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্ভাবনাময় খাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগবান্ধব নীতিমালা বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে। তিনি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন এবং রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা কামনা করেন।

    জেটরো’র প্রতিনিধি কাজুইকি কাটাওকা বলেন, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত হয়েছে। জাপানের সঙ্গে ইপিএ চুক্তি স্বাক্ষর হলে বাণিজ্য সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে এবং ইতোমধ্যে অনেক জাপানি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন।

    তিনি আরও বলেন, জাপানি বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মেট্রোরেলের মতো বড় প্রকল্পে জাপানি বিনিয়োগ এরই মধ্যে দৃশ্যমান।

    এ সময় তিনি আশ্বাস দেন, জেটরো বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে কাজ করবে এবং জাপানের বাজারে বাংলাদেশি পণ্য প্রচারেও ভূমিকা রাখবে।

    বৈঠকের শেষে উভয় পক্ষই বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগে নতুন গতির আশা টোকিওর

    By দেশের আলোঅক্টোবর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    রাষ্ট্রদূত ছাড়াই প্রধানমন্ত্রীর জাপান সফর

    By zamanঅক্টোবর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, অপেক্ষা অনুমোদনের

    By দেশের আলোঅক্টোবর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর জাপান সফর, একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

    By দেশের আলোঅক্টোবর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    মোংলা বন্দর আধুনিকীকরণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    রাজনীতি

    প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করে বিএনপি: রিজভী

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জ্বালানি তেলের মজুত সংকটে চাপে বিশ্ব অর্থনীতি

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬

    নারায়ণগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত 

    কাইল্লা হুমায়ূনের মাঠ বাণিজ্য

    ৩শ’ শয্যা হাসপাতালে ৩ দালাল আটক

    অনিরাপদ লিংকরোডের আন্ডারপাস

    Demo
    আলোচিত

    জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বর ২৪, ২০২৬

    ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ

    অক্টোবর ৩, ২০২৬

    নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির

    অক্টোবর ১২, ২০২৬

    সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    অক্টোবর ২১, ২০২৬

    জাতিসংঘের মহাসচিব পদে এসপিনোসার প্রচারণা শুরু

    মে ১৪, ২০২৬

    ইউরোপের তাপপ্রবাহে বাড়ছে এশিয়ার এসি বিক্রি

    জুন ২৭, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন