রূপগঞ্জে পুকুরে গোসলে নেমে টুম্পা ও ফারিয়া নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) উপজেলার ভুলতা ইউনিয়নের মুর্তজাবাদ হোনাব এলাকায় এ ঘটনা ঘটে।
ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে এবং টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে। তারা সোনাবো এলাকার আলাউদ্দিন ও মমিন মিয়ার বাড়িতে বসবাস করে আসছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সোনাব এলাকার জাকির মিয়ার পুকুরে গোসল করতে নামে টুম্পা, ফারিয়াসহ বেশ কয়েকজন। এসময় সাঁতার না জানায় শিশু টুম্পা ও ফারিয়া ডুবে যায়। পরে অন্য শিশুরা আশপাশের লোকজনকে জানায়। পরে স্থানীয়রা পুকুর থেকে ফারিহা ও টুম্পার মরদেহ উদ্ধার করে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জু আহমেদ বলেন, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleজেলবন্দি জীবনের অনুভূতি জানতে শিশুকে হত্যা
Next Article রূপগঞ্জে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভোগান্তি

