প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। এতে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন।

