Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

নারায়ণগঞ্জ জেলার তদারকিতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন ৩৩৮ এজেন্সি

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-হুইপকে সমন্বয়কের দায়িত্ব

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • নারায়ণগঞ্জ জেলার তদারকিতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
  • মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন ৩৩৮ এজেন্সি
  • ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-হুইপকে সমন্বয়কের দায়িত্ব
  • দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন
  • ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র
  • প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-হুইপকে সমন্বয়কের দায়িত্ব

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তদারকি বাড়াল সরকার
দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব সংবাদদাতা

দেশের সার্বিক সরকারি কার্যাবলি নিবিড়ভাবে তদারকি এবং তৃণমূল পর্যায়ে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে দেশের ৬৪ জেলার দায়িত্ব ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপের মধ্যে বণ্টন করে দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সরকারের এই নতুন নীতিগত সিদ্ধান্তের কথা জানানো হয়। অবিলম্বে কার্যকর হতে যাওয়া এই আদেশের ফলে দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা থেকে শুরু করে দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারের যাবতীয় উন্নয়নমূলক কাজের সমন্বয়কের ভূমিকা পালন করবেন।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বিগত বছরগুলোতে দেশের বিভিন্ন জেলায় উন্নয়ন বরাদ্দের নামে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের ঘটনা ঘটেছে। কাগজে-কলমে উন্নয়নের কথা বলা হলেও লুট হওয়া অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার হয়েছে। এমনকি ওই অর্থের একটি অংশ মাদক ব্যবসা, সামাজিক অবক্ষয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কাজে ব্যবহৃত হওয়ার বিষয়ে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মূলত এই পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করতেই জেলা পর্যায়ে মন্ত্রী ও হুইপদের বিশেষ তদারকির দায়িত্ব দেওয়া হলো।

নতুন এই দায়িত্ব বণ্টন অনুযায়ী, সরকারের মন্ত্রী ও হুইপরা দেশের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে ইকবাল হাসান মাহমুদ রাজশাহী ও নাটোর, ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় এবং আব্দুল আউয়াল মিন্টু লক্ষ্মীপুরের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে গুরুত্বপূর্ণ জেলাগুলোর মধ্যে ঢাকা জেলার সমন্বয় করবেন সুলতান সালাউদ্দিন টুকু, চট্টগ্রাম জেলার দায়িত্বে মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ তদারকি করবেন হাবিবুর রশিদ।

পাশাপাশি অন্যান্য জেলার দায়িত্বে যারা রয়েছেন তাদের মধ্যে নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা, খন্দকার আব্দুল মুক্তাদির হবিগঞ্জ, আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার, এম রশিদুজ্জামান মিল্লাত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা এবং আসাদুল হাবিব দুলু ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার তদারকি করবেন। একইভাবে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে মো. আসাদুজ্জামান এবং পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির দায়িত্ব পেয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

নতুন এই দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রজ্ঞাপনে কিছু সুনির্দিষ্ট কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা এখন থেকে সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। এর বাইরেও সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন কর্মসূচি, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তামূলক কাজের সরাসরি তদারকি করবেন তারা। প্রয়োজনে তারা জেলার বিভিন্ন প্রশাসনিক সভায় উপস্থিত থেকে সরাসরি পরামর্শও দিতে পারবেন।

তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে, এই সমন্বয় কাজের ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো সাংবিধানিক সংস্থার আইনগত ক্ষমতা কোনোভাবেই খর্ব হবে না। মাঠপর্যায়ে সরকারের উন্নয়নমূলক কাজের গতি বাড়ানো এবং দুর্নীতির লাগাম টেনে ধরতেই মন্ত্রিসভার সিদ্ধান্তের আলোকে মূলত এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে সরকার।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন ৩৩৮ এজেন্সি

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
বিনোদন

দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বিশ্ব

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত : তথ্য উপদেষ্টা

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

একরামুল হত্যা: পলাতক হাসিনাসহ ৭ আসামীকে আত্মসমর্পণের নির্দেশ

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

বাজার সামলাতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচন: বরাদ্দ ৬ হাজার কোটি টাকা

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী: নিরাপত্তা জোরদার করল র‍্যাব

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

রাজনৈতিক অনৈক্যে হতাশ আইন উপদেষ্টা

অক্টোবর ৩১, ২০২৫

জ্বালানি আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক : মীর শাহে আলম

এপ্রিল ৩, ২০২৬

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে:  স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ৮, ২০২৬

২২ হাজার কৃষকের মোবাইলে অর্থ পাঠিয়ে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন