Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল

ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ

টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল
  • ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ
  • টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
  • ফতুল্লায় ভয়াবহ আগুন, পুড়ল ৩০ ঝুটের গোডাউন
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

৭ খুন মামলার ১ যুগ পূর্তি

দেশের আলোএপ্রিল ২৭, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

সড়কের উপর থেকে অপহরণ করা হয়েছিল স্থানীয় এক কাউন্সিলর, জ্যেষ্ঠ এক আইনজীবী ও তাদের গাড়িচালকসহ ৭ জনকে। ৩ দিন পর তাদের মরদেহ ভেসে ওঠে শীতলক্ষ্যা নদীতে যা সারাদেশে তখন চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনার ১২ বছর পেরিয়ে গেলেও সাতখুন মামলার রায় এখনো কার্যকর হয়নি। রাষ্ট্রীয় আইন কর্মকর্তারা বলছেন, মামলাটির রায়ে র‌্যাব কর্মকর্তাসহ কয়েকজনকে মৃত্যুদণ্ড ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজার রায় আপিল বিভাগে বহাল থাকলেও তা এখন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে ‘লিভ টু আপিল’ কার্যক্রমে আটকে আছে। ফলে, দীর্ঘ সময়েও রায় কার্যকর না হওয়াতে ন্যায়বিচারের প্রত্যাশা পূরণ হয়নি ভুক্তভোগী পরিবারের সদস্যদের।
২০১৪ সালেল ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) থেকে অপহরণের পর হত্যার শিকার হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, নজরুলের সহযোগী তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, মনিরুজ্জামান স্বপন, স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর আলম ও আইনজীবী চন্দনের গাড়িচালক ইব্রাহিম।
গাড়িচালক জাহাঙ্গীর খুন হওয়ার একমাস পর জন্ম নেওয়া তার একমাত্র সন্তান রোজা আক্তার জান্নাতের বয়সও তার বাবার মৃত্যুদিবসের সমান। বাবার আদর থেকে বঞ্চিত এ শিশুর কাছে বাবার স্মৃতি মানে কেবল পুরোনো ছবি।
জাহাঙ্গীরের স্ত্রী শামসুন্নাহার আক্তার নুপুর চুক্তিভিত্তিতে চাকরি করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে। তার একার উপার্জনেই কোনোমতে সংসার টানছেন। থাকেন শ্বশুরবাড়ির একটি ঘরে। সন্তানকে পড়াচ্ছেন একটি স্থানীয় মাদরাসায়।
“আমার মেয়ে তো জন্মের পর থেকে বাবাকে দেখেনি। মাদরাসায় অন্যদের বাবাকে দেখলে তার মনেও খুব কষ্ট হয়, বাসায় এসে কান্নাকাটি করে। কিন্তু তার বাবাকে যারা নির্মমভাবে খুন করলো, মেয়েটাকে এতিম করলো, তাদের কোনো শাস্তি এখনো দেখলাম না। এই শাস্তি কবে নিজের চোখে দেখতে পাবো, তাও জানি না। খালি দিন গুনছি আমরা”, বলছিলেন নুপুর।
রায় কার্যকরের দীর্ঘসূত্রতায় আসামিরা শাস্তি পাবে কিনা তা নিয়ে সন্দিহান সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার বিউটিও। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পর অন্তর্র্বতী সরকারের সময়ও সারাদেশ তোলপাড় করে তোলা মামলাটির নিষ্পত্তি হয়নি। কিন্তু এখন তিনি আশা করছেন অন্তত বিএনপি সরকার এ বিষয়টি নিয়ে উদ্যোগী হবে।
“সবকিছু চাক্ষুস প্রমাণিত, এখানে তো কোনো লুকোচুরি নাই। ঘটনার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও বলছিলেন, তারা সরকারে আসলে বিচারটি করবেন। এখন আমরা সেই আশায় আছি”, বলেন বিউটি।
বিচারের আশায় দিন গুনছেন নিহত তাজুলের বৃদ্ধ বাবা আবুল খায়েরও। “জীবদ্দশায় বিচার দেখে যেতে পারবো কিনা, সেইটাও সন্দেহ”, যোগ করেন খায়ের।
২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এই মামলার রায়ে সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে যান।
মামলার নথিসূত্রে জানা যায়, নিহত নজরুল ইসলামের সঙ্গে দন্ডিত নূর হোসেনের পুরোনো দ্বন্দ্ব ছিল। দু’জনই ছিলেন নাসিকের কাউন্সিলর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব পরে লোমহর্ষক সাতখুনের ঘটনায় রূপ নেয়।
ঘটনার দিন আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফিরছিলেন নজরুল। যদিও তার বাড়ি ফেরা আর হয়নি।
এদিকে, ২০১৮ সালের আগস্টে উচ্চ আদালত ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এরপর আপিল করা হয়। কিন্তু গত আট বছর ধরেই মামলাটি শুনানির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির।
তিনি বলেন, “আপিল বিভাগেও মামলাটি নিষ্পপ্তি হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টে ‘লিভ টু আপিল’ প্রসিডিংসে আটকে আছে বিষয়টি। এই কার্যক্রমে যদিও সময় লাগে, কিন্তু এক্ষেত্রে বেশি লাগছে। আমরা অ্যাটর্নি জেনারেল স্যারের সঙ্গে কথা বলেছি। অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটি নিষ্পত্তির চেষ্টা করছি।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

ফতুল্লায় ভয়াবহ আগুন, পুড়ল ৩০ ঝুটের গোডাউন

By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

তাজমিনকে শ্বাসরোধ করে খুন : পুলিশ

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
বাংলাদেশ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

হকারমুক্ত নগরীতে অটোচালকদের দাপট

এপ্রিল ২৩, ২০২৬

স্কুলের সিলিং ফ্যান খুলে ৫ শিশু শিক্ষার্থী আহত

মে ৬, ২০২৬

ত্বকী হত্যা : আবারও তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

জুন ১, ২০২৬

চাষাঢ়া বোমা হামলা: আড়াই দশকেও শেষ হয়নি বিচার

জুন ১৬, ২০২৬

ছেলের পর বাবাকে হত্যাচেষ্টা, গুলি ছুড়ে পালাল সন্ত্রাসীরা

জুলাই ৮, ২০২৬

ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

সেপ্টেম্বর ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন