Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

মানবিক সংকটকে হাতিয়ার করে অভিবাসীদের আফ্রিকায় নির্বাসনে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এইচআরডব্লিউর প্রতিবেদন
দেশের আলোঅক্টোবর ৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
যুক্তরাষ্ট্রের অভিবাসী নির্বাসন

আন্তর্জাতিক ডেস্ক

নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব নয়, এমন অভিবাসীদের তৃতীয় কোনো আফ্রিকান দেশে নির্বাসনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির দাবি, অভিবাসন ঠেকাতে মানবিক দুর্ভোগকে ভয় দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এইচআরডব্লিউ। সংস্থাটি বলছে, যেসব মানুষকে নিজ দেশে ফেরত পাঠালে নির্যাতন বা গুরুতর ক্ষতির আশঙ্কা রয়েছে, তাদেরও এমন আফ্রিকান দেশে পাঠানো হচ্ছে, যেসব দেশের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

এইচআরডব্লিউর প্রতিবেদনে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৫ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রায় ২৮ হাজার মানুষকে তাদের নাগরিকত্ব বা স্বাভাবিক বসবাসের দেশ নয়, এমন তৃতীয় দেশে পাঠিয়েছে। এর মধ্যে ৫৩৬ জনকে আফ্রিকার বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।

সংস্থাটি জানায়, তারা ফেব্রুয়ারি থেকে জুলাই ২০২৬ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে আফ্রিকার ছয়টি দেশে পাঠানো ২৪ জন তৃতীয় দেশের নাগরিকের সাক্ষাৎকার নিয়েছে। দেশগুলো হলো ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি, ইসওয়াতিনি ও দক্ষিণ সুদান।

সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে আফ্রিকায় নেওয়ার সময় তাদের হাত, কোমর ও পায়ে শিকল ও হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে পুরো যাত্রাজুড়ে, এমনকি ১৮ ঘণ্টা বা তারও বেশি সময় তাদের এভাবে রাখা হয়। অনেকেই কোথায় নেওয়া হচ্ছে, সে বিষয়ে আগে থেকে কোনো তথ্য পাননি।

এইচআরডব্লিউ বলেছে, আফ্রিকার কয়েকটি দেশে পৌঁছানোর পর কিছু অভিবাসীকে ইচ্ছামতো আটক রাখা হয়েছে এবং কেউ কেউ দুর্ব্যবহারের শিকার হয়েছেন। আবার কিছু ক্ষেত্রে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যেখানে নিপীড়ন বা নির্যাতনের ঝুঁকি রয়েছে। সংস্থাটির মতে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের ‘নন-রিফাউলমেন্ট’ নীতির পরিপন্থী।

এই নীতির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে এইচআরডব্লিউ। প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, পালাউ বা ইসওয়াতিনির মতো দেশে পাঠানোর হুমকি দিয়ে মানুষকে ভয় দেখানোই এর অন্যতম উদ্দেশ্য। ওই কর্মকর্তা মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির শুনানিতে তৃতীয় দেশে পাঠানোর ক্ষেত্রে মানুষকে ভয় দেখানোর কথা বলেন।

এইচআরডব্লিউর প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে তৃতীয় দেশের নাগরিকদের স্থানান্তর নিয়ে চুক্তি বা আলোচনা করেছে। সংস্থাটির হিসাবে, অ্যাঙ্গোলা, বেনিন, বুরুন্ডি, কাবো ভের্দে, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি, ইসওয়াতিনি, ঘানা, লাইবেরিয়া, লিবিয়া, রুয়ান্ডা, সিয়েরা লিওন ও দক্ষিণ সুদানের সঙ্গে এ ধরনের ব্যবস্থা নিয়ে আলোচনা বা চুক্তির তথ্য পাওয়া গেছে।

মানবাধিকার সংস্থাটি যুক্তরাষ্ট্রকে এমন তৃতীয় দেশে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের পাঠানো বন্ধ করার আহ্বান জানিয়েছে, যেসব দেশে পূর্ণাঙ্গ ও ন্যায়সংগত আশ্রয় প্রক্রিয়া নিশ্চিত করার সক্ষমতা নেই। একই সঙ্গে আফ্রিকার যেসব দেশ এ ধরনের ব্যবস্থায় যুক্ত হয়েছে, তাদের চুক্তি স্থগিত বা বাতিল করার আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

মমতা ও মানিক দিল্লিতে আটক

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

সন্দেহের বশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
বিশ্ব

ধ্বংসাত্মক যুদ্ধে গাজায় বিলীন বসতি, বিপর্যস্ত জনজীবন

By দেশের আলোঅক্টোবর ৭, ২০২৬
বিশ্ব

পিতা-পুত্রের নোবেল প্রাপ্তি: এক অনন্য ইতিহাস

By দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬
বিশ্ব

আজ থেকে শুরু নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

By দেশের আলোঅক্টোবর ৫, ২০২৬
বিশ্ব

সামরিক খাতে ব্যয় বাড়াবে রাশিয়া, কমছে শিক্ষা বাজেট

By দেশের আলোঅক্টোবর ৩, ২০২৬
বিশ্ব

হুমকির মুখে মজুদ ডিজেল ছাড়তে সম্মত ইউরোপ

By দেশের আলোঅক্টোবর ২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন