Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের

    স্পেনে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার পাচ্ছেন মেসি

    ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের
    • স্পেনে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার পাচ্ছেন মেসি
    • ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ
    • প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করে বিএনপি: রিজভী
    • পৃথিবীজুড়ে বাড়ছে তীব্র দাবদাহ, বাড়ছে বিপর্যয়
    • বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    খেলা

    বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক হ্যান্ডবলে ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের

    দেশের আলোঅক্টোবর ১৫, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি

    স্পোর্টস ডেস্ক

    দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আইএইচএফ নেশনস ট্রফি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ফাইনালে খেলার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এতে অংশ নেবে ভারত, নেপাল ও মালদ্বীপ।

    বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর পল্টনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্‌-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আগামী ১৮ থেকে ২২ অক্টোবর ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

    টুর্নামেন্টটি হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। এতে প্রতিটি দল একবার করে অন্য দলগুলোর মুখোমুখি হবে। ১৮, ১৯ ও ২০ অক্টোবর প্রতিদিন দুটি করে লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্ব শেষে ২১ অক্টোবর হবে ব্রোঞ্জ পদকের লড়াই। পরদিন ২২ অক্টোবর স্বর্ণপদকের জন্য মুখোমুখি হবে দুই ফাইনালিস্ট।

    বাংলাদেশকে ফাইনালে তোলার বিষয়ে আত্মবিশ্বাসী দলের অধিনায়ক ইসমেতারা নিশি। তিনি বলেন, এবারই প্রথম বিদেশি কোচের অধীনে অনুশীলন করেছে দল। তাঁদের লক্ষ্য ফাইনালে খেলা। তবে নেপাল ও মালদ্বীপের উন্নতির কথাও উল্লেখ করেন তিনি।

    নিশি বলেন, নেপালের আটজন খেলোয়াড় দেশটির সেনাবাহিনীর দলের হয়ে খেলেন। তাই নেপাল শক্ত প্রতিপক্ষ। শুধু ভারতকে নিয়ে ভাবলে চলবে না। দল সর্বোচ্চটা দিয়ে খেলে ফাইনালে ওঠার চেষ্টা করবে বলেও জানান তিনি।

    বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো বলেন, মেয়েদের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনকে ধন্যবাদ। তাঁর মতে, এই অভিজ্ঞতা সব দিক থেকেই চমৎকার। শুধু টুর্নামেন্ট জেতা নয়, বাংলাদেশের নারী হ্যান্ডবল দলের ভবিষ্যৎ ও আসন্ন প্রতিযোগিতাগুলোর জন্য শক্ত ভিত গড়ে তোলাও তাঁদের লক্ষ্য।

    দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলার বিষয়টি তুলে ধরে কোচ বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের নারী দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না। ফলে প্রতিপক্ষ দলগুলোর বর্তমান সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া কঠিন। তবে প্রতিটি ম্যাচে সর্বোচ্চ চেষ্টা করে ফাইনালে ওঠা এবং শিরোপা জয়ের জন্য লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    টুর্নামেন্টের উদ্বোধন হবে আগামী ১৮ অক্টোবর সকাল ১১টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের। উদ্বোধন ও সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে। প্রতিযোগিতার সব খেলা বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

    বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক এস এম খালেকুজ্জামান বলেন, প্রায় তিন মাস ধরে জাতীয় দলকে প্রস্তুত করা হয়েছে। ৯০ জন খেলোয়াড় নিয়ে শুরু করে শেষ পর্যন্ত ১৭ জনকে বাছাই করা হয়েছে। তাঁরাও ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী।

    খালেকুজ্জামান জানান, শুরুতে পাঁচটি দলের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আফগানিস্তান আসতে পারছে না। ইয়েমেনেরও প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধের কারণে দেশটি আসতে পারেনি।

    বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ বলেন, আফগানিস্তান দলে ইরানের পাসপোর্টধারী পাঁচজন খেলোয়াড় ছিলেন, যা আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের নিয়মে অনুমোদিত নয়। তাঁদের বাদ দিয়ে অংশ নেওয়ার অনুরোধ করা হলেও আফগানিস্তান তা মেনে নেয়নি। ফলে দলটির অংশগ্রহণের অনুমোদন পাওয়া যায়নি।

    আসন্ন দক্ষিণ এশীয় গেমসকে বাংলাদেশের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করে সালাউদ্দিন আহম্মেদ বলেন, আগের দুই আসরে নেপালের বিপক্ষে দল ভালো করতে পারেনি। এবার গেমসে ভালো ফল করার লক্ষ্য নিয়ে কাজ করছে ফেডারেশন।

    ফেডারেশনের সহসভাপতি গোলাম হাবিব বলেন, আন্তর্জাতিক এই টুর্নামেন্ট আয়োজন করা বাংলাদেশের জন্য গর্বের বিষয়, একই সঙ্গে বড় দায়িত্বও। বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ দেশের নারী হ্যান্ডবল খেলোয়াড়দের উন্নতিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। আয়োজন সফল করতে ক্রীড়া মন্ত্রণালয়, টুর্নামেন্ট কমিটি ও ফেডারেশন যৌথভাবে কাজ করছে বলেও জানান তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    খেলা

    স্পেনে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার পাচ্ছেন মেসি

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    খেলা

    ব্যালন ডি’অরের দৌড়ে আলোচনায় পাঁচ তারকা ফুটবলার

    By দেশের আলোঅক্টোবর ২০, ২০২৬
    খেলা

    মেসিও করবেন ১ হাজার গোল, মায়ামি কোচের বিশ্বাস

    By দেশের আলোঅক্টোবর ১৮, ২০২৬
    খেলা

    ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, চালু হলো ‘ইলেকট্রনিক কার্ড’

    By দেশের আলোঅক্টোবর ১৭, ২০২৬
    খেলা

    ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের

    By দেশের আলোঅক্টোবর ১৬, ২০২৬
    খেলা

    তুর্কি ক্লাব গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা

    By zamanঅক্টোবর ১৪, ২০২৬
    খেলা

    ৬০ বছরের রেকর্ড ভেঙে লিটনের ইতিহাস

    By zamanঅক্টোবর ১৩, ২০২৬
    খেলা

    ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ

    By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
    খেলা

    চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

    By zamanঅক্টোবর ১২, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    তেলাপোকার পর এবার ভারতে আলোচনায় মাছি জনতা পার্টি

    By দেশের আলোঅক্টোবর ১৮, ২০২৬

    শিক্ষক-অভিভাবক সমন্বয় জরুরি: জেলা প্রশাসক

    সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দ

    কোর্ট পুলিশের সাবেক পরিদর্শক আসাদুজ্জামানের মৃত্যু

    বন্দরের শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেফতার

    Demo
    আলোচিত

    স্বাস্থ্যখাতের সংস্কারে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

    সেপ্টেম্বর ২৪, ২০২৬

    চার দফা ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

    অক্টোবর ৪, ২০২৬

    দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

    অক্টোবর ১৩, ২০২৬

    নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

    অক্টোবর ২১, ২০২৬

    ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত

    মে ২৬, ২০২৬

    ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি শেষ: ট্রাম্প

    জুলাই ৮, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন