Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বাংলা কিউআরে লেনদেন বেড়ে ছাড়াল ১১০ কোটি টাকা

আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, একদিনের ছুটি

সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বাংলা কিউআরে লেনদেন বেড়ে ছাড়াল ১১০ কোটি টাকা
  • আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, একদিনের ছুটি
  • সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • সততা-মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১৭ বছরে পা রাখলেন বিশ্বের দীর্ঘজীবী নারী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Monday, August 24, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

আইনি সংস্কার ও সীমান্ত নিরাপত্তা জোরদার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আলোJune 3, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

সরকার আইনি সংস্কার, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার যেকোনো ধরনের অবৈধ ‘পুশ-ইন’ বা ‘পুশ-ব্যাক’-এর নীতিগত বিরোধী। সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রামিসা হত্যা মামলার প্রসঙ্গ তুলে তিনি জানান, মামলার বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করতে সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। তবে রায় ঘোষণা ও সংশ্লিষ্ট আইনি বিষয় সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার বলে উল্লেখ করেন তিনি।

আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ তদন্ত দল সরেজমিনে অনুসন্ধান করেছে জানিয়ে মন্ত্রী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

হাসপাতালে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে তিনি বলেন, সাংবাদিকরা সুনির্দিষ্ট মামলা করলে পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর তদন্ত নিশ্চিত করবে।

ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা পরিস্থিতি ও রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকায় পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ও স্বয়ংক্রিয় ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, গভীর রাতেও চালকেরা ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন, যা সুশাসনের ইতিবাচক দৃষ্টান্ত। পুলিশ, ট্রাফিক বিভাগ ও বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে এই প্রযুক্তিকে আরও উন্নত করা হচ্ছে এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যে রাজধানীতে এর দৃশ্যমান প্রভাব দেখা যাবে।

মন্ত্রী আরও জানান, ঢাকায় সফলতা মিললে এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা দেশের অন্যান্য বড় শহর ও মেট্রো এলাকাতেও সম্প্রসারণ করা হবে।

বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের আসন্ন বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এটি নিয়মিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার অংশ। বৈঠকে মাদক পাচার প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

মন্ত্রিসভা পুনর্গঠন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর সাংবিধানিক এখতিয়ার এবং এ বিষয়ে অন্য কারও মন্তব্য করার সুযোগ নেই।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বেড়ে ছাড়াল ১১০ কোটি টাকা

By দেশের আলোAugust 23, 2026
নারায়ণগঞ্জ

আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, একদিনের ছুটি

By দেশের আলোAugust 23, 2026
বাংলাদেশ

সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By দেশের আলোAugust 23, 2026
বাংলাদেশ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

By দেশের আলোAugust 23, 2026
বাংলাদেশ

সততা-মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোAugust 23, 2026
বিশ্ব

১১৭ বছরে পা রাখলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

By দেশের আলোAugust 22, 2026
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে

By দেশের আলোAugust 22, 2026
অর্থনীতি

ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার

By দেশের আলোAugust 22, 2026
স্বাস্থ্য

দেশজুড়ে আজ থেকে ওরাল কলেরা ভ্যাকসিনেশন শুরু

By দেশের আলোAugust 22, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

ঐকমত্য কমিশনের সুপারিশ একপেশে : মির্জা ফখরুল

October 30, 2025

সরকারি কর্মকর্তাদের গাড়িঋণ স্থগিত, একগুচ্ছ সাশ্রয়ী পদক্ষেপ

April 3, 2026

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে ১১ দল

April 8, 2026

মাদক ও মানবপাচার রোধে দেশব্যাপী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

April 14, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন