শুক্রবার, মে ১৫, ২০২৬

রূপগঞ্জে ৩২শ’ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) দিবাগত রাতে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় জোসনা বেগমের বসত ঘরে অভিযান চালিয়ে শাহেদ (২৬) ও বিপ্লব (২৬) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোট ৩ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Share.
Exit mobile version