Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ফ্যামিলি কার্ড বিতরণে ভুলের হার ১.২ শতাংশ: অর্থমন্ত্রী

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

গুমে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে: রাষ্ট্রপতি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ফ্যামিলি কার্ড বিতরণে ভুলের হার ১.২ শতাংশ: অর্থমন্ত্রী
  • ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
  • গুমে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে: রাষ্ট্রপতি
  • ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
  • জাদুঘর থেকে মিসরের ঐতিহাসিক হীরের নেকলেস চুরি
  • গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, আগস্ট ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

‘মঙ্গল শোভাযাত্রা’য় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের বিশ্বশান্তির আহ্বান

দেশের আলোএপ্রিল ১৪, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের মঙ্গল শোভাযাত্রার ছবি।

নিজস্ব সংবাদদাতা

বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সংগঠনের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই উৎসব পরিণত হয় সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য মিলনমেলায়। সরকারের পক্ষ থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামকরণের নির্দেশনা থাকলেও জোট তাদের দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামেই এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন করে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর থেকে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয় জোটভুক্ত বিভিন্ন সংগঠনের শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা। নাচে-গানে পুরো এলাকা মাতিয়ে তোলে একতা খেলাঘর আসরসহ অন্যান্য সংগঠনের শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোটের প্রধান উপদেষ্টা রফিউর রাব্বি ও সভাপতি মনি সুপান্থসহ স্থানীয় সাংস্কৃতিক আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শহীদ মিনার থেকে শুরু হয় জোটের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। আধুনিকতার ভিড়ে শেকড়কে স্মরণ করতে এতে কোনো ডিজিটাল ব্যানার ব্যবহার করা হয়নি; বরং কাপড়ের হাতে লেখা ব্যানার নিয়ে রাজপথে নামেন সংস্কৃতিকর্মীরা। শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ছিল—‘বাজাও তোমার বজ্র নিনাদ, কণ্ঠ ছাড়ো, শ্বেত কবুতর উড়িয়ে দাও, আগে বাড়ো’।

শোভাযাত্রায় লোকজ ঐতিহ্যের নান্দনিক মোটিফ ও রঙিন মুখোশের পাশাপাশি সমসাময়িক বিশ্ব রাজনীতির এক তীব্র প্রতিবাদী রূপ ফুটে ওঠে। হাতির মাথার শিল্পকর্মের পাশাপাশি ‘নব্য হিটলার ট্রাম্পের প্রতিকৃতি’ প্রদর্শন করে ফিলিস্তিন ও ইরানে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। প্রতিকৃতির মাথায় খচিত ছিল—‘যুদ্ধ নয়, শান্তি চাই’ বার্তাটি, যা বিশ্বময় মানুষের ন্যায্য অধিকার ও শান্তির প্রত্যাশাকে ফুটিয়ে তোলে।

শোভাযাত্রাটি চাষাড়া থেকে শুরু হয়ে বিবি রোড ও ২ নম্বর রেলগেট অতিক্রম করে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ জোটের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে অংশ নেন। নেচে-গেয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন অংশগ্রহণকারীরা।

পরিবারসহ অনুষ্ঠান উপভোগ করতে আসা গণমাধ্যমকর্মী সৌরভ হোসেন সিয়াম বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। ব্যস্ততার মাঝেও পরিবারকে নিয়ে জোটের এই আয়োজনে শামিল হতে পারাটা বিশেষ আনন্দের।

সব মিলিয়ে ৪৫ বছরের ঐতিহ্য আর অসাম্প্রদায়িক চেতনার মশাল হাতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের এই বর্ণাঢ্য আয়োজন নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নেওয়ার পাশাপাশি এক শক্তিশালী মানবিক বার্তা পৌঁছে দিয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে দুই যুবক, নারায়ণগঞ্জে তোলপাড়

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার তদারকিতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
নারায়ণগঞ্জ সদর

প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক খুন

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
রূপগঞ্জ

৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
নারায়ণগঞ্জ

সিএনজিচালক হত্যা মামলায় নারায়ণগঞ্জে একজনের মৃত্যুদণ্ড

By দেশের আলোআগস্ট ২৪, ২০২৬
নারায়ণগঞ্জ

আদমজী ইপিজেডে ‘ভূত আতঙ্ক’, একদিনের ছুটি

By দেশের আলোআগস্ট ২৩, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

By দেশের আলোআগস্ট ২২, ২০২৬
নারায়ণগঞ্জ

আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর করুণ মৃত্যু

By দেশের আলোআগস্ট ২০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

জ্বালানি নিরাপত্তায় চীনের নতুন নীতি

By দেশের আলোএপ্রিল ৭, ২০২৬

ফেসবুকে বৈশ্বিক বিভ্রাট, ব্যবহারকারীরা বিপাকে

‘যুক্তরাজ্যে লিখিত সংবিধান থাকা জরুরি’: বার্নহ্যাম

‘মব জাস্টিস’ হতে দেওয়া যাবে না : প্রশাসক সাখাওয়াত

‘মঙ্গল শোভাযাত্রা’য় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের বিশ্বশান্তির আহ্বান

Demo
আলোচিত

প্রতিরক্ষা, চিকিৎসা ও প্রযুক্তি খাতে ঢাকা–আঙ্কারার সহযোগিতা জোরদার

জুন ৫, ২০২৬

বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করবে বিটিভি : তথ্য প্রতিমন্ত্রী

জুন ৯, ২০২৬

আধা-বিচারিক ক্ষমতাসম্পন্ন গণমাধ্যম কমিশন গঠন করছে সরকার

জুন ১৬, ২০২৬

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুন ২৮, ২০২৬

স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর

জুলাই ১১, ২০২৬

দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সার্কুলার জারির নির্দেশ

আগস্ট ৬, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন