সিদ্ধিরগঞ্জে হত্যা মামলাসহ ডজনখানেক মামলার আসামী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে ধারণা করা হলেও সম্প্রতি এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সিরাজুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অন্তত ৫টি সুনির্দিষ্ট মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলার তথ্য রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সম্প্রতি তার একটি গুদাম থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধারের ঘটনাও আলোচনায় আসে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজুল ইসলাম মন্ডল একাধিক মামলার আসামী। তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ
- জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
- কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
- কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
- একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
- টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি

