Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
খেলা

ফুটবল অনুরাগীদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ ২০২৬
দেশের আলোমে ১৪, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

আন্তর্জাতিক ডেস্ক

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কিছু বিদেশি সমর্থকের জন্য ভিসা বন্ড নীতিতে শিথিলতা আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে সম্প্রতি যেসব দেশের নাগরিকদের জন্য ভিসা পেতে বড় অঙ্কের জামানত বাধ্যতামূলক করা হয়েছিল, বিশ্বকাপ উপলক্ষে তাদের একটি অংশকে সেই নিয়ম থেকে ছাড় দেওয়া হচ্ছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার ঘোষণা দেয় যে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর খেলোয়াড় ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের ক্ষেত্রে এই ভিসা বন্ড প্রযোজ্য হবে না। পাশাপাশি যেসব সমর্থকের কাছে ম্যাচের টিকিট রয়েছে এবং যারা বিশেষ অগ্রাধিকার ব্যবস্থায় ভিসার জন্য নিবন্ধন করেছেন, তারাও এই ছাড়ের আওতায় থাকবেন।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন ৫০টি উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ড নীতি চালু করে। এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে আবেদনকারীদের ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে বলা হয়। পরে নিজ দেশে ফিরে গেলে সেই অর্থ ফেরত দেওয়ার কথা রয়েছে।

মার্কিন কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরাহ নামদার বলেন, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বৈধ ভ্রমণ সহজ করার পাশাপাশি জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন ইতিহাসের সবচেয়ে বড় ও সফল ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায়।

ফিফার পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের এই ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। সংস্থাটির এক মুখপাত্র বলেন, বিশ্বকাপকে সফল ও স্মরণীয় করতে মার্কিন সরকার ও হোয়াইট হাউস টাস্কফোর্সের সঙ্গে ফিফার সমন্বয় অব্যাহত রয়েছে।

বিশ্বকাপে জায়গা পাওয়া কয়েকটি দেশের নাগরিক এখনো ভিসা বন্ড নীতির আওতায় রয়েছে। দেশগুলো হলো আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়া। এসব দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের জামানত অনেক ক্ষেত্রে কয়েক বছরের আয়ের সমান বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা আরও অন্তত দুটি দেশের নাগরিকদের ওপর প্রায় পূর্ণাঙ্গ ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে। দেশ দুটি হলো হাইতি ও ইরান। এর ফলে এসব দেশের সাধারণ সমর্থকদের জন্য বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মেনডোজা ল ফার্মের এক গবেষণায় বলা হয়েছে, বর্তমান বিধিনিষেধের কারণে হাইতি থেকে কার্যত কোনো সমর্থকের পক্ষে বিশ্বকাপ দেখতে যাওয়া সম্ভব নাও হতে পারে। গবেষণায় আরও বলা হয়, ভিসা বন্ডের আর্থিক চাপ উন্নয়নশীল দেশের অনেক নাগরিকের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ট্রাম্প প্রশাসন শুধু উন্নয়নশীল দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রেই নয়, পশ্চিমা মিত্র দেশগুলোর দর্শনার্থীদের ওপরও নজরদারি বাড়িয়েছে। এখন ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পর্যালোচনার জন্যও মার্কিন কর্তৃপক্ষকে প্রবেশাধিকার দিতে হচ্ছে।

আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপ। যৌথভাবে এবারের আসর আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আয়োজনকে ঘিরে ইতোমধ্যে নিরাপত্তা, ভিসা ও দর্শক ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

খেলা

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

By zamanঅক্টোবর ১২, ২০২৬
খেলা

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

মমতা ও মানিক দিল্লিতে আটক

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

সন্দেহের বশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
খেলা

নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার আশাবাদ যুব প্রতিমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
বিশ্ব

মানবিক সংকটকে হাতিয়ার করে অভিবাসীদের আফ্রিকায় নির্বাসনে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

By দেশের আলোঅক্টোবর ৮, ২০২৬
খেলা

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

অধ্যাদেশ চাপে সংসদে দুই বেলা অধিবেশন

By দেশের আলোএপ্রিল ৭, ২০২৬

ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৩ লাখ

ভূমি সেবাকে জনবান্ধব করার তাগিদ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

Demo
আলোচিত

আদ্-দ্বীনে শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদনের সময় বাড়ল

মে ৩০, ২০২৬

সব নাগরিকের কথা মাথায় রেখেই বাজেট: অর্থমন্ত্রী

জুন ৩, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধ কৌশলে অগ্রাধিকার

জুন ৮, ২০২৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

জুন ১৩, ২০২৬

৬ জেলায় সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২২, ২০২৬

প্রধানমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৬, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন