Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড

দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক

দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড
  • দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক
  • দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
  • রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ
  • আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
রাজনীতি

শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন: শফিকুর রহমান

দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
শেখ হাসিনা নিয়ে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার মন্তব্য

নিজস্ব সংবাদদাতা

শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও শান্তি দেননি। পালিয়ে গিয়েও তিনি বারবার জাতিকে উসকানি দিচ্ছেন এবং সমাজ ও দেশকে অস্থির করার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘এই আসি, ওই আসি, আসি আসি বলেন তো গেলেন কেন? থাকতেন, রাজনীতি করতেন।’

শেখ হাসিনা ও তাঁর সরকারের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালের আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তাঁর সরকারকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এ জন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন।

অপরাধীদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সমালোচনা করে তিনি বলেন, অপরাধ করলে অপরাধের শাস্তি নেওয়া উচিত। কোনো সৎ মানুষ পালায় না। সৎ মানুষ দেশে থাকে এবং অপরাধের অভিযোগ থাকলে আইনগত পরিণতি মোকাবিলা করে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা যদি দেশ ও জাতিকে ভালোবাসেন বলে বিশ্বাস করতেন, তাহলে দেশে থেকে রাজনীতি করতেন। অপরাধ করলে শাস্তি নিতেন, আর অপরাধ না করলে নিজেকে নির্দোষ প্রমাণ করতেন।

২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ওই আন্দোলনের সফলতার পেছনে তরুণদের নেতৃত্ব ও দেশবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল। আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের তিনি অভিনন্দন জানান। পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন পক্ষ আন্দোলনে সম্পৃক্ত হওয়ায় তাদেরও অভিনন্দন জানান।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জন্য ভারতের অবদান অস্বীকার করার সুযোগ নেই। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বা রাজনৈতিক অপতৎপরতার সুযোগ দেওয়া হলে তা দুই দেশের সম্পর্কের জন্য ভালো হবে না। দুই দেশের মধ্যে সৎ ও সুসম্পর্কের জন্য উভয় পক্ষের সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্তে হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ আর সীমান্তে ফেলানীর লাশ দেখতে চায় না। নির্বিচারে বাংলাদেশের নাগরিকদের হত্যা করাও মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তিস্তা নদীর পানিবণ্টন সমস্যার সমাধান না হওয়ায় উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগের কথাও তুলে ধরেন তিনি।

এর আগে দীর্ঘ বক্তব্যে ডা. শফিকুর রহমান দেশের রাজনৈতিক ইতিহাস, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন, ২০০৮ সালের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

২০২৪ সালের আন্দোলন নিয়ে তিনি দাবি করেন, জাতিসংঘের তথ্যানুযায়ী ওই আন্দোলনে কমপক্ষে ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং প্রায় ২০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ওই আন্দোলন শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে বলেও মন্তব্য করেন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

রাজনীতি

দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
রাজনীতি

জ্বালানি সংকট বৈশ্বিক, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে: রিজভী

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
বাংলাদেশ

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চ শুরু

By দেশের আলোসেপ্টেম্বর ৫, ২০২৬
রাজনীতি

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

By দেশের আলোসেপ্টেম্বর ৪, ২০২৬
রাজনীতি

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

By দেশের আলোসেপ্টেম্বর ৩, ২০২৬
রাজনীতি

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

By দেশের আলোসেপ্টেম্বর ২, ২০২৬
রাজনীতি

জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী

By দেশের আলোসেপ্টেম্বর ১, ২০২৬
বাংলাদেশ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

By দেশের আলোসেপ্টেম্বর ১, ২০২৬
বাংলাদেশ

জবাবদিহিমূলক রাষ্ট্র গড়েই ভালোবাসার প্রতিদান দেবে বিএনপি

By দেশের আলোসেপ্টেম্বর ১, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

মার্চ ২২, ২০২৬

মার্চে কমেছে মূল্যস্ফীতি, খাদ্যে স্বস্তি

এপ্রিল ৬, ২০২৬

চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব, চলেছে অভিযান

এপ্রিল ১২, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন