Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের

    স্পেনে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার পাচ্ছেন মেসি

    ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের
    • স্পেনে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার পাচ্ছেন মেসি
    • ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ
    • প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করে বিএনপি: রিজভী
    • পৃথিবীজুড়ে বাড়ছে তীব্র দাবদাহ, বাড়ছে বিপর্যয়
    • বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ

    ভবিষ্যৎ নিয়ে হতাশ তরুণেরা
    দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    ইউরোপজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ

    আন্তর্জাতিক ডেস্ক

    ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের পেছনে রয়েছে কম বেতন, বাড়িভাড়া বৃদ্ধি, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা। ফ্রান্সে সেপ্টেম্বরে শিক্ষার্থীদের আন্দোলন শুরুর পর ইউরোপের আরও অন্তত সাতটি দেশের তরুণেরা এতে যোগ দিয়েছেন।

    স্পেন ও পর্তুগালের তরুণেরা রাজধানী শহরগুলোতে তাঁবু খাটিয়ে বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছেন। ফ্রান্স ও ইতালির শিক্ষার্থীরা স্কুলের পরিবেশ ও সুযোগ-সুবিধার উন্নতির দাবিতে মিছিল করছেন। এসব বিক্ষোভের কিছু ঘটনায় লুটপাটের ঘটনাও ঘটেছে। গ্রিসে বিশ্ববিদ্যালয়গুলোতে আরও অর্থ বরাদ্দের দাবিতে আন্দোলন চলছে। আর আলবেনিয়ায় দুর্নীতিবিরোধী বৃহত্তর বিক্ষোভের সময় তরুণদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারের নীতির কারণে তাঁদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে।

    দেশভেদে দাবির পার্থক্য থাকলেও বিক্ষোভগুলোর মধ্যে একটি অভিন্ন বিষয় রয়েছে—নিজেদের ভবিষ্যৎ নিয়ে তরুণদের উদ্বেগ ও হতাশা। মাদ্রিদের কেন্দ্রস্থলে তাঁবু খাটিয়ে অবস্থান নেওয়া ২৭ বছর বয়সী কনসার্ট মঞ্চকর্মী সাচা কসি বলেন, ‘ভবিষ্যৎহীন প্রজন্ম আবার ফিরে এসেছে।’ তাঁর ভাষায়, কম বেতন, আকাশছোঁয়া বাড়িভাড়া, বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় নিজেদের অসহায়ত্ব এবং চাকরি পাওয়ার অনিশ্চয়তা তরুণদের মধ্যে হতাশা বাড়াচ্ছে। একই সঙ্গে কল্যাণমূলক সুবিধা হারানোর আশঙ্কাও তাঁদের উদ্বিগ্ন করে তুলছে।

    ইউরোপের জনসংখ্যায় বয়স্ক মানুষের অনুপাত বাড়ছে। পেনশন ও সরকারি বিভিন্ন কর্মসূচির ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে ঋণের চাপও বাড়ছে। কিন্তু কর বাড়ানোর বিষয়ে সরকারগুলোর অনীহা রয়েছে। অন্যদিকে, অভিবাসন ইস্যু ভোটারদের মধ্যে বিভাজন তৈরি করছে। প্রযুক্তিগত পরিবর্তনের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় ইউরোপ পিছিয়ে পড়তে পারে—এমন আশঙ্কাও বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার আগ্রাসন, ডেনমার্ককে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন কমে যাওয়ার উদ্বেগ।

    পেনশন, শিক্ষা, আবাসন, পরিবহন ও স্বাস্থ্যসেবার মতো জনসেবামূলক খাতের ব্যয় দীর্ঘ মেয়াদে বহন করা কঠিন হয়ে উঠছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা-সহায়তা কমে যাওয়ার আশঙ্কায় ইউরোপের দেশগুলোকে সামরিক ব্যয় বাড়ানোর চাপও সামলাতে হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের সরকার এসব সমস্যার কার্যকর সমাধান দিতে হিমশিম খাচ্ছে। ইতালির পাদুয়া শহরের ২২ বছর বয়সী শিক্ষার্থী স্টেলা সালিস বলেন, তরুণদের মধ্যে প্রত্যাখ্যাত হওয়ার অনুভূতি ও ক্লান্তি জমে উঠেছে।

    ২০০৮ সালের আর্থিক সংকটের পর ইউরোপজুড়ে কঠোর ব্যয়সংকোচন নীতির বিরুদ্ধে যে বড় আন্দোলন হয়েছিল, বর্তমান বিক্ষোভ এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। তবে এক দেশের আন্দোলন অন্য দেশের তরুণদেরও উৎসাহিত করছে। ফ্রান্সের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আন্দোলন বেলজিয়ামের তরুণদের অনুপ্রাণিত করেছে। ইতালি ও জার্মানির বিক্ষোভকারীরাও ফ্রান্সে শুরু হওয়া একটি স্লোগান ব্যবহার করছেন।

    তবে বিক্ষোভের মধ্যে সহিংসতা ও অস্থিরতার ঘটনা উগ্র ডানপন্থী রাজনৈতিক শক্তিগুলোর জন্য সুযোগ তৈরি করছে। উত্তর ইতালিতে দাঙ্গার ঘটনায় কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাজনীতিক মাত্তেও সালভিনি মিলানকে ‘অপরাধীদের’ হাত থেকে রক্ষায় ৫০০ সেনা মোতায়েনের কথা বলেছেন। একই সঙ্গে তিনি অভিবাসনবিরোধী অবস্থান তুলে ধরেছেন। ফ্রান্সের ন্যাশনাল র‍্যালি দলও আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার সক্ষমতার কথা বলছে। মেরিন লে পেন ও জর্দান বারদেলাও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন।

    মূল্যস্ফীতি, সরকারি ঋণপত্রের সুদের হার বৃদ্ধি এবং জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সরকারগুলোর বাজেট প্রণয়ন আরও কঠিন হয়ে উঠেছে। কোন খাতে কত অর্থ ব্যয় করা হবে, তা নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। ফ্রান্সের ১৫ বছর বয়সী শিক্ষার্থী সালোমে রেনো বলেন, তিনি এমন একটি চাকরি চান, যা করতে তাঁর ভালো লাগবে এবং প্রতি মাসে সংসারের খরচ মেটানো নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।

    পর্তুগালের রাজধানী লিসবনে আবাসন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করছেন ২৯ বছর বয়সী মনোবিজ্ঞানী মোরানা মন্টেইরো। তাঁর অভিযোগ, আবাসন খাতে জল্পনামূলক বিনিয়োগের কারণে বাড়ির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, বাড়িভাড়া, বিল ও পরিবারের খরচ বহন করা সম্ভব না হলে কাজ করে যাওয়ার অর্থ কী? শনিবার থেকে সেখানে তাঁবু খাটিয়ে অবস্থান চলছে। সামনে শিক্ষকদের ধর্মঘটেরও কর্মসূচি রয়েছে।

    আলবেনিয়ায় ‘ফ্লেমিঙ্গো’ নামে একটি আন্দোলনও তরুণদের অসন্তোষের প্রতিফলন হয়ে উঠেছে। আলবেনিয়ার জভেরনেক এলাকার কাছাকাছি ফ্লেমিঙ্গো পাখির আবাসস্থলকে কেন্দ্র করে আন্দোলনটির নামকরণ করা হয়েছে। ওই এলাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের একটি বড় বিলাসবহুল পর্যটন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যা পরিবেশবাদী সংগঠনগুলোর বিরোধিতার মুখে পড়েছে। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবি করছেন। অন্যদিকে, শিক্ষার্থীরা শিক্ষাব্যবস্থা রক্ষার দাবিতে সরব হয়েছেন।

    আলবেনিয়ার ২২ বছর বয়সী অভিনেতা রেদজান শকেম্বি বলেন, তাঁর প্রজন্ম আর নীরব থাকবে না। তাঁর মতে, ১৯৯১ সালে একনায়কতন্ত্রের অবসানের আগে তাঁর বাবা-মায়ের প্রজন্ম যে স্বাধীনতা উপভোগ করতে পারেনি, বর্তমান তরুণেরা সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে। জভেরনেকে প্রায় ১৫০ দিন আগে প্রথম বিক্ষোভ শুরু হয়েছিল। আন্দোলনকারীরা শিক্ষা ও সরকারি হাসপাতালের জন্য অর্থ বরাদ্দ বাড়ানো এবং আরও স্বচ্ছ ও গণতান্ত্রিক আলবেনিয়া গড়ার দাবি জানাচ্ছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    পৃথিবীজুড়ে বাড়ছে তীব্র দাবদাহ, বাড়ছে বিপর্যয়

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বিশ্ব

    ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে কি?

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বিশ্ব

    ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বিশ্ব

    আর্কটিকে প্রভাব বাড়াতে ইইউর নতুন কৌশল

    By দেশের আলোঅক্টোবর ২০, ২০২৬
    বিশ্ব

    তীব্র খাদ্যসংকটে গাজায় ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি

    By দেশের আলোঅক্টোবর ১৯, ২০২৬
    বিশ্ব

    তেলাপোকার পর এবার ভারতে আলোচনায় মাছি জনতা পার্টি

    By দেশের আলোঅক্টোবর ১৮, ২০২৬
    বিশ্ব

    নির্বাচনী জনসভায় ‘মুহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের কটাক্ষ

    By দেশের আলোঅক্টোবর ১৭, ২০২৬
    বিশ্ব

    ইরানের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে উপসাগরীয় দেশগুলো

    By দেশের আলোঅক্টোবর ১৭, ২০২৬
    বিশ্ব

    বাংলাদেশি আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ১৬, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    তেলাপোকার পর এবার ভারতে আলোচনায় মাছি জনতা পার্টি

    By দেশের আলোঅক্টোবর ১৮, ২০২৬

    শিক্ষক-অভিভাবক সমন্বয় জরুরি: জেলা প্রশাসক

    সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দ

    কোর্ট পুলিশের সাবেক পরিদর্শক আসাদুজ্জামানের মৃত্যু

    বন্দরের শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেফতার

    Demo
    আলোচিত

    স্বাস্থ্যখাতের সংস্কারে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

    সেপ্টেম্বর ২৪, ২০২৬

    চার দফা ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

    অক্টোবর ৪, ২০২৬

    দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

    অক্টোবর ১৩, ২০২৬

    নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

    অক্টোবর ২১, ২০২৬

    ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত

    মে ২৬, ২০২৬

    ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি শেষ: ট্রাম্প

    জুলাই ৮, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন