Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা

    শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    নাঈম হত্যা মামলায় একই পরিবারের ৩ সদস্য গ্রেপ্তার

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা
    • শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি
    • নাঈম হত্যা মামলায় একই পরিবারের ৩ সদস্য গ্রেপ্তার
    • বিদেশে চিকিৎসায় ৩০ হাজার ডলার পাঠাতে পারবে বাংলাদেশিরা
    • এলিজাবেথ হোমসের প্রতারণার গল্পে বক্স অফিসে সাফল্য
    • আমরা রাজপথে আছি ও থাকব: প্রধানমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    ফতুল্লা

    শ্রমিক-পুলিশ সংঘর্ষে ফতুল্লায় ৪২ জনের নামে মামলা

    দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে মামলা

    নিজস্ব প্রতিবেদক

    নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে শিবু (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

    মামলার এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ ও শাহাদাত হোসেন সেন্টু, জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি টিপু সুলতান, যুবলীগ নেতা আজমত আলী, মোফাজ্জল হোসেন চুন্নু ও ওয়াসিম, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মজিবর এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহাগ ও সেলিম।

    এ ছাড়া কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত মিরু হোসেন ওরফে ল্যাংড়া মিরু, রঞ্জিত মণ্ডল, সাবেক জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ইব্রাহীম চেঙ্গীস ওরফে চেঙ্গীস খান, ফতুল্লা থানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, জেলা কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দীন সরদার, ফতুল্লা থানা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আবু শরিফুল হক, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম, ইমরান হোসেন শুভ ওরফে চান শুভ এবং আল আমিন কবিরের নাম রয়েছে।

    তালিকায় আরও রয়েছেন জাকারিয়া জাকির ওরফে জাকির মেম্বার, রতন, রাকিব এবং শাহ নিজামের সহযোগী হিসেবে এজাহারে উল্লিখিত রাজ্জাক। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

    পুলিশের অভিযোগ, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধন, অর্থায়ন ও পরিকল্পিত নাশকতার চেষ্টা ছিল। গত ৪ নভেম্বর ফতুল্লার কাঠেরপুল থেকে শিবু মার্কেট এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এ মামলা করা হয়।

    এজাহার সূত্রে জানা যায়, ৪ নভেম্বর সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট ও ইরান টেক্সটাইল এলাকার আবির ফ্যাশন, পলমল গার্মেন্টস, মাইক্রো ফাইবার, মেট্রো গার্মেন্টস, টাইম সোয়েটার ও মডার্ন গার্মেন্টসসহ আশপাশের বিভিন্ন শিল্পকারখানার প্রায় ২০০ থেকে ৩০০ শ্রমিক একত্রিত হয়ে কাঠেরপুল থেকে শিবু মার্কেট পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

    খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। প্রথমে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ সড়কে টায়ারসহ বিভিন্ন সামগ্রীতে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

    পরে আন্দোলনকারীদের একটি অংশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অবরোধের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে সামনে এগোনোর চেষ্টা এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিভিন্ন যানবাহনের কাচ ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয়।

    সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও কালার স্মোক গ্রেনেড ব্যবহার করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, দুই বাহিনীর সদস্যরা মোট ২০৩টি লং শেল, ৪৪টি শর্ট শেল, ২৪টি সাউন্ড গ্রেনেড, দুটি কালার স্মোক গ্রেনেড ও পাঁচটি টিয়ারগ্যাস ব্যবহার করেন।

    পুলিশের দাবি, এসব সরঞ্জাম ব্যবহারের পর বিক্ষুব্ধ শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে সরে যান। পরে স্থানীয়দের সহায়তায় শিবুকে গ্রেপ্তার করা হয়।

    এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, স্থানীয়দের সহায়তায় শিবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    ফতুল্লা

    কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    ফতুল্লা

    ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে লিংক রোড অবরোধ

    By দেশের আলোনভেম্বর ২, ২০২৬
    ফতুল্লা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের তিনজনের দাফন

    By দেশের আলোঅক্টোবর ২৯, ২০২৬
    ফতুল্লা

    ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, আসামির মৃত্যুদণ্ড

    By দেশের আলোঅক্টোবর ২৬, ২০২৬
    ফতুল্লা

    বোনকে খুঁজতে গিয়ে শিশুকে গণধর্ষণের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    By দেশের আলোঅক্টোবর ২৪, ২০২৬
    নারায়ণগঞ্জ

    ফতুল্লায় ভয়াবহ আগুন, পুড়ল ৩০ ঝুটের গোডাউন

    By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
    ফতুল্লা

    ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে লাইনম্যানের নিহত

    By দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬
    ফতুল্লা

    নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক ১

    By দেশের আলোসেপ্টেম্বর ৩০, ২০২৬
    নারায়ণগঞ্জ

    মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ ছাত্রী, অবস্থা গুরুতর

    By দেশের আলোসেপ্টেম্বর ২৬, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    ফতুল্লায় গণপিটুনিতে যুবক নিহত

    By দেশের আলোজুলাই ৫, ২০২৬

    টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে, সেই দুই যুবক গ্রেফতার

    পরিচ্ছন্নতাকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন সাখাওয়াত

    ক্ষমতার মোহে ইতিহাস ভুলছে সরকার: মাওলানা আবদুল জব্বার

    জমি নিয়ে বিরোধে কিশোরীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার স্বামী-স্ত্রী

    Demo
    আলোচিত

    নির্বাচনী জনসভায় ‘মুহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের কটাক্ষ

    অক্টোবর ১৭, ২০২৬

    ১৬ বছর পর বিটিভিতে আসিফ আকবর

    নভেম্বর ৩, ২০২৫

    জন্মদিনে মুক্তি পেল আশা ভোঁসলের শেষ গান

    সেপ্টেম্বর ৯, ২০২৬

    ভিন্ন আয়োজনে আব্বাসউদ্দীনের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন

    অক্টোবর ২৮, ২০২৬

    মন্ডলপাড়ার মসজিদটি সংরক্ষণ করা হবে: ডিসি

    এপ্রিল ৫, ২০২৬

    বাবুরাইলে ৩ ডাকাত আটক

    এপ্রিল ১৮, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন