Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর উদ্যোগ

    রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, কবে আসছে নতুন সিনেমা?

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর উদ্যোগ
    • রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
    • কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, কবে আসছে নতুন সিনেমা?
    • গোল্ডেন বয় পুরস্কার জিতলেন বার্সেলোনার পাউ কুবারসি
    • স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী
    • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, পেলেন ভিভিআইপি মর্যাদা
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    বুধবার, নভেম্বর ১১, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    মার্কিন নির্বাচনে রেকর্ড গড়লেন পাঁচ হিজাবি নারী

    দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    যুক্তরাষ্ট্রের নির্বাচনে পাঁচ হিজাবি নারী

    আন্তর্জাতিক ডেস্ক

    যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়েছেন হিজাব পরিহিত পাঁচ মুসলিম নারী। দেশটির নির্বাচনি ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে পাঁচজন হিজাবি নারী আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন অঙ্গরাজ্যের সিনেটর এবং একজন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে জয় পেয়েছেন।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী বক্তব্য, বিদ্বেষ ও হুমকি বেড়েছে বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে পাঁচ মুসলিম নারীর এই জয়কে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, প্রকাশ্যে মুসলিম পরিচয় তুলে ধরে নারীদের নির্বাচিত হওয়া মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।

    নির্বাচিত পাঁচজনই ডেমোক্র্যাট দলের প্রগতিশীল ধারার রাজনীতিক। তাঁদের একজন জর্জিয়ার রুয়া রোমান। অঙ্গরাজ্যটির আইনসভায় প্রথম হিজাব পরা মুসলিম নারী হিসেবে দায়িত্ব পালনের পর এবার সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফিলিস্তিনপন্থি ডেমোক্র্যাটদের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন রোমান। সে সময় ডেমোক্র্যাটিক পার্টির সম্মেলনে ফিলিস্তিনি বংশোদ্ভূত একজন বক্তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার দাবি উঠলেও দলীয় নেতৃত্ব তা প্রত্যাখ্যান করে। পরে সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য মনোনীত হন জেরুজালেমে জন্ম নেওয়া এক দাদার নাতনি রোমান।

    নিউইয়র্ক থেকে অঙ্গরাজ্য সিনেটর নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস। অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা কাওয়াস রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি অর্জন করেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর মুসলিমদের ওপর নজরদারি ও ধরপাকড় শুরু হয়। ওই সময় অভিবাসন কর্তৃপক্ষ তাঁর অনথিভুক্ত অভিবাসী বাবাকে আটক করে। প্রায় তিন বছর কারাগারে থাকার পর তাঁকে জর্ডানে ফেরত পাঠানো হয়। বাবার আটকের সময় মায়ের সঙ্গে কারাগারের কাচের দেয়ালের ওপাশ থেকে তাঁর সঙ্গে কথা বলার স্মৃতি এখনো মনে রেখেছেন কাওয়াস।

    ইলিনয় থেকে নির্বাচিত হয়েছেন ২৭ বছর বয়সী নাবিলা সৈয়দ। রিপাবলিকান প্রার্থীর বিপক্ষে ৫৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিক। ২০২২ সালে একটি শূন্য আসনে নির্বাচিত হয়ে অঙ্গরাজ্য আইনসভায় যুক্ত হন তিনি। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জীবনযাত্রার ব্যয় কমানো তাঁর রাজনৈতিক অঙ্গীকারের অন্যতম। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে হামলার পর যুদ্ধবিরতির উদ্যোগ নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে ইলিনয়ের কয়েকজন আইনপ্রণেতার সঙ্গে একটি চিঠিতে স্বাক্ষর করেন নাবিলা। ওই চিঠির সমালোচনা করে কেউ কেউ একে হামাসের প্রতি সমর্থন হিসেবে উল্লেখ করেন। তবে চিঠিতে বলা হয়েছিল, ফিলিস্তিনিদের মৌলিক অধিকার নিশ্চিত না করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

    কানেকটিকাট থেকে অঙ্গরাজ্য সিনেটর নির্বাচিত হয়েছেন পাকিস্তানে জন্ম নেওয়া মেরিয়াম খান। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করেছেন তিনি। ২০২২ সাল থেকে অঙ্গরাজ্য আইনসভায় দায়িত্ব পালন করছেন মেরিয়াম। এ সময়ে বিশেষ শিক্ষা, বিচার বিভাগ ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন কমিটিতে কাজ করেছেন। চলতি বছরের শুরুতে কর্মস্থলের টেবিলে পাকিস্তানের একটি ছোট পতাকা রাখায় রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়েন তিনি। জবাবে মেরিয়াম বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে তাঁর পারিবারিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। নিজের ঐতিহ্য নিয়ে গর্ব করা যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের সঙ্গে সাংঘর্ষিক নয়।

    অন্যদিকে মিনেসোটা থেকে পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ইলহান ওমর। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হয়ে তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যাওয়া চার মুসলিমের একজন হন। একই সঙ্গে কংগ্রেসের প্রথম হিজাব পরা নারী সদস্য হওয়ার ইতিহাসও গড়েন তিনি। সোমালিয়ায় জন্ম নেওয়া ইলহান ১৯৯৫ সালে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন। ১৭ বছর বয়সে দেশটির নাগরিকত্ব পান তিনি। তবে দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান নেতাদের সমালোচনার মুখে রয়েছেন এই কংগ্রেস সদস্য।

    সম্প্রতি ভোররাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে মুঠোফোন, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা। এ ছাড়া তাঁর নাগরিকত্ব নিয়েও তদন্তের উদ্যোগ নেওয়ার খবর প্রকাশিত হয়েছে। ট্রাম্প একাধিকবার ইলহানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন। এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইলহান।

    যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী প্রচারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। মুসলিম জনসংযোগ পরিষদের নীতিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হারিস তারিনের মতে, এবারের নির্বাচনে মুসলিম নারীদের জয় ইসলামবিদ্বেষকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের কৌশল ব্যর্থ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, আগের নির্বাচনের তুলনায় এবার বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ইলহান ওমর। পাশাপাশি প্রকাশ্যে মুসলিম পরিচয় বহনকারী আরও কয়েকজন নারী নির্বাচিত হয়েছেন। তাঁর মতে, এবারের নির্বাচনে ইসলামবিদ্বেষ ভোটারদের প্রভাবিত করার কার্যকর কৌশল হিসেবে কাজ করেনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর উদ্যোগ

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বিশ্ব

    ট্রাম্পের মোদিবিষয়ক পোস্ট প্রচারেও ছিল মাসিক ৭৫ হাজার ডলারের চুক্তি

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বিশ্ব

    মার্কিন নির্বাচনে ‘নীল ঢেউ’, জেন-জির মনে ফিরছে আশাবাদ

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    বিশ্ব

    জলবায়ু ঝুঁকি বৃদ্ধিতে চরম চ্যালেঞ্জের মুখে কপ৩১

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    বিশ্ব

    এক দিনে মার্কিন শেয়ারবাজারে ২.৫ ট্রিলিয়ন ডলারের ধস

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    বিশ্ব

    শিক্ষার্থীদের অ্যাকাউন্টে এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখবে গুগল

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    বিশ্ব

    মার্কিন নির্বাচনে ভরাডুবি ট্রাম্পের, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

    By দেশের আলোনভেম্বর ৫, ২০২৬
    বিশ্ব

    নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে তাৎক্ষণিক জবাব দেবে ইরান

    By দেশের আলোনভেম্বর ৪, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যা মামলা: ১৯ নভেম্বর রায় দেবে আইসিজে

    By দেশের আলোনভেম্বর ৪, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

    মার্চ ২৩, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন