Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আগামী মাসেই পর্যটন মহাপরিকল্পনার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী

    কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • আগামী মাসেই পর্যটন মহাপরিকল্পনার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী
    • কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
    • বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
    • তায়কোয়ানডোর মানোন্নয়নে ২০০ কোচের প্রশিক্ষণ শুরু
    • নার্স দিয়ে ডেলিভারির চেষ্টা, গর্ভের শিশুর মৃত্যুতে অবহেলার অভিযোগ
    • বাংলাদেশে শুক্রবার মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘সয়’
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

    দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়

    আন্তর্জাতিক ডেস্ক

    বিশ্বজুড়ে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এতে প্রতিষ্ঠানটির ই-মেইল সেবা আউটলুক, কর্মক্ষেত্রে যোগাযোগের অ্যাপ টিমস, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলটসহ মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যায় পড়েছেন গ্রাহকেরা।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে এ বিভ্রাটের প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেকরের তথ্য অনুযায়ী, দুপুর ১টার কিছু পর আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ প্রায় ১ লাখ ৩০ হাজারে পৌঁছায়। বিকেল ৩টার কিছু আগে তা কমে প্রায় ৭৭ হাজারে নেমে আসে। খবর আল-জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের।

    ডাউনডিটেকটরের তথ্য অনুযায়ী, অনেক ব্যবহারকারী ই-মেইল পাঠাতে বা গ্রহণ করতে পারছিলেন না। কেউ কেউ নিজেদের ইনবক্সেও প্রবেশ করতে পারছিলেন না। তবে অভিযোগের সংখ্যা কমে আসার অর্থ সব ব্যবহারকারীর জন্য সেবা স্বাভাবিক হয়ে যাওয়া নয়।

    আউটলুকের পাশাপাশি মাইক্রোসফটের কর্মক্ষেত্রে যোগাযোগের অ্যাপ টিমস, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলট এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা ব্যবহারেও সমস্যার কথা জানান গ্রাহকেরা। মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা এ সমস্যায় পড়তে পারেন।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মাইক্রোসফট জানায়, তাদের কয়েকটি সার্ভার অকার্যকর হয়ে পড়েছে এবং স্বয়ংক্রিয় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না। এতে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, সামগ্রিকভাবে ব্যবহারকারীর ট্রাফিক বেড়ে যাওয়ার চেয়ে বিপুলসংখ্যক সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়াই এ চাপের কারণ।

    সমস্যা সমাধানে আক্রান্ত সার্ভারগুলো পুনরায় চালু করার পাশাপাশি ট্রাফিক অন্য অবকাঠামোয় সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় মাইক্রোসফট। একই সঙ্গে সার্ভারগুলো কেন স্বয়ংক্রিয় স্বাস্থ্য পরীক্ষায় ব্যর্থ হচ্ছে, তা শনাক্ত করতে কনফিগারেশন পরিবর্তন পরীক্ষা করা হয়।

    মাইক্রোসফট জানায়, আক্রান্ত সার্ভারের একটি অংশ বিকল্প পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা করে পুনরায় সচল করা সম্ভব হয়েছে। তবে সেগুলোতে আবার ট্রাফিক বাড়লে কিছু সার্ভার অকার্যকর হয়ে পড়ছে। এ কারণে নির্দিষ্ট কিছু এলাকায় সার্ভারে প্রবেশ করা ট্রাফিক সীমিত করা এবং আগের সফটওয়্যার কনফিগারেশন ব্যবহার করে কিছু সার্ভার নতুন করে তৈরির কাজও চলছে।

    শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত মাইক্রোসফটের সেবা পুরোপুরি স্বাভাবিক হওয়ার ঘোষণা পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিছু অঞ্চলে সীমিত পরিসরে সেবা পুনরুদ্ধার হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে কখন সব সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি তারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    আর্থিক সংকটে থামল বিশ্বভ্রমণ, সিঙ্গাপুরে আটক প্রমোদতরি ‘ওডিসি’

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বিশ্ব

    যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর উদ্যোগ

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বিশ্ব

    ট্রাম্পের মোদিবিষয়ক পোস্ট প্রচারেও ছিল মাসিক ৭৫ হাজার ডলারের চুক্তি

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বিশ্ব

    মার্কিন নির্বাচনে রেকর্ড গড়লেন পাঁচ হিজাবি নারী

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    বিশ্ব

    মার্কিন নির্বাচনে ‘নীল ঢেউ’, জেন-জির মনে ফিরছে আশাবাদ

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    বিশ্ব

    জলবায়ু ঝুঁকি বৃদ্ধিতে চরম চ্যালেঞ্জের মুখে কপ৩১

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    বিশ্ব

    এক দিনে মার্কিন শেয়ারবাজারে ২.৫ ট্রিলিয়ন ডলারের ধস

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    বিশ্ব

    শিক্ষার্থীদের অ্যাকাউন্টে এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখবে গুগল

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    বিশ্ব

    মার্কিন নির্বাচনে ভরাডুবি ট্রাম্পের, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

    By দেশের আলোনভেম্বর ৫, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    মাদকব্যবসায়ী তিন পুলিশ প্রত্যাহার

    মার্চ ১৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন