Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?

    স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

    টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ক্রিকেটার

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?
    • স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
    • টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ক্রিকেটার
    • বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে
    • এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
    • শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

    ন্যায়বিচারের অপেক্ষা
    দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়

    আন্তর্জাতিক ডেস্ক

    মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে করা মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলাটির রায়ে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা সনদের অধীনে মিয়ানমার রাষ্ট্রের দায় নির্ধারণ করবেন আদালতের ১৫ বিচারক।

    বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আদালতের আসন পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় রায় পাঠ শুরু হওয়ার কথা। বাংলাদেশ সময় তা বিকেল ৩টা। ২০১৯ সালের নভেম্বরে দায়ের করা মামলাটির প্রায় সাত বছর পর এ রায় আসছে। কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা সংঘটনের জন্য দায়ী ঘোষণা করা হলে আন্তর্জাতিক বিচারব্যবস্থার ইতিহাসে তা হবে প্রথম ঘটনা।

    ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। ওই অভিযানে হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। প্রাণ বাঁচাতে কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘের অনুসন্ধানী দল ও বিভিন্ন মানবাধিকার সংস্থা এসব ঘটনার নথি সংগ্রহ করে।

    ২০১৮ সালে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে গণহত্যার অভিপ্রায়ের তদন্তের সুপারিশ করা হয়। প্রতিবেদনে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তের আহ্বান জানানো হয়েছিল। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে মিয়ানমার কর্তৃপক্ষ।

    রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও বাস্তুচ্যুতির ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকার করে না মিয়ানমার। দেশটির দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল। মিয়ানমার ওই অভিযানকে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ হিসেবে বর্ণনা করে আসছে।

    এই প্রেক্ষাপটে ২০১৯ সালের ১১ নভেম্বর ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। দেশটির অভিযোগ, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের কর্মকাণ্ড ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন। গাম্বিয়ার যুক্তি, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা সনদে স্বাক্ষরকারী সব রাষ্ট্রের জন্যই প্রযোজ্য। তাই সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে এ সনদ লঙ্ঘনের অভিযোগে মামলা করতে পারে।

    মামলার গ্রহণযোগ্যতা ও আদালতের এখতিয়ার নিয়ে আপত্তি জানিয়েছিল মিয়ানমার। তবে ২০২২ সালের ২২ জুলাই আইসিজে জানায়, মামলাটি শুনতে আদালতের এখতিয়ার রয়েছে এবং গাম্বিয়ার আবেদন গ্রহণযোগ্য। এর আগে ২০২০ সালের ২৩ জানুয়ারি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার সম্ভাব্য কর্মকাণ্ড ঠেকানো এবং সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের জন্য মিয়ানমারকে অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।

    মামলাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়, যখন মিয়ানমারের তৎকালীন বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি ২০১৯ সালের ডিসেম্বরে দ্য হেগে গিয়ে দেশটির পক্ষে আদালতে বক্তব্য দেন। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগ মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার পক্ষে অবস্থান নেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েন তিনি। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সু চি।

    গণহত্যার অভিযোগ প্রমাণ করা আন্তর্জাতিক আইনে কঠিন। শুধু হত্যা, নির্যাতন বা বাস্তুচ্যুতির ঘটনা প্রমাণ করলেই গণহত্যা প্রতিষ্ঠিত হয় না। কোনো জাতীয়, নৃতাত্ত্বিক, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল—এমন প্রমাণও প্রয়োজন। এ কারণে আদালতকে ঘটনাগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট নীতি, বক্তব্য ও কর্মকাণ্ডের ধারাবাহিকতা বিবেচনা করতে হবে।

    এর আগে ১৯৯৩ সালে বসনিয়া-হার্জেগোভিনা সার্বিয়ার বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে আইসিজেতে মামলা করে। ২০০৭ সালের রায়ে আদালত জানায়, স্রেব্রেনিৎসায় গণহত্যা সংঘটিত হয়েছিল। তবে গণহত্যা সংঘটনে সার্বিয়া সরাসরি দায়ী—এমন সিদ্ধান্তে পৌঁছায়নি আদালত। বরং গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হওয়া এবং অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা না করার দায়ে সার্বিয়াকে দায়ী করা হয়।

    গাম্বিয়ার মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণ এবং নিরাপদে ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের বিষয়েও আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। মামলাটিতে গাম্বিয়ার পক্ষে বিভিন্ন দেশও হস্তক্ষেপ করেছে। সব মিলিয়ে ১১টি রাষ্ট্র গণহত্যা সনদের ব্যাখ্যা ও প্রয়োগসংক্রান্ত বিষয়ে আদালতে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ পেয়েছে।

    আইসিজের রায় চূড়ান্ত এবং মামলার পক্ষগুলোর জন্য আইনগতভাবে বাধ্যতামূলক; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব কোনো পুলিশ বা শাস্তি কার্যকরের ব্যবস্থা নেই। কোনো রাষ্ট্র রায় বাস্তবায়ন না করলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা যেতে পারে। সে ক্ষেত্রে পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও রাজনৈতিক বাস্তবতা রায় কার্যকরের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

    বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে তাদের জীবনযাপন, নিরাপত্তা ও মানবিক সহায়তা নিয়ে উদ্বেগ রয়েছে। অন্যদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাত এবং নিরাপত্তাহীনতার কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশও অনিশ্চিত। রাখাইনের বড় অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে।

    রোহিঙ্গাদের জন্য আইসিজের রায় দীর্ঘদিনের নির্যাতন ও অধিকারহরণের অভিযোগের আন্তর্জাতিক আইনি স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। তবে রায় যাই হোক, তাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন, নাগরিকত্বের অধিকার এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে মিয়ানমারের কার্যকর পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    বিশ্ব

    মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বিশ্ব

    বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর সৌদি আরবের

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বিশ্ব

    ক্রিসমাস দ্বীপে সাগরের পথে কোটি কোটি লাল কাঁকড়ার যাত্রা শুরু

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বিশ্ব

    দুটি গিনেস বিশ্ব রেকর্ড পেল মক্কার ক্লক টাওয়ার

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    বিশ্ব

    জিমেইল ও অ্যাপল সেবায় বিভ্রাটের অভিযোগ

    By দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    Uncategorized

    জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

    By দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    বিশ্ব

    এবার খোদ ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান?

    By দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

    মার্চ ৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন