Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?

    স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

    টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ক্রিকেটার

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?
    • স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
    • টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ক্রিকেটার
    • বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে
    • এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
    • শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    ক্রিসমাস দ্বীপে সাগরের পথে কোটি কোটি লাল কাঁকড়ার যাত্রা শুরু

    প্রকৃতির বিস্ময়
    দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    ক্রিসমাস দ্বীপের লাল কাঁকড়া

    আন্তর্জাতিক ডেস্ক

    অস্ট্রেলিয়ার প্রত্যন্ত ক্রিসমাস দ্বীপে বনভূমি ছেড়ে সাগরের দিকে যাত্রা শুরু করেছে ১০ কোটিরও বেশি লাল কাঁকড়া। বর্ষা মৌসুমের শুরুতে প্রতিবছর প্রজননের উদ্দেশ্যে এই অভিবাসন করে কাঁকড়াগুলো। এ সময় দ্বীপটির বন, সড়ক ও উপকূলজুড়ে দেখা যায় লাল কাঁকড়ার বিশাল বহর।

    এ সপ্তাহে পরিবেশ সংরক্ষণকর্মীরা এ তথ্য জানিয়েছেন। ভারত মহাসাগরের এই দ্বীপে বর্ষার বৃষ্টি শুরু হলেই প্রজননের জন্য সাগরের দিকে ছুটতে থাকে কাঁকড়াগুলো। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    কাঁকড়াগুলোর প্রজননের সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চাঁদের অবস্থান ও জোয়ার-ভাটা। পার্কস অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, চাঁদের শেষ চতুর্থাংশের সময় ভাটার দিকে নামতে থাকা জোয়ারে ভোর হওয়ার আগেই ডিম ছাড়তে চায় লাল কাঁকড়াগুলো। এ সময়ের সঙ্গে মিল রেখেই তাদের সমুদ্রযাত্রা শুরু হয়।

    ক্রিসমাস দ্বীপটি ইন্দোনেশিয়ার ৩৫০ কিলোমিটার দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। দ্বীপটির বনভূমি থেকে উপকূল পর্যন্ত কাঁকড়ার এই দীর্ঘ যাত্রা দেখতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ও প্রকৃতিপ্রেমীরা সেখানে আসেন।

    পার্কস অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্কের ব্যবস্থাপক ক্রিস চার্ট্রেস বলেন, বন্যপ্রাণীর এই অসাধারণ দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ক্রিসমাস দ্বীপে আসেন।

    তিনি জানান, লাল কাঁকড়ার সংখ্যা পুনরুদ্ধারে চলমান সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে হলুদ পাগলা পিঁপড়া নিয়ন্ত্রণের উদ্যোগ এ ক্ষেত্রে কার্যকর হয়েছে।

    এসব উদ্যোগের ফলে দ্বীপটিতে লাল কাঁকড়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একসময় প্রায় পাঁচ কোটি থাকলেও বর্তমানে এ সংখ্যা ১০ কোটির বেশি বলে জানিয়েছেন চার্ট্রেস।

    তিনি আরও বলেন, লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপের বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজাতি। দ্বীপটির প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের ভূমিকা রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বিশ্ব

    বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর সৌদি আরবের

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    বিশ্ব

    দুটি গিনেস বিশ্ব রেকর্ড পেল মক্কার ক্লক টাওয়ার

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    বিশ্ব

    জিমেইল ও অ্যাপল সেবায় বিভ্রাটের অভিযোগ

    By দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    বিশ্ব

    এবার খোদ ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান?

    By দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬
    বিশ্ব

    আসিয়ান সম্মেলন শুরু, ম্যানিলায় সমবেত বিশ্বনেতারা

    By দেশের আলোনভেম্বর ১৬, ২০২৬
    বিশ্ব

    বয়সকে হার মানিয়ে ৯৬-এ সাত মহাদেশ ভ্রমণ

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

    মার্চ ৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন