Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর উদ্যোগ

    রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, কবে আসছে নতুন সিনেমা?

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর উদ্যোগ
    • রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
    • কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, কবে আসছে নতুন সিনেমা?
    • গোল্ডেন বয় পুরস্কার জিতলেন বার্সেলোনার পাউ কুবারসি
    • স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী
    • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, পেলেন ভিভিআইপি মর্যাদা
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    বুধবার, নভেম্বর ১১, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    অর্থনীতি

    আবারও বাড়ছে সোনার দাম

    দেশের আলোনভেম্বর ২, ২০২৫
    Facebook Twitter Email WhatsApp Threads

    বৈশ্বিক বাজারে সোনার দামের ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। আন্তর্জাতিক অস্থিরতার জেরে একদিন দাম কমলেও পরদিনই আবার বাড়ছে সোনার মূল্য। সর্বশেষ বৃহস্পতিবার রাতে দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), কিন্তু দুদিন না যেতেই আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত এসেছে।

    শনিবার (০১ নভেম্বর) রাতে বাজুস জানিয়েছে, আগামীকাল রোববার থেকে দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা বাড়ানো হবে। এতে নতুন দাম হবে ভরিপ্রতি ২ লাখ ১ হাজার ১৭৭ টাকা।

    এর আগে বৈশ্বিক বাজারে দাম কমার কারণে দেশে টানা তিন দিন সোনার দর কমেছিল। তখন ভালো মানের এক ভরি সোনার দাম ২৩ হাজার ৫৭৩ টাকা পর্যন্ত কমে দুই লাখ টাকার নিচে নেমে গিয়েছিল। কিন্তু গত বুধবার বাজুস একলাফে ৮ হাজার ৯০০ টাকা দাম বাড়ানোর ঘোষণা দেয়। ফলে বৃহস্পতিবার থেকে সোনার দাম আবার দুই লাখ টাকার ওপরে উঠে যায়।

    পরে বৃহস্পতিবার রাতে আবারও দাম কমিয়ে ২ হাজার ৬১৩ টাকা হ্রাসের ঘোষণা দেওয়া হলেও দাম দুই লাখ টাকার নিচে নামেনি। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে সোনার দাম আবারও বাড়ছে।

    বাজুসের নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট সোনা ভরিপ্রতি ১,৬৮০ টাকা বেড়ে হবে ২,০১,১৭৬ টাকা, ২১ ক্যারেট ১,৫৯৮ টাকা বেড়ে হবে ১,৯২,৫৯৬ টাকা, ১৮ ক্যারেট ১,৩৬৫ টাকা বেড়ে হবে ১,৬৫,০৮১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১,১১৬ টাকা বেড়ে দাঁড়াবে ১,৩৭,১৮০ টাকা।

    আজ শনিবার পর্যন্ত বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হয়েছে ২ লাখ ৯৬ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকায়।

    এদিকে সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপা এখনো বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    অর্থনীতি

    বিদেশে চিকিৎসায় ৩০ হাজার ডলার পাঠাতে পারবে বাংলাদেশিরা

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    অর্থনীতি

    কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বব্যাংকের অগ্রাধিকার, গুরুত্বে তরুণ-নারীরা

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    অর্থনীতি

    বিবিএসকে স্বাধীন ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান করতে চায় সরকার: অর্থমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    অর্থনীতি

    পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    অর্থনীতি

    প্রকৃত উদ্যোক্তারাই যেন ঘোষিত অর্থায়নের সুবিধা পান: গভর্নর

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    অর্থনীতি

    শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    অর্থনীতি

    হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

    By দেশের আলোনভেম্বর ৫, ২০২৬
    অর্থনীতি

    বিদেশি বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি বাংলাদেশ ব্যাংকের

    By দেশের আলোনভেম্বর ৫, ২০২৬
    অর্থনীতি

    পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে

    By দেশের আলোনভেম্বর ৪, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    নারায়ণগঞ্জ কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

    By দেশের আলোজুলাই ১, ২০২৬

    সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক খুন

    জামিন পেলেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত

    নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

    সোনারগাঁয়ে চুনাভর্তি ট্রাকে আগুন

    Demo
    আলোচিত

    হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও পারফিউম

    অক্টোবর ১৫, ২০২৬

    মার্কিন নির্বাচনে রেকর্ড গড়লেন পাঁচ হিজাবি নারী

    নভেম্বর ৯, ২০২৬

    কোক স্টুডিওর শুটিংয়ের পর ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক সরদার বাড়ি

    আগস্ট ৩০, ২০২৬

    অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্ট উড়িয়ে দেওয়ার হুমকি

    অক্টোবর ২৪, ২০২৬

    সবজির দামে ঊর্ধ্বগতি, অস্থির মুরগির বাজার

    এপ্রিল ৪, ২০২৬

    পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

    এপ্রিল ১৭, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন