Author: দেশের আলো

নিজস্ব সংবাদদাতা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে সংকটের স্থায়ী সমাধানে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন। বিশ্বনেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা এতে অংশ নেন। এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে স্বাগত প্রাতরাশের আয়োজন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গা। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারত্বের ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে…

বিস্তারিত

বিনোদন ডেস্ক বাংলা সিনেমাপ্রেমীদের কাছে স্মরণীয় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। মুক্তির ২৮ বছর পর নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের নিয়ে আধুনিক সময়ের প্রেক্ষাপটে নতুন রূপে ফিরছে সিনেমাটি। নতুন সংস্করণের নাম ‘আবার হঠাৎ বৃষ্টি’। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। আগামী ২ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। ১৯৯৮ সালে বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’তে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। নতুন সংস্করণে ফেরদৌসের চরিত্রে আরিয়ান এবং প্রিয়াঙ্কার চরিত্রে অভিনয় করেছেন রাদিফা। ‘আবার হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান। পুরোনো সিনেমাটির গল্পের আবেগ ধরে রেখে বর্তমান সময়ের প্রেক্ষাপটে নির্মাণ…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড হয়েছে। একই সময়ে বন্দরে জাহাজ, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংও বেড়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের অডিটোরিয়ামে বাগেরহাট ও মোংলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে মোংলা বন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৪৭৮ কোটি ৭০ লাখ টাকা। এর বিপরীতে আয় হয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৪০৮ কোটি ২৬ লাখ টাকা, যা ১১ দশমিক ৭৬ শতাংশ বেশি। ২০২৫-২৬ অর্থবছরে বন্দরে…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের জেনারেল ডিবেট শুরু হয়েছে। উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত, বিভাজন ও মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তি, সংলাপ ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ জেনারেল ডিবেট শুরু হয়। ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে ৮ সেপ্টেম্বর শুরু হলেও উচ্চপর্যায়ের জেনারেল ডিবেট শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর। এটি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ২৮ সেপ্টেম্বর আবার অনুষ্ঠিত হবে। উদ্বোধনী বক্তব্যে গুতেরেস বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভাজন ও সংঘাত বাড়ছে। সামরিক, অর্থনৈতিক বা প্রযুক্তিগত শক্তি একা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা কিংবা সংকট সমাধান করতে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা প্রান্তিক পর্যায়ে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা বিনামূল্যে জনগণের কাছে পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব) আয়োজিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের স্বাস্থ্যখাতে ভূমিকা, প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রায় ১৮…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা রাস্তার পাশে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। আদমজী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরন মিয়া জানান, পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে এ প্রাতরাশের আয়োজন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর মধ্য দিয়ে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ব্যস্ততা শুরু হয়। প্রাতরাশের শুরুতে বিশ্বনেতারা তাঁদের সহধর্মিণীদের নিয়ে অনুষ্ঠানের মঞ্চে ওঠেন এবং জাতিসংঘ মহাসচিব ও তাঁর স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে মঞ্চে ওঠেন এবং আন্তোনিও গুতেরেস ও তাঁর…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা দেশ ও বিদেশের কর্মসংস্থানের উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। দেশের শিক্ষার্থীদেরও এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মমুখী নয়—এমন শিক্ষা ব্যবস্থা থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসতে…

বিস্তারিত