Author: দেশের আলো

আন্তর্জাতিক ডেস্ক জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেবেন জয়শঙ্কর। এ সময় তিনি একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন বলে জানানো হয়েছে। গত বছরও মোদি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেননি; সে সময়ও ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন জয়শঙ্কর। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি ২ জুন ২০২৬ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও অধিবেশনে অংশ নিচ্ছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের সাধারণ…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এক দফার হুঁশিয়ারি দেওয়া হলেও বিএনপি নিষ্ক্রিয় থাকবে না; বরং জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে এগিয়ে যাবে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। রিজভী অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক পদক্ষেপগুলোকে ভিন্ন খাতে নেওয়ার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এসব বিষয়ে দেশবাসী ও বিএনপির সমর্থকেরা অবগত বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, বিএনপি জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে এগিয়ে…

বিস্তারিত

প্রযুক্তি ডেস্ক যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের কবলে পড়েছিল মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। রোববার রাতে কয়েক হাজার ব্যবহারকারী দুই প্ল্যাটফর্মের সেবা ব্যবহারে সমস্যার কথা জানান। পরে অবশ্য দুই প্ল্যাটফর্মের সেবাই অনেকাংশে স্বাভাবিক হয়ে আসে। সোমবার (২১ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বিভ্রাট শুরু হয়। ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে পাঁচ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে। রাত ১০টার দিকে দুই প্ল্যাটফর্ম নিয়ে সমস্যার প্রতিবেদন দ্রুত কমে আসে। এতে ধারণা করা হয়, ওই সময়ের মধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা অনেকাংশে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে মন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে জানান, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে ডিসেম্বরের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জুলাই সনদ ও সংবিধান সংশোধন নিয়ে গঠিত বিশেষ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মতামত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতও নেওয়া হবে। বিশেষ কমিটির বৈঠকে সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দলের মধ্যে ১৫টি দলের প্রতিনিধিরা অংশ নেন। কয়েকটি দল লিখিতভাবে তাদের মতামতও…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। সকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রোববার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে রাষ্ট্রপতি উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা, মাদক, চোরাচালান ও মানবপাচার রোধ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং পানি দূষণ প্রতিরোধে কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমা রক্ষায় কোস্টগার্ডকে একটি আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে বাহিনীর আধুনিকায়ন এবং সদস্যদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নিজের প্রথম ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর ভাষণে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার বিষয়ও গুরুত্ব পাবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি তুলে ধরার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাষণের মূল বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বাংলাদেশের…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন তিনি। সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর নিউইয়র্ক যাত্রার কথা রয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানান। পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য এবং রোহিঙ্গা সংকটের বিষয়গুলো তুলে ধরবেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার ও বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়েও তিনি বক্তব্য দেবেন। এ সফরে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা রাজধানীর হাইকোর্ট ও শিল্পকলা একাডেমির সামনে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের বাইরের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। পুলিশ জানায়, হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর প্রায় ৩০ মিনিট পর, দুপুর দেড়টার দিকে শিল্পকলা একাডেমির সামনের সড়কে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক টাইফুনের সতর্কতার কারণে জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি ছিল বলে জানিয়েছেন আয়োজকেরা। ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার মিজু পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে মহাদেশের অন্যতম বৃহৎ এই ক্রীড়া আসর। শনিবার (১৯ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো উপস্থিত ছিলেন। আতশবাজির মধ্য দিয়ে শেষ হয় বর্ণিল আয়োজন। স্টেডিয়ামের কিছু অংশ দর্শকে পূর্ণ থাকলেও অন্য অংশে উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি দেখা যায়। এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) মহাপরিচালক হুসেইন আল-মুসল্লাম বলেন, এশিয়ান গেমসের মশাল স্থাপনের কারণে স্টেডিয়ামের একটি ব্লক খালি রাখতে হয়েছিল। সাংবাদিকদের তিনি বলেন, এটিও খালি আসনের একটি কারণ। আল-মুসল্লাম জানান,…

বিস্তারিত