Author: দেশের আলো

নিজস্ব সংবাদদাতা জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বিষয়টি জানিয়েছেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এনএসডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। তিনি বলেন, দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি।…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর সামরিক জান্তাকে সহায়তা এবং মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে নরওয়ের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিনরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নরওয়ের ন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন সার্ভিস ও নিরাপত্তা সংস্থা পিএসটি টেলিনরের অসলো সদর দপ্তরে তল্লাশি চালায়। টেলিনরের সাবেক মিয়ানমার কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগের তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। নরওয়ের পুলিশ বলেছে, টেলিনর মিয়ানমার সামরিক সরকারের কাছে গ্রাহকদের পুরোনো যোগাযোগসংক্রান্ত তথ্য বারবার হস্তান্তর করেছিল। বেসামরিক জনগণের ওপর ব্যাপক নিপীড়নের সময় এসব তথ্য দেওয়া হয়েছিল কি না এবং এর মাধ্যমে মানবতাবিরোধী অপরাধে সহায়তা…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক ফুটবল মাঠে মাঝেমধ্যেই বর্ণবাদের শিকার হন খেলোয়াড়রা। স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালেরও রয়েছে এমন তিক্ত অভিজ্ঞতা। ক্যারিয়ারে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় হাজারবার বর্ণবাদের শিকার হয়েছেন বলে জানিয়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। মাত্র ১৯ বছর বয়সেই মাঠের পারফরম্যান্স দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ইয়ামাল। তবে সাফল্যের পথে বর্ণবাদী আক্রমণেরও শিকার হতে হয়েছে তাকে। ২০২৪ সালের অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচে ইয়ামাল ও রাফিনিয়াকে গ্যালারি থেকে বর্ণবাদী ও জেনোফোবিক গালিগালাজ করা হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রচারিত স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টারের ‘ইউনিভার্সো ভালদানো’ অনুষ্ঠানে সাবেক আর্জেন্টাইন ফুটবলার হোর্হে ভালদানোকে দেওয়া সাক্ষাৎকারে বর্ণবাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন ইয়ামাল। সরাসরি বর্ণবাদের শিকার হয়েছেন…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাওয়া এ প্রকল্পের আওতায় ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থা স্থাপন করা হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় ‘বাংলাদেশ রেলওয়ের নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে ইলেকট্রিক ট্র্যাকশন বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে। প্রকল্পের আওতায় রেললাইনের ওপর ওভারহেড ক্যাটেনারি ব্যবস্থা স্থাপন করা হবে। এর মাধ্যমে ওপর থেকে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি পাঁচটি করে কোচ নিয়ে ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন সংগ্রহ করা…

বিস্তারিত

বিনোদন ডেস্ক পাকিস্তানের জনপ্রিয় রিয়েলিটি টিভি শো ‘পাকিস্তানস গট ট্যালেন্ট’-এর প্রথম আসরের বিজয়ী হয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী ফাওয়াদ আলম। দর্শকদের সর্বোচ্চ ভোট পেয়ে এই শিরোপা অর্জন করেছেন ষষ্ঠ শ্রেণির এই শিক্ষার্থী। গত সপ্তাহে জিও টিভিতে ১৭ পর্বের এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। এতে পাকিস্তানের দর্শকদের কাছ থেকে সর্বোচ্চ ভোট পান ফাওয়াদ। সংগীতের প্রতি ভালোবাসা, প্রতিভা ও আত্মবিশ্বাসী পরিবেশনার মাধ্যমে পুরো প্রতিযোগিতায় দর্শকদের নজর কাড়েন তিনি। ফাওয়াদের সাফল্যের উল্লেখযোগ্য দিক হলো, তিনি নিজের দৃষ্টিপ্রতিবন্ধিতাকে পরিচয়ের প্রধান বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরার পরিবর্তে সংগীত ও শিল্পীসত্তার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে আত্মবিশ্বাসের সঙ্গে সংগীত পরিবেশন করে নিজের প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন তিনি। শেষ পর্যন্ত…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করতে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে সম্পন্ন সব পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে। নির্দেশনায় ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপের নির্দিষ্ট স্থানে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান করার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে ঘিরে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নয়াদিল্লিতে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলটির জ্যেষ্ঠ নেতাদের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের রাজধানীতে বৈঠকটি হওয়ার কথা ছিল। বৈঠকে যোগ দিতে কয়েকজন জ্যেষ্ঠ নেতা এরই মধ্যে নয়াদিল্লিতে পৌঁছেছিলেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বৈঠক বাতিলের সিদ্ধান্ত জানানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। আওয়ামী লীগের এক শীর্ষ নেতা সংবাদমাধ্যম ডেইলি ওয়াদাকে বিষয়টি নিশ্চিত করলেও বৈঠক বাতিলের কোনো কারণ জানাননি। শেখ হাসিনা নয়াদিল্লিতে যে বাসভবনে অবস্থান করছেন, সেখানেই বৈঠকটি হওয়ার কথা ছিল। এতে দলের রাজনৈতিক ও সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। পাশাপাশি শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা দুর্ঘটনায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ জন্য যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে ১৬ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ৩১ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুযায়ী এ অনুদান দেওয়া হবে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই বার্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়। শুভেচ্ছা বার্তায় তারেক রহমান নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক—এই কামনা করি।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি শুভেচ্ছা কার্ডও প্রকাশ…

বিস্তারিত