Author: দেশের আলো

বিনোদন ডেস্ক সুবিধাবঞ্চিত শিশুদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘সব শিশুদের জন্য শিক্ষা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে ‘আগামী ফেস্ট ২০২৬’। পুঁথি পাঠ, নাচ, গান ও চিত্র প্রদর্শনীর পাশাপাশি বিজ্ঞান ও গণিত মেলা এবং কুইজ প্রতিযোগিতায় দিনব্যাপী এই উৎসবে অংশ নেয় সুবিধাবঞ্চিত শিশুরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) সেন্টারে এ উৎসবের আয়োজন করে আগামী। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে আগামী বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা অংশ নেয়। বিজ্ঞান ও গণিত মেলায় শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতার পরিচয় দেয়। সায়েন্স ও ম্যাথ ফেয়ারে তারা ১৪টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা বিশেষজ্ঞরা এসব প্রকল্প ও…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন এবং তাদের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করতে শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো, ‘এক নাগরিক এক ওয়ালেট’ ব্যবস্থা এবং গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শক্তিশালী ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) আয়োজনে ‘ফিন্যান্সিয়াল ইনক্লুশন ২.০’ শীর্ষক গ্রুপ ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল অন্তর্ভুক্তি ও আর্থিক অন্তর্ভুক্তি একে অপরের পরিপূরক। ডিজিটাল অর্থনীতির গতি বাড়াতে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগ অপরিহার্য। শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশসহ হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের আট দেশে হিমবাহ গলন, ভূমিধস ও হিমবাহ হ্রদ থেকে সৃষ্ট আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। তালিকায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার রয়েছে। গত ২৬ আগস্ট নেপাল ও চীনের তিব্বতে হিমবাহধসের পর এই ঝুঁকি নতুন করে সামনে এসেছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনের বরাতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। আন্তর্জাতিক সমন্বিত পর্বত উন্নয়ন কেন্দ্র (আইসিআইএমওডি) জানিয়েছে, হিন্দুকুশ-হিমালয় অঞ্চল আফগানিস্তান থেকে মিয়ানমার পর্যন্ত প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার বিস্তৃত। এই অঞ্চল থেকে এশিয়ার ১০টি প্রধান নদী ব্যবস্থার উৎপত্তি হয়েছে এবং এসব নদীর অববাহিকা প্রায় ২০০…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক নানা সমস্যায় জর্জরিত প্রস্তুতি পর্বের পর জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০তম এশিয়ান গেমস। উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়ার ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা তুলে ধরা হয়। ৪৩টি খেলায় অংশ নিচ্ছেন ৪৫ দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা। বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিল অংশগ্রহণকারী দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের মার্চপাস্ট। জাপানের নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশাল হৃদয়ের আকৃতির মঞ্চ ছিল অন্যতম আকর্ষণ। ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে আফগানিস্তান ও বাহরাইনের পর তৃতীয় দল হিসেবে স্টেডিয়ামে প্রবেশ করে বাংলাদেশ। বাংলাদেশের পতাকা বহন করেন শুটার আবদুল্লাহ…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা দেশ যখন সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, তখন একটি গোষ্ঠী বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। দেশের স্বার্থে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার কোনো অপচেষ্টা যাতে সফল না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আটি ভাওয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ঢাকা-২ আসনের শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমানউল্লাহ আমান বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাউ (MS NOW) ও পলিটিকোকে নিষিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘ভুয়া খবর’ ও মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগ তুলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিষেধাজ্ঞার ঘোষণা দেন তিনি। তবে কোনো নির্দিষ্ট প্রতিবেদন বা ঘটনার উল্লেখ করেননি ট্রাম্প। শনিবার (১৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এসব সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়। ট্রাম্পের ঘোষণার পর সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসের প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে লাগাতার ‘মিথ্যা সংবাদ’ প্রকাশের কারণে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করতে পেরে তিনি গর্বিত। তিনি…

বিস্তারিত

বিনোদন ডেস্ক নব্বইয়ের দশকের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেন তিনি। আজ তার ৫৫তম জন্মজয়ন্তী। বেঁচে থাকলে ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই অভিনেতার বয়স হতো ৫৫ বছর। শনিবার (১৯ সেপ্টেম্বর) জন্মদিনে ভক্তদের স্মৃতিতে আবারও ফিরে এসেছেন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ। সিলেটের জকিগঞ্জে জন্ম নেওয়া তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। অভিনয়জীবনের শুরু টেলিভিশন নাটক দিয়ে। ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘আকাশ ছোঁয়া’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর গেজেট জারি করেছে সরকার। নতুন জাতীয় বেতনস্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। নতুন কাঠামোয় বেতন তিন ধাপে বাস্তবায়ন করা হবে। বিভিন্ন ভাতার নতুন হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করে। এতে নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। ফলে ওই তারিখ থেকে গেজেট প্রকাশের সময় পর্যন্ত নতুন বেতন কাঠামো অনুযায়ী বকেয়া পাওনা সমন্বয় করা হবে। নতুন বেতনস্কেলে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের এসডিজি মোমেন্ট ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে।’ এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। ১৯৯৩ সালের ১ অক্টোবর তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘের ৪৮তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন। জিয়াউর রহমানের ওই ভাষণে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার…

বিস্তারিত