Author: দেশের আলো

নিজস্ব সংবাদদাতা জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক সফরে যাচ্ছেন। সফরকালে তিনি জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এরপর ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর আগের পরিকল্পনার তুলনায় সংক্ষিপ্ত করা হয়েছে। শুরুতে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সফরের পরিকল্পনা থাকলেও পরে তা কমিয়ে আনা হয়। নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের…

বিস্তারিত

বিনোদন ডেস্ক আশির দশকে ‘রাম তেরি গঙ্গা ময়লি’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যাওয়া বলিউড অভিনেত্রী মন্দাকিনী। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার একটি ছবি ঘিরে বহু বছর ধরে নানা আলোচনা ও জল্পনা রয়েছে। এবার সেই পুরোনো বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মন্দাকিনী জানান, দাউদের আমন্ত্রণে তিনি শারজাহ যাননি। একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন তিনি। পরে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে দাউদের সঙ্গে তার ওই ছবি তোলা হয়। সেই সময় ছবিটি নিয়ে এতটা বিতর্ক তৈরি হবে, তা তিনি বুঝতে পারেননি বলেও জানান অভিনেত্রী। অতীতের ঘটনা স্মরণ করে মন্দাকিনী বলেন, একজন শিল্পী…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ ড্র করা বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্লেয়ার্স লাউঞ্জ ‘টাইগার্স ডেন’-এ আয়োজিত অনুষ্ঠানে অস্ট্রেলিয়া সফরে যাওয়া দলের সব সদস্যকে সাফল্যের স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল, বোর্ডের অন্যান্য পরিচালক এবং কোয়াবের উপদেষ্টা কমিটির সদস্যরা। এ সময় বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেন বক্তারা। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন অস্ট্রেলিয়ায় দলের পারফরম্যান্সের প্রশংসা করেন। এই সাফল্যের পেছনে পুরো কোচিং স্টাফের অবদানের কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। প্রধান কোচ ফিল…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক বিশ্বজুড়ে সরকার, কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের একটি অংশ যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমানোর বিভিন্ন পথ খুঁজছে। একই সঙ্গে মার্কিন ডলার ও যুক্তরাষ্ট্রকেন্দ্রিক আর্থিক ব্যবস্থার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রায় দুই বছর পার হওয়ার সময়ে যুক্তরাষ্ট্রের ঋণ বৃদ্ধি, নিষেধাজ্ঞার ব্যবহার এবং নীতিগত অনিশ্চয়তা নিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের একাংশের উদ্বেগ বেড়েছে। এর প্রভাবেই বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান নিজেদের বিনিয়োগ ও রিজার্ভে বৈচিত্র্য আনার বিষয়টি নতুন করে বিবেচনা করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চীন বিভাগের সাবেক প্রধান এসওয়ার প্রসাদ বলেন, ভূরাজনৈতিক কারণ…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে নিখোঁজের একদিন পর আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরের জালালাবাদ ওষুধ কোম্পানির পেছনের একটি ভাঙারি গোডাউনের পাশের ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জামির হোসেন নামে এক নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা উন্নয়ন প্রকল্পে বরাদ্দ অর্থ ব্যয় করাই মূল লক্ষ্য হতে পারে না। প্রতিটি প্রকল্পের মাধ্যমে অর্থনীতি, কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও জনগণের কল্যাণে কার্যকর ফল নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্তির জন্য বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চলমান, অননুমোদিত ও নতুন প্রস্তাবিত প্রকল্প পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রকল্পের বরাদ্দ পুরোপুরি ব্যয় করাই সাফল্যের মানদণ্ড নয়; বরং এর মাধ্যমে কাঙ্ক্ষিত ফল…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা ভারতে শেখ হাসিনাসহ গণহত্যার অভিযোগে অভিযুক্তদের আশ্রয় দেওয়ার মাধ্যমে দেশটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ভারত নিজেদের বাংলাদেশের বন্ধু হিসেবে দাবি করলেও শেখ হাসিনাসহ বিভিন্ন ব্যক্তিকে ফেরত দেওয়ার বিষয়ে বাংলাদেশের অনুরোধে সাড়া দিচ্ছে না। তিনি প্রশ্ন করেন, শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত দেওয়া হচ্ছে না এবং এর পেছনে ভারতের উদ্দেশ্য কী। প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্তের প্রশংসা…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা ধর্ম মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার জায়গা। তাই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে মানুষের মধ্যে বিভেদ বা রক্তপাত সৃষ্টি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা আইনজীবী সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। আইনমন্ত্রী বলেন, ধর্ম মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার বিষয়। ধর্মকে রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে এসে মানুষের রক্তপাত ঘটানো উচিত নয়। সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে রাজনীতি কিংবা ধর্মকে ঘিরে কোনো ধরনের ব্যবসাও করা উচিত নয়। তিনি বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম,…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান ও উৎকর্ষ বাড়াতে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান। সাক্ষাৎকালে জাবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান এবং একাডেমিক উৎকর্ষ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করতে পারলে এর সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এতে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেওয়াও এই নীতির অংশ বলে উল্লেখ করেন তিনি।…

বিস্তারিত