Author: দেশের আলো

নিজস্ব সংবাদদাতা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক আরও জোরদার করতে ভারতকে শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এসব ব্যক্তিকে ফেরত দেওয়া দুই দেশের সম্পর্ক সহজীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সম্প্রতি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গেও তিনি কথা বলেন। জাহেদ উর রহমান জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা ও অন্যদের বাংলাদেশে ফেরত আনার বিষয়টি আলোচনায় এসেছে। সেখানে বাংলাদেশের অবস্থানও তিনি তুলে ধরেছেন।…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শোকাহত পরিবারগুলোর পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শহীদ সেনাসদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি প্রথমে শাহজালালের মাজারে যান, পরে শাহপরানের মাজার জিয়ারত করেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। বিমানবন্দর থেকে তিনি সিলেট সার্কিট হাউসে যান এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন। পরে মাজার দুটি জিয়ারতের উদ্দেশে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পৌঁছান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তাসবিহ পাঠ ও মাজার জিয়ারত করেন। পরে সেখান থেকে হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। বেলা…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা বহু ত্যাগ ও রক্তপাতের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি দেশ পুনর্গঠনই এখন সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম সিলেট সফর। রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ লড়াই, ত্যাগ ও রক্তপাতের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরির সুযোগ এসেছে। এখন সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি দেশকে ধ্বংসস্তূপ থেকে পুনর্গঠনের কাজ এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল বলেন, ধ্বংসস্তূপ…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করে বড় মঞ্চে খেলার সুযোগ দিতে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ট্রাস্টের সমন্বয়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ শনিবার (১২ সেপ্টেম্বর) মিরপুরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ক্রিকেটার রয়েছেন, যারা পর্যাপ্ত সুযোগ পান না। এই আয়োজনের মাধ্যমে তাদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে। টুর্নামেন্টটি দেশের আট বিভাগকে কেন্দ্র করে মোট ১০টি আঞ্চলিক পর্বে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে ফরিদপুর…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পরিশোধে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বা এভিএস চালু করছে সরকার। নতুন ব্যবস্থায় সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় গ্রাহকের দেওয়া ব্যাংক হিসাব তাৎক্ষণিকভাবে যাচাই করা যাবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত এ ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলোর সমন্বয়ে কার্যকর হবে। নতুন সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময়ের পাশাপাশি পরবর্তী সময়ে ব্যাংক হিসাব পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রেও এভিএস ব্যবহার করা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি’ বা এসপিএফএমএস কর্মসূচির আওতায় এ…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক মুক্তির দুই মাস পূর্ণ হওয়ার আগেই ইউনিভার্সাল পিকচার্সের ১১৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার রেকর্ড গড়েছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। বিশ্বজুড়ে ছবিটির আয় ১ দশমিক ৬৮৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্য দিয়ে ২০১৫ সালের ‘জুরাসিক ওয়ার্ল্ড’-কে পেছনে ফেলে স্টুডিওটির সর্বোচ্চ আয়কারী সিনেমার স্থান দখল করেছে ছবিটি। ইউনিভার্সাল পিকচার্সের ১২ সেপ্টেম্বরের ঘোষণা অনুযায়ী, উত্তর আমেরিকার বাজার থেকে ‘দ্য ওডিসি’ আয় করেছে ৬০১ দশমিক ২ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে ১ দশমিক ০৮৩ বিলিয়ন ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১ দশমিক ৬৮৫ বিলিয়ন ডলার। এর আগে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ১ দশমিক ৬৭৭ বিলিয়ন ডলার আয় করে ইউনিভার্সালের রেকর্ড ধরে…

বিস্তারিত

ডিজিটাল বিশ্ব একটি নির্দেশ বা প্রম্পট লিখেই কয়েক সেকেন্ডের মধ্যে ছবি তৈরি করে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। শখ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা পেশাগত কাজ, নানা প্রয়োজনে এআই দিয়ে ছবি তৈরির প্রবণতা দ্রুত বাড়ছে। কিন্তু পর্দায় কয়েক মুহূর্তেই তৈরি হওয়া একটি ছবির পেছনে কাজ করছে শক্তিশালী কম্পিউটার, বিপুল বিদ্যুৎ এবং বিশাল ডেটা সেন্টার। আর এসব অবকাঠামোর পরিবেশগত প্রভাবের একটি গুরুত্বপূর্ণ দিক হলো পানি ব্যবহার। এআই মডেল চালাতে ব্যবহৃত সার্ভার ও গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ কাজের সময় প্রচুর তাপ উৎপন্ন করে। এই তাপ নিয়ন্ত্রণে ডেটা সেন্টারে বিভিন্ন ধরনের শীতলীকরণ ব্যবস্থা ব্যবহার করা হয়। এর মধ্যে অনেক ব্যবস্থায় পানি বাষ্পীভবনের মাধ্যমে তাপ…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর যুগের পর ব্যালন ডি’অর নিয়ে আবারও জমেছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। এবারের পুরস্কারের দৌড়ে কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, হ্যারি কেইন ও গতবারের বিজয়ী উসমান দেম্বেলের নাম সবচেয়ে বেশি আলোচনায়। বিশেষ করে এমবাপ্পে ও ইয়ামাল নিজেদের দাবির কথা প্রকাশ্যে তুলে ধরায় বিতর্ক আরও জোরালো হয়েছে। ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা গত ৮ সেপ্টেম্বর প্রকাশ করে ফ্রান্স ফুটবল। এতে এমবাপ্পে, ইয়ামাল, কেইন, দেম্বেলে, লিওনেল মেসি ও এরলিং হলান্ডসহ বিশ্বের শীর্ষ তারকারা জায়গা পেয়েছেন। এবারের পুরস্কার ঘোষণা করা হবে আগামী ২৬ অক্টোবর লন্ডনে। এমবাপ্পে নিজের পক্ষে সবচেয়ে বড় যুক্তি হিসেবে দেখাচ্ছেন ব্যক্তিগত সাফল্য। বিশ্বকাপে ফ্রান্সকে সেমিফাইনালে তোলার…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে ইউপি নির্বাচন শুরু হতে পারে। প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি নির্বাচন নিয়ে প্রাক্-প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, সাত ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক তফসিল পরে ঘোষণা করা হবে। প্রাথমিক সূচি অনুযায়ী, ১২ নভেম্বর প্রথম ধাপ, ১৩ ডিসেম্বর দ্বিতীয় ধাপ এবং ৩০ ডিসেম্বর তৃতীয় ধাপের…

বিস্তারিত