Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির
- ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
- হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল
- ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ
- টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
Author: দেশের আলো
নিজস্ব প্রতিবেদক ছয় বছরের দীর্ঘ বিরতির পর পূর্ণাঙ্গ লাইভ কনসার্টে ফিরেই আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেললেন কানাডীয় সংগীতশিল্পী সেলিন ডিওন। প্যারিসের কাছে নান্তেরের প্লেনিতিউড অ্যারেনায় ৩০ হাজার দর্শকের সামনে তার এই প্রত্যাবর্তন ঘিরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কনসার্টের শুরুতেই আবেগে কিছুক্ষণের জন্য থেমে যান সেলিন। চোখের পানি মুছে পরে গান চালিয়ে যান তিনি। একপর্যায়ে দর্শকদেরও সঙ্গে গাইতে ও উদযাপনে অংশ নিতে আহ্বান জানান। ২০২২ সালে সেলিন ডিওন জানান, তিনি স্টিফ পারসন সিনড্রোমে আক্রান্ত। এটি বিরল একটি স্নায়বিক রোগ, যার কারণে শরীরে পেশির শক্ত হয়ে যাওয়া ও খিঁচুনির মতো সমস্যা দেখা দিতে পারে। অসুস্থতার কারণে তার কনসার্ট ও…
নিজস্ব সংবাদদাতা শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার রাত থেকে সংকটের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক সভায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বিষয়ে আলোচনা হয়। সভায় ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন। প্রায় তিন ঘণ্টা পর সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফজলুল হক। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট হওয়ার আগে দেশে যে পরিস্থিতি ছিল, মঙ্গলবার রাত থেকে সেই অবস্থায় ফিরে যাওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকটের কারণে সমাজের বিভিন্ন…
নিজস্ব সংবাদদাতা জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলার রায় মঙ্গলবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এর আগে গত ১৭ আগস্ট মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। গত ২ আগস্ট সাক্ষ্যগ্রহণ শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে মোট ২৮ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশনের দাবি,…
নিজস্ব সংবাদদাতা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক দিনের সফরে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। এরপর তিনি সার্কিট হাউসে যাবেন। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) এবং বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। পরে বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের সামনে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে…
আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়েছে। নভেম্বর সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে উঠেছে। একই সময়ে অক্টোবর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। গত সপ্তাহে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের সীমা অতিক্রম করার পর সোমবারও ঊর্ধ্বমুখী ছিল। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল সরবরাহপথগুলোতে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়ায় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়ছে।…
আন্তর্জাতিক ডেস্ক পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীরে স্বর্ণ ও রূপায় সমৃদ্ধ বড় একটি খনিজভান্ডারের সন্ধান পেয়েছে চীনা গবেষক দল। প্রাথমিক পরীক্ষায় পাওয়া কিছু নমুনায় স্বর্ণ ও রূপার ঘনত্ব স্থলভাগের অনেক খনিজভান্ডারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি পাওয়া গেছে। চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আওতাভুক্ত একটি এলাকায় ‘সিয়াংইয়াংহং ১০’ গবেষণাজাহাজে ১৮ দিনের অভিযানে এই আবিষ্কার হয়। গবেষক দল ডুবোযানের সাহায্যে প্রায় ৭০০ থেকে ১ হাজার ৫০০ মিটার গভীরে অনুসন্ধান চালিয়ে নতুন এই গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল খনিজক্ষেত্র শনাক্ত করে। চীনের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা এই অভিযানে অংশ নেন। ১০ আগস্ট শেনঝেন থেকে যাত্রা করা গবেষণাজাহাজটি ১৮ দিনের অভিযানে সাতবার ডুবোযান নামিয়ে ওই এলাকায় অনুসন্ধান চালায়। গবেষণায়…
নিজস্ব সংবাদদাতা চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত সারা দেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা পেয়েছে। এ সংখ্যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার ৫ এপ্রিল প্রথম দফায় ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করে। এরপর ১২ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে দ্বিতীয় দফার কর্মসূচি শুরু হয়। ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়, যা এখনো চলমান। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান কর্মসূচিতে প্রথমে সারা দেশের প্রায়…
নিজস্ব সংবাদদাতা দেশে উৎপাদনের সুযোগ রয়েছে এমন কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও কৃষি যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। একই সঙ্গে দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষিকে আরও উৎপাদনশীল ও লাভজনক করতে হবে। প্রধানমন্ত্রীর…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্ট কর্মকর্তা সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাত আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন বাবুল সাহা জীবন (৩৩), নাজমুল ইসলাম (২৮), সঞ্জয় দাস (৩০), মিলন (৩২), বশির (৩১), সমীর চন্দ্র মণ্ডল (৩০) ও কাউছার (৩৪)। তাদের মধ্যে বাবুল সাহা জীবন ও…
নিজস্ব প্রতিবেদক নারী নির্মাতাদের অংশগ্রহণ, যুদ্ধ ও সংঘাতের প্রতিচ্ছবি, শক্তিশালী অভিনয় এবং বৈচিত্র্যময় সিনেমার মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবের সর্বোচ্চ সম্মান গোল্ডেন লায়ন জিতেছে ডেনিশ নির্মাতা মে এল-তুকির পরিচালিত ‘ওম্যান আননোন’। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সমাপনী অনুষ্ঠানে এবারের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। ‘ওম্যান আননোন’-এর জন্য মে এল-তুকি ভেনিস চলচ্চিত্র উৎসবের ইতিহাসে গোল্ডেন লায়নজয়ী অষ্টম নারী নির্মাতা হয়েছেন। পুরস্কার গ্রহণের সময় নারী নির্মাতাদের সমান সুযোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এল-তুকি। এবারের উৎসবে প্রতিযোগিতা বিভাগে নারী নির্মাতাদের স্বল্প উপস্থিতি নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল। শেষ পর্যন্ত সর্বোচ্চ পুরস্কারটিও উঠেছে একজন নারী নির্মাতার হাতে। শুধু গোল্ডেন লায়ন…
