Author: দেশের আলো

নিজস্ব সংবাদদাতা সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করে নিরাপদ সমাজ গড়ে তোলার অঙ্গীকারের কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে রিজভী বলেন, নারীর সার্বিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে সরকারের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে তিনি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। কর্মসূচিটি তৃণমূল পর্যায়ে সফলভাবে পৌঁছে দিতে মহিলা দলের নেতাকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। দলীয়…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড, প্রেমিও বিসাতো দ’ওরো (Premio Bisato d’Oro) জিতেছে বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের অরিজন্তি (Orizzonti) প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া সিনেমাটি এই স্বীকৃতি পেল অফিসিয়াল পুরস্কার ঘোষণার আগেই। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ সময় প্রায় ১১টার দিকে পরিচালক রুবাইয়াত হোসেনের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের দেওয়া এ পুরস্কার পাওয়াকে দেশের সিনেমার জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন নির্মাতা। রুবাইয়াত হোসেন বলেন, ভেনিসের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনেক সিনেমার মধ্য থেকে এ পুরস্কার পাওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের। সিনেমাটি পছন্দ করার জন্য তিনি জুরিদের প্রতি…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে তরুণ সমাজকে দেশের পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আগামী তিন মাসে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের তরুণ সমাজ পরিবর্তন করতে চাইলে তা সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের তরুণ সমাজ যে পরিবর্তন ঘটাতে পারে, তা সারা বিশ্বকে দেখিয়েছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় এবার দেশ ও রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আগামী…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রশাসনিক প্রস্তুতি এগিয়ে চলছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া আইনগত পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং শেষ হলে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন পে স্কেল বাস্তবায়নে ডিজিটাল বেতন ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি আর্থিক ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম আইবাস প্লাস প্লাসে (iBAS++) চাকরিজীবীদের তথ্য হালনাগাদ করে অনলাইনে নতুন বেতন নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে নতুন মূল বেতন নির্ধারণের ব্যবস্থা করা হবে। নতুন বেতন কাঠামো কার্যকর করতে সাতটি পৃথক এসআরও বা বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ জারি করা হবে। এগুলোর আওতায় থাকবে বেসামরিক প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত এবং শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান জোরদারে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ১৫ দফা অনুশাসন বাস্তবায়নে মাঠে নেমেছে শিক্ষা প্রশাসন। এরই মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের আচরণবিধি প্রণয়ন, অভিন্ন পাঠ পরিকল্পনা, শিক্ষক প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর পাঠদান তদারকিসহ বিভিন্ন উদ্যোগের কাজ শুরু হয়েছে। গত ২৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শিক্ষার মানোন্নয়ন, মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া রোধ, শিক্ষক দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ১৫ দফা অনুশাসন দেন এবং এসব নির্দেশনা বাস্তবায়নে সময়াবদ্ধ কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব দেন। কর্মপরিকল্পনা অনুযায়ী, সারাদেশের স্কুল-কলেজে অভিন্ন পাঠ পরিকল্পনা ও…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা দেশীয় উদ্ভাবনকে গবেষণাগার থেকে বাণিজ্যিক উৎপাদনে নিয়ে যাওয়ার পাশাপাশি সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য সামনে রেখে তিনি ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন করেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মেলাটি চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলায় দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের মধ্যে টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মেলায় সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়,…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলবে। রাজধানীকেন্দ্রিক উদ্যোগের পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক দুই যুগেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে বদলে গিয়েছিল বিশ্ব রাজনীতি ও নিরাপত্তার চিত্র। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার সমন্বিত হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন। এরপর শুরু হওয়া সন্ত্রাসবিরোধী যুদ্ধ, আফগানিস্তান ও ইরাকে মার্কিন সামরিক অভিযান এবং বিশ্বজুড়ে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থার বিস্তার আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। আজ ১১ সেপ্টেম্বর হামলার ২৫তম বার্ষিকী পালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন ও পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ২৫ বছর পরও হামলাটির রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তাগত প্রভাব নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ২০০১ সালের ওই দিন আল-কায়েদার ১৯ সদস্য চারটি…

বিস্তারিত

গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এবং সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহারের অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর টানা ২৪ মিনিট ৩০ সেকেন্ডের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। দীর্ঘস্থায়ী এই দর্শক প্রতিক্রিয়ায় ছবিটি এবারের উৎসবের অন্যতম আলোচিত তথ্যচিত্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইতালির ভেনিসে ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘নাজা’র প্রদর্শনী হয়। ৮০ মিনিটের এই তথ্যচিত্রটি পরিচালনা করেছেন ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল সোর। আন্তর্জাতিক প্রতিবেদনে ছবিটির প্রদর্শনী শেষে প্রায় ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওভেশনের কথা বলা হয়েছে। ‘নাজা’ নির্মাণে প্রায় তিন বছর অনুসন্ধান চালিয়েছেন নির্মাতারা। এতে পরিচয় গোপন রাখার শর্তে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা বিভাগের…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা আর্থিক অন্তর্ভুক্তি এবং নারীদের আর্থিক সেবার আওতায় আনার ক্ষেত্রে অগ্রগতির স্বীকৃতি হিসেবে দুটি আন্তর্জাতিক সম্মাননা পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘এএফআই মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ এবং ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ হিসেবে এই স্বীকৃতি দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। গত ৩ সেপ্টেম্বর পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবিতে অনুষ্ঠিত অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) গ্লোবাল পলিসি ফোরামে (জিপিপি) বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এএফআইয়ের মায়া ডিক্লারেশন কমিটমেন্টের আওতায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ, বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) প্রতিবছর আর্থিক অন্তর্ভুক্তি…

বিস্তারিত