Author: দেশের আলো

অনলাইন ডেস্ক ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর দেশে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বর্তমানে বাংলা কিউআরে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা লেনদেন হচ্ছে। সপ্তাহে এ লেনদেনের পরিমাণ ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেনের সংখ্যা ও আর্থিক মূল্য, দুই ক্ষেত্রেই বাংলা কিউআরের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুলাইয়ের শুরুতে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন হলেও আগস্টের মাঝামাঝি সময়ে তা বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে দাঁড়ায়। একই সময়ে দৈনিক লেনদেনের আর্থিক পরিমাণও প্রায় তিন গুণ বেড়েছে। চলতি বছরের ১ জুলাই দেশে বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় বাণিজ্যিক জাহাজে হামলা ও তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। সরবরাহ সংকটের আশঙ্কায় তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৫৫ ডলারে লেনদেন হচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের মজুত কমছে। এ পরিস্থিতিতে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) চলতি ও আগামী বছরের তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে। ইআইএ জানিয়েছে, চলতি বছর আন্তর্জাতিক বাজারে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে দুদক চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংকালে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান। সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আন্দালিব রহমান পার্থ বলেন, সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যম বা সাংবাদিকদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা নেই। তিনি বলেন, দেশের বর্তমান অবস্থানে আসার পেছনে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতন্ত্রের বর্তমান পর্যায়েও সংবাদমাধ্যম সমান কৃতিত্বের দাবিদার বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তাঁর ভাষ্য, সংবাদমাধ্যমের ভূমিকার কারণেই বাংলাদেশ আজ যে অবস্থানে রয়েছে এবং গণতন্ত্র যে পর্যায়ে পৌঁছেছে,…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজ দপ্তরে ডিজিটাল হাজিরা দেওয়ার ব্যবস্থাও কার্যকর করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে গিয়ে নিজ কার্যালয়ে প্রবেশের আগে ডিজিটাল হাজিরা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। এর আগে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে সরকারি দাপ্তরিক চিঠিপত্র, নথি ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর নাম বা পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা এ ধরনের কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়। পরিপত্র অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথিপত্রেও ‘মাননীয়…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশকে সুন্দর ও সবুজ রাখতে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কুল সানিডেলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি জানান। পরিবেশ রক্ষায় সরকারের পরিকল্পনা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবেশ সুন্দর ও সবুজ করতে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদেরও অংশ নেওয়া উচিত। নিজেদের…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের এক কিশোরকে অপহরণ করে হত্যার দায়ে তার চাচা মাসুম বিল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম রাকিবুল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মানিক মিয়া। দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহর (২৯) বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্রামে। তিনি মো. জাকির হোসেনের ছেলে। রূপগঞ্জের তারাবো পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন তিনি। নিহত শিশু রিফাতও একই এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত। সে আসামি মাসুম…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে প্রকাশ পেয়েছে তাঁর রেকর্ড করা শেষ প্লেব্যাক গান ‘এ মেরি জিন্দেগি, তু ছুপী হ্যায় কাহাঁ’। গানটি আসন্ন হিন্দি পারিবারিক কমেডি-ড্রামা সিনেমা ‘ওম কা হরি’-এর জন্য রেকর্ড করেছিলেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতের মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গানটি উন্মোচন করা হয়। বিশেষ বিষয় হলো, দিনটি ছিল সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকী। ‘এ মেরি জিন্দেগি, তু ছুপী হ্যায় কাহাঁ’ গানটি ২০২৩ সালে রেকর্ড করা হয়েছিল। এটি ‘ওম কা হরি’ সিনেমার জন্য আশা ভোঁসলের রেকর্ড করা শেষ প্লেব্যাক গান হিসেবে প্রকাশ করা হয়েছে। গানটির অফিশিয়াল ভিডিওতে স্টুডিওতে রেকর্ডিংয়ের সময়কার কিছু দৃশ্যও তুলে ধরা হয়েছে।…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা বেলারুশ, মরক্কো ও সৌদি আরব থেকে মোট ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৩০ হাজার মেট্রিক টন এমওপি, ৪০ হাজার মেট্রিক টন ডিএপি এবং ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার রয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সার আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বেসরকারি পর্যায়ে বেলারুশ থেকে মেসার্স সুফলা ট্রেডিং করপোরেশনের মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম নির্ধারণ…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা প্রযুক্তিবিশ্বের চোখ এখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কের দিকে। সেখানে অ্যাপলের বহুল প্রতীক্ষিত পণ্য উন্মোচন অনুষ্ঠান ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এ আয়োজনে নতুন প্রজন্মের আইফোনসহ একাধিক পণ্য উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে। বুধবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হবে। সদ্য দায়িত্ব নেওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাসের নেতৃত্বে এটি অ্যাপলের প্রথম বড় পণ্য উন্মোচন অনুষ্ঠান। এবারের আয়োজনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। বিভিন্ন প্রযুক্তিবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, নতুন মডেল দুটিতে প্রসেসর, ক্যামেরা ও ব্যাটারি প্রযুক্তিতে উন্নতি আসতে পারে। গুঞ্জন রয়েছে,…

বিস্তারিত