Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্সের আহ্বান রাষ্ট্রপতির
- ধর্ম-বর্ণ নয়, নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
- হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল
- ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ
- টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
Author: দেশের আলো
নিজস্ব সংবাদদাতা আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় দফায় লংমার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির সরকারের বিরুদ্ধে জনগণের দেওয়া রায় উপেক্ষা এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ করেন। তিনি বলেন, ‘জাতির সঙ্গে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি। জনগণের গণরায় সরকার উপেক্ষা করেছে।’ বিল পাসের সময় জামায়াতের পক্ষ থেকে দেওয়া মতামত প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, কয়েকটি বিষয় ছাড়া তাদের মতামত সরকার আমলে নেয়নি। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা…
নিজস্ব সংবাদদাতা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শাইখ আব্দুর রহিম ইসলামাবাদীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় তারা রাষ্ট্রপতির প্রতি আস্থা ও শুভকামনা জানান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইসলাম ধর্ম বিষয়ে যোগ্য আলেমদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। রাষ্ট্রপতি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সব নাগরিকের ধর্মীয় অধিকার সংরক্ষণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জমিয়তে উলামায়ে…
নিজস্ব সংবাদদাতা চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি আহত সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে সিএমএইচে পৌঁছে ক্যাপ্টেন মহিউদ্দিনের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের ঘটনা ঘটে। এ সময় দুর্ঘটনায় ক্যাপ্টেন মহিউদ্দিন গুরুতর আহত হন। একই ঘটনায় দুই সেনাসদস্য নিহত হন। দুর্ঘটনার পর ক্যাপ্টেন মহিউদ্দিনকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জে গুলিতে নিহত শুভ চন্দ্র দাস ওরফে মো. বিল্লালের মরদেহ নিয়ে ধর্মীয় পরিচয় ও শেষকৃত্য সম্পাদন নিয়ে মা-বাবার বিরোধের সৃষ্টি হয়েছে। এ কারণে মৃত্যুর ছয় দিন পরও তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের হিমঘরে রাখা হয়েছে। নিহতের মা, স্ত্রী ও ভাই চান ইসলামি রীতিতে তার দাফন হোক। অন্যদিকে বাবা চান হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তার সৎকার করা হোক। গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাইকোর্ট ইসলামি রীতি অনুযায়ী শুভর মরদেহ দাফনের নির্দেশ দিয়েছেন। বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মরদেহ হস্তান্তর ও দাফন নিয়ে বিরোধ দেখা দিলে বিষয়টি আদালত…
নিজস্ব সংবাদদাতা দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে দ্রুতই পরিস্থিতির উত্তরণ ঘটবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আমদানি-নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে সৌরবিদ্যুতের উৎপাদক দেশে পরিণত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় সংসদ সদস্যরা মুহুর্মুহু টেবিল চাপড়ে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান। সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানি-নির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল…
নিজস্ব সংবাদদাতা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হচ্ছে। আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। তিন মাসব্যাপী এই অভিযানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
নিজস্ব সংবাদদাতা বাংলা চলচ্চিত্রে কিছু মুখ সময় পেরিয়েও দর্শকের স্মৃতি থেকে মুছে যায় না। চরিত্রের বৈচিত্র্য, অভিনয়ের স্বতন্ত্র ধরন এবং সংলাপ উপস্থাপনের নিজস্ব ভঙ্গিতে তেমনই এক অবিস্মরণীয় নাম এটিএম শামসুজ্জামান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কিংবদন্তি এই অভিনেতার জন্মদিন। ১৯৪১ সালের এই দিনে নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, যিনি দর্শকের কাছে এটিএম শামসুজ্জামান নামেই পরিচিত। ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি তিনি মারা যান। তবে পাঁচ দশকের বেশি সময়ের কর্মজীবনে রেখে গেছেন স্মরণীয় সব চরিত্র ও চলচ্চিত্র। অভিনয়ে আসার আগে চলচ্চিত্রের পেছনের কাজ দিয়ে পথচলা শুরু করেছিলেন এটিএম শামসুজ্জামান। ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে মহাসড়কের পাশে দখলমুক্ত হয়েছে ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার। অভিযানে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আলরাজীসহ উপজেলা প্রশাসন ও সোনারগাঁ থানা পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার বলেন, স্থানীয় একাধিক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে তাদের…
নিজস্ব সংবাদদাতা শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও শান্তি দেননি। পালিয়ে গিয়েও তিনি বারবার জাতিকে উসকানি দিচ্ছেন এবং সমাজ ও দেশকে অস্থির করার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘এই আসি, ওই আসি, আসি আসি বলেন তো গেলেন কেন? থাকতেন, রাজনীতি করতেন।’ শেখ হাসিনা ও তাঁর সরকারের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালের আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তাঁর সরকারকে দেশ ছেড়ে…
আন্তর্জাতিক ডেস্ক বিশ্বব্যাপী রেকর্ড উষ্ণতম মাস হিসেবে উঠে এসেছে চলতি বছরের আগস্ট। এ সময়ে সমুদ্রের তাপমাত্রাও নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। আগস্টে বৈশ্বিক গড় ভূপৃষ্ঠের বায়ুর তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা ২০২৩ সালের জুলাইয়ের রেকর্ডের সমান হওয়ায় দুই মাসকেই যৌথভাবে এযাবৎকালের উষ্ণতম মাস হিসেবে বিবেচনা করা হয়েছে। আগস্টে বৈশ্বিক তাপমাত্রা প্রাক্-শিল্প যুগের তুলনায় ১ দশমিক ৬৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। পশ্চিম ইউরোপে চলতি বছর গ্রীষ্ম ছিল এযাবৎকালের উষ্ণতম। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের পাশাপাশি ইউরোপের বিভিন্ন অঞ্চলে নদীর পানির স্তর কমে যাওয়া, মাটিতে আর্দ্রতা হ্রাস এবং কৃষিতে ক্ষতির মতো…
