Author: দেশের আলো

নিজস্ব সংবাদদাতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র আরও সুসংহত হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংয়ের সময় বাসসকে এ তথ্য জানান। রাষ্ট্রপতি স্থানীয় সরকারকে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসতে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় ও সজাগ থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাতে জেলা পরিষদের প্রশাসকেরা তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কবে এবং কোন সীমান্ত দিয়ে ফিরবেন, তা পরিষ্কারভাবে জানানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দুলু বলেন, ‘কোন ডিসেম্বর বাংলাদেশে আসবেন, তা পরিষ্কার করুন। এরকম ডিসেম্বর আমাদের জীবনে বহু গেছে। বহু রোজা, ঈদ, পূজা ও বর্ষাকালও গেছে। ২০৩০ সালের ডিসেম্বর, নাকি ২০৫০ সালের ডিসেম্বর—তা পরিষ্কার করুন।’ শেখ হাসিনা কোন সীমান্ত দিয়ে দেশে ফিরবেন, সে ঘোষণাও দেওয়ার আহ্বান জানান তিনি।…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চাঁদ যুক্তরাষ্ট্রের’ বলে দাবি করেছেন। একই সময়ে হোয়াইট হাউস থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে ট্রাম্পকে জনপ্রিয় সুপারহিরো গ্রিন ল্যান্টার্নের রূপে দেখা গেছে। রোববার (৬ সেপ্টেম্বর) ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে চাঁদের একটি ছবি পোস্ট করেন। ছবিতে চাঁদের পৃষ্ঠের সঙ্গে দূরে পৃথিবী এবং যুক্তরাষ্ট্রের পতাকা দেখা যায়। ছবির ওপর লেখা ছিল, ‘দ্য মুন ইজ আওয়ার্স’ বা ‘চাঁদ আমাদের’। তবে ট্রাম্পের এই পোস্টের কোনো আইনগত প্রভাব নেই। ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটির দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, চাঁদসহ মহাকাশের কোনো অংশ কোনো রাষ্ট্র সার্বভৌমত্ব, দখল বা অন্য কোনো উপায়ে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা বাংলাদেশে আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্যে সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অ্যামচ্যামের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, গত তিন দশকে অ্যামচ্যাম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংগঠনটি সরকার ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে তিনি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন। হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী এই সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়াই সফরের প্রাথমিক উদ্দেশ্য। নিউইয়র্ক সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে বিশ্বমঞ্চে বাংলাদেশের…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যদি একদিন গণিতের সব সমস্যার সমাধান করে ফেলে, তাহলে তিনি উপন্যাস লিখবেন। এমন রসিক মন্তব্য করেছেন ২০২৬ সালের ফিল্ডস মেডালজয়ী চীনা গণিতবিদ দেং ইউ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ৩৭ বছর বয়সী দেং বলেন, এআই যদি গণিতের সব সমস্যা সমাধান করতে পারে, তাহলে তিনি বাড়ি ফিরে ‘ইউরি’ উপন্যাস লিখবেন। ইউরি জাপানি উপন্যাস ও কমিকসের একটি ধারা, যেখানে নারীদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক ও রোমান্টিকতাকে তুলে ধরা হয়। দেং নিজেও এই ধারার ভক্ত বলে জানা গেছে। এআইয়ের দ্রুত অগ্রগতির কারণে গণিতের জগতে এক ধরনের অস্থিরতা ও অধৈর্যতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন দেং। তবে…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ডিপসিক তাদের নতুন মডেল ডিপসিক-ভি৪.১-ফ্ল্যাশ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি তাদের নতুন মডেল আর্কিটেকচার পরিবারের সবচেয়ে ছোট মডেল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নতুন মডেলটি উন্মোচন করে ডিপসিক। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মডেলটি আরও উন্নত সক্ষমতা, দ্রুত ইনফারেন্স, বেশি থ্রুপট এবং বড় মডেলে স্কেল করার সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। ডিপসিকের দাবি, নতুন মডেলটি ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দ্রুত দেওয়ার পাশাপাশি একসঙ্গে বেশি সংখ্যক কাজ পরিচালনায় সক্ষম। মডেলটিতে নতুন আর্কিটেকচার ব্যবহারের পাশাপাশি দীর্ঘ প্রসঙ্গ বা কনটেক্সট ব্যবহারের খরচ কমাতে ক্যাশ ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, ডিপসিক-ভি৪.১-ফ্ল্যাশ মুনশটের কিমি কে৩-এর মতো কয়েকটি প্রধান মডেলের সঙ্গে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা বাবা-মায়ের সুরক্ষা নিশ্চিত করতে ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (১২ সেপ্টেম্বর) যশোর শহরের পিটিআই হলরুমে চাকরি মেলা উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে দাবি করে আইনমন্ত্রী বলেন, হেবা আইনে হস্তক্ষেপ করার ক্ষমতা কারও নেই। সম্পত্তি হস্তান্তর আইনে আনা সাম্প্রতিক সংশোধনী হেবা আইনের লঙ্ঘন হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা তিনি প্রত্যাখ্যান করেন। আইনমন্ত্রী বলেন, বাবা-মায়ের সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে। হেবা আইনসহ অন্য যেকোনো আইনের…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আড়াইহাজার পৌরসভার আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কুরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন। পরে তিনি অস্ত্র ও গুলিগুলো আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম জানান, উদ্ধার করা ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের…

বিস্তারিত