Author: দেশের আলো

বিনোদন ডেস্ক পোকেমন ফ্র্যাঞ্চাইজির ৩০ বছর পূর্তি উপলক্ষে ভক্ত ও সংগ্রাহকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে পিকাচু। ‘পোকেমন টিসিজি: ৩০তম সেলিব্রেশন’ এক্সপ্যানশনে জনপ্রিয় এই চরিত্রকে দেখা যাবে ৩০টি ভিন্ন কার্ডে। এর মধ্যে দিন ও রাতের আলাদা থিমে থাকছে বিশেষ দুটি ‘পিকাচু এক্স’ কার্ড। ‘পোকেমন টিসিজি: ৩০তম সেলিব্রেশন’ সেটটি ১৬ সেপ্টেম্বর ২০২৬ বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার কথা রয়েছে। ৩০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বিশেষ সেটে পিকাচুর ভিন্ন ভিন্ন নকশার কার্ড সংগ্রহের সুযোগ থাকবে। আল্ট্রা-প্রিমিয়াম কালেকশনে দিন ও রাতের থিমে পিকাচু এক্সের দুটি আলাদা সংস্করণ রাখা হয়েছে। দিনের সংস্করণে উজ্জ্বল আবহ এবং রাতের সংস্করণে অন্ধকার থিম ব্যবহার করা হয়েছে। কার্ড দুটির নকশা করেছেন…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান। সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি রুয়েটের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও সামগ্রিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বলেন, দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রুয়েটের শিক্ষা…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যবইয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধকালীন তাঁর লেখা একটি ডায়েরির ছবিও পাঠ্যবইয়ে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এনসিটিবি ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) নিবন্ধটি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা। তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে নিবন্ধটি অন্তর্ভুক্ত হবে। তাঁর ভাষ্য, মুক্তিযুদ্ধে যাঁর যতটুকু অবদান, তা নিরপেক্ষভাবে পাঠ্যবইয়ে তুলে ধরার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এনসিটিবি…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করেছে সরকার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে র‍্যাব বিলুপ্ত করে নতুন ইউনিট গঠনের বিষয়টি কার্যকর হয়েছে। গেজেটে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট প্রয়োজন। এতে আরও বলা হয়েছে, বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহি নিশ্চিত করাও জরুরি। এসব প্রয়োজন বিবেচনায় নিয়ে র‍্যাব বিলুপ্ত…

বিস্তারিত

প্রযুক্তি ডেস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত ও অনিয়ন্ত্রিত বিকাশ নিয়ে বিরল রাজনৈতিক সমঝোতা দেখা গেছে যুক্তরাষ্ট্রে। প্রগতিশীল ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স এবং সাবেক ট্রাম্প উপদেষ্টা স্টিভ ব্যানন এআইয়ের ওপর আরও কঠোর সরকারি নজরদারি ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা বলেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজনৈতিকভাবে বিপরীত অবস্থানে থাকা এই দুই ব্যক্তি ওয়াশিংটনে ‘প্রো-হিউম্যান অ্যাসেম্বলি’ সম্মেলনে বক্তব্য দেন। ফিউচার অব লাইফ ইনস্টিটিউট আয়োজিত সম্মেলনে এআইয়ের উন্নয়নের গতি, কর্মসংস্থান, মানবিক নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য অপব্যবহারের ঝুঁকি নিয়ে তাঁরা উদ্বেগ জানান। স্যান্ডার্স বলেন, এআইয়ের উন্নয়নের গতি নিয়ে এখনই সতর্ক হওয়া প্রয়োজন। তিনি উন্নত এআই ব্যবস্থার বিকাশে সাময়িক বিরতি এবং অতিবুদ্ধিমান এআই নিষিদ্ধ করার বিষয়ে আন্তর্জাতিক চুক্তির…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ব্যাংক খাতে সংস্কার, ঋণ আদায়ে জোরদার উদ্যোগ এবং ব্যাংকগুলোর হিসাব-নিকাশে স্বচ্ছতা ফেরানোর প্রক্রিয়ায় গত নয় মাসে খেলাপি ঋণের হার প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ৩৫ দশমিক ৭৩ শতাংশ থাকা খেলাপি ঋণের হার ২০২৬ সালের জুনে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নয় মাসে খেলাপি ঋণের হার কমেছে ২ দশমিক ৯৫ শতাংশীয় পয়েন্ট। তবে জুন শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ এখনো ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। এদিকে নয় মাসের সামগ্রিক হিসাবে খেলাপি ঋণের পরিমাণ কমলেও চলতি বছরের মার্চ থেকে জুনে তা আবার…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা শুরু হয়েছে। সভায় ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়। ২০২৬-২৭ অর্থবছরের এটি তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম একনেক সভা। বর্তমান সরকারের মেয়াদে অর্থের দিক থেকে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় একনেক সভা। পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত ১৬ প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থাকছে ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা। প্রকল্প ঋণ থেকে আসবে ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাজ্যের সাংবিধানিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে বড় ধরনের রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের দাবিতে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের জাতীয়তাবাদী দলগুলো একসঙ্গে অবস্থান নিয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ওয়েলসের রাজধানী কার্ডিফে এক বৈঠকে তিন দলের নেতারা এ বিষয়ে একটি যৌথ সমঝোতা স্মারকে সই করেন। বৈঠকে স্কটল্যান্ডের জাতীয়তাবাদী দল এসএনপির নেতা ও ফার্স্ট মিনিস্টার জন সুইনি, ওয়েলসের প্লেইড কাইমরুর নেতা রুন আপ ইওরওয়ার্থ এবং উত্তর আয়ারল্যান্ডের সিন ফেইনের ভাইস প্রেসিডেন্ট ও ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল অংশ নেন। তাঁদের সঙ্গে সিন ফেইনের প্রেসিডেন্ট মেরি লু ম্যাকডোনাল্ডও ছিলেন। নেতারা নিজ নিজ সরকারের আনুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে নয়, দলীয় নেতা হিসেবে বৈঠকে…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, রেকর্ড রেমিট্যান্স প্রবাহ এবং রাজনৈতিক ও বৈদেশিক খাতের চাপ কমে আসায় বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতার লক্ষণ দেখছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিস রেটিংস। এর ভিত্তিতে বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করেছে সংস্থাটি। তবে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বি২’-তেই অপরিবর্তিত রাখা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত সর্বশেষ মূল্যায়নে মুডিস বলেছে, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিবর্তন ও নতুন সরকারের শক্তিশালী ম্যান্ডেট রাজনৈতিক অনিশ্চয়তার ঝুঁকি কমিয়েছে। ফলে সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও আগের তুলনায় কমেছে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ধারাবাহিক যোগাযোগ দেশের বৈদেশিক অর্থায়ন ও সংস্কার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে। বাংলাদেশের বৈদেশিক অবস্থানও আগের তুলনায় শক্তিশালী হয়েছে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা নির্ধারিত সময়সীমা নেই। নির্বাচন কমিশন নিজেদের পরিকল্পনা অনুযায়ী একটি সময়সূচি দিয়েছে। সরকারের কাছে বর্তমানে যে তথ্য রয়েছে, সে অনুযায়ী স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যকেই সরকারের অবস্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।…

বিস্তারিত