Author: দেশের আলো

নিজস্ব সংবাদদাতা জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, সম্মান ও মর্যাদা নিশ্চিত করাকে রাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভাষণে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত বৈষম্য, নিরাপদ অভিবাসন ও আন্তর্জাতিক শান্তি নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। তারেক রহমান বলেন, নাগরিকদের ক্ষমতাহীন রেখে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের সহযোগিতা, বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরের পর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭তম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জাতিসংঘের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অবদান নিয়ে মতবিনিময় হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশের অগ্রাধিকার ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘের সহযোগিতা ও সমর্থনের গুরুত্ব তুলে ধরেন।…

বিস্তারিত

স্পোর্টস ডেস্ক ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করাকে অন্যতম লক্ষ্য হিসেবে দেখছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন পর্যন্ত ৯৭৯ গোল করা ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের সামনে মাইলফলকটি ছুঁতে প্রয়োজন আর ২১ গোল। বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্তুগাল ফুটবল সামিটের মূল মঞ্চে এসব কথা বলেন রোনালদো। পরদিন বৃহস্পতিবার ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ দিয়ে নতুন কোচ জর্জ জেসুসের অধীনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে পর্তুগাল। রোনালদোর ৯৭৯ গোলের মধ্যে ক্লাব ফুটবলে ৮৩৩টি এবং পর্তুগালের হয়ে ১৪৬টি। জাতীয় দলের হয়ে এখনো অনেক কিছু দেওয়ার আছে জানিয়ে তিনি বলেন, তাঁর ক্যারিয়ারের শেষ বাঁশি এখনো বাজেনি। এক হাজার গোল করা নাকি…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া সোয়া ৬ ভরি স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ভোর ৩টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া কাজীবাড়ি এলাকায় আবুল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তিরা হলেন নরসিংদীর মাধবদী এলাকার তামজিদ মিয়া, শাহিন মিয়া, শামিম মিয়া, হৃদয় দাস এবং কুমিল্লার হোমনা এলাকার শরিফ মিয়া। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাহউদ্দিন জানান, ভোর ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দেশে পাঁচটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে নতুন করে চারটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংককে অনুমোদনের পাশাপাশি আগে অনুমোদন পাওয়া কড়ি ডিজিটাল ব্যাংককেও লেটার অব ইনটেন্ট বা এলওআই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান। এলওআই চূড়ান্ত ব্যাংকিং লাইসেন্স নয়; নির্ধারিত শর্ত পূরণ ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত লাইসেন্সের জন্য এগোতে পারবে। অনুমোদন পাওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো ডিকে ডিজিটাল ব্যাংক, বিকাশ ডিজিটাল ব্যাংক, নোভা ডিজিটাল ব্যাংক, বুস্ট ডিজিটাল ব্যাংক এবং কড়ি ডিজিটাল ব্যাংক। ডিকে ডিজিটাল ব্যাংকের…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক মধ্যপ্রাচ্যের চলমান সংকট কেটে গিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। তেল আমদানির উৎসগুলোতে যুদ্ধাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। একই সঙ্গে পরিবহন ব্যয় ও বীমা খরচও বেড়েছে। তিনি বলেন, এসব পরিস্থিতির মধ্যে সরকার দীর্ঘ ছয় মাস জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পরিস্থিতি…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা রাজনৈতিক প্রতিপক্ষের কঠোর সমালোচনা করা গেলেও ব্যক্তিগত আক্রমণ বা অবমাননাকর ভাষা ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনৈতিক বক্তব্যে কঠোরতা থাকতে পারে, তবে ভাষা মার্জিত ও শালীন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, অতীতে বিরোধী রাজনৈতিক নেতাদের অবমাননাকর ভাষায় সম্বোধনের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। রাজনৈতিক মতের বিরোধ থাকলেও বক্তব্যে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের উদ্ভাবনী শিক্ষা ও গবেষণার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও গবেষণার সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সিইউএসটি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানায়। রাষ্ট্রপতি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও গবেষণা-সক্ষমতা…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাস্থ্যখাতের উন্নয়নে নতুন চিকিৎসক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও চিকিৎসা সরঞ্জাম কেনায় যথাযথ পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাতের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি।…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সুলভ অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলে ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম…

বিস্তারিত